আবু সাদাত মোহাম্মদ সায়েম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবু সাদাত মোহাম্মদ সায়েম
Replace this image male bn.svg
জন্ম ১৯১৬
মৃত্যু ৮ জুলাই, ১৯৯৭
জাতীয়তা বাংলাদেশী
বংশোদ্ভূত বাঙালি
নাগরিকত্ব বাংলাদেশ Flag of Bangladesh.svg
যে জন্য পরিচিত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি
ধর্ম মুসলিম

আবু সাদাত মোহাম্মদ সায়েম (জন্ম: ১৯১৬ - মৃত্যু: ৮ জুলাই, ১৯৯৭) বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি। তিনি ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি।

পরিচ্ছেদসমূহ

জন্ম ও শিক্ষা[সম্পাদনা]

আবু সাদাত মোহাম্মদ সায়েম বর্তমান রংপুর জেলায় (তৎকালীন বাংলা প্রদেশের অংশ) জন্ম গ্রহণ করেন। তিনি রংপুর জেলা স্কুলে পড়া লেখা করেন এবং পরবর্তিতে কারমাইকেল কলেজে ভর্তি হন। বিচারপতি সায়েম কলকাতা প্রসিডেন্সি কলেযে পড়ালেখা করেন ও ইউনিভার্সিটি ল' কলেজ থেকে আইনে ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

কলকাতা কোর্টে আইনজীবী হিসেবে কাজ করার পর ১৯৪৭ সালে সায়েম ঢাকা চলে আসেন। ঢাকাতে তিনি ঢাকা হাইকোর্টে প্রাকটিস শুরু করেন। বাঙালি রাজনীতিবিদ এ. কে. ফজলুল হকের সাথেও সায়েক কাজ করেন। একসময় তিনি ঢাকা হাই কোর্ট বার এসোসিয়েশনের তিনি নির্বাচিত মহাসচিব ও ভাইস-প্রেসিডেন্ট হন। পূর্ব পাকিস্তান আইনজীবী এসোসিয়েশন, পূর্ব পাকিস্তান বার কাউন্সিল এবং ঢাকা বোর্ড অফ দ্যা স্টেট বাংক অফ পাকিস্তানের সদস্য ছিলেন আবু সায়েম। জুলাই ৩, ১৯৬২ সালে সায়েম বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

বাংলাদেশের স্বাধীনতার পর বিচাপতি সায়েমকে ১২ জানুয়ারি ১৯৭২ তে দেশের প্রথম প্রধান বিচারপতির দ্বায়িত্ব দেওয়া হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর৬ নভেম্বর এর সামরিক অভ্যুত্থানের পর বিচাপতি সায়েমকে দেশের রাষ্ট্রপতি ও প্রধান সামরিক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর তিনি জিয়াউর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ১৯৭৭ এর ২১ এপ্রিল তিনি দূর্বল স্বাস্থ্যের কারণে রাষ্ট্রপতির ক্ষমতা ছেড়ে দেন।

মৃত্যু[সম্পাদনা]

বিচারপতি সায়েম তার আত্মজীবনী লেখেন "বঙ্গভবনে:শেষ অধ্যায়" (১৯৮৮)। এ বইটিতে তিনি ১৯৭৫-৭৭ এর মাঝের দেশের রাজনৈতিক ঘটনাগুলো উল্লেখ্য করেন। বিচারপতি সায়েম ৮ জুলাই ১৯৯৭ মৃত্যু বরণ করেন।

পূর্বসূরী:
খন্দকার মোশতাক আহমেদ
বাংলাদেশের রাষ্ট্রপতি
নভেম্বর ৬ ১৯৭৫ - এপ্রিল ২১১৯৭৭
উত্তরসূরী:
জিয়াউর রহমান