বিষয়বস্তুতে চলুন

আলি আসাদুল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Ali Assadalla থেকে পুনর্নির্দেশিত)
আলি আসাদুল্লাহ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলি আসাদুল্লাহ কাম্বার
জন্ম (1993-01-19) ১৯ জানুয়ারি ১৯৯৩ (বয়স ৩৩)
জন্ম স্থান মানামা, বাহরাইন
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল সাদ
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫৮, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলি আসাদুল্লাহ কাম্বার (আরবি: علي أسد الله, ইংরেজি: Ali Assadalla; জন্ম: ১৯ জানুয়ারি ১৯৯৩; আলি আসাদুল্লাহ নামে সুপরিচিত) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারি ক্লাব আল সাদ এবং কাতার জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১০ সালে, আলি কাতার অনূর্ধ্ব-২০ দলের হয়ে কাতারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত কাতারের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাতারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৩ ম্যাচে ১২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলি আসাদুল্লাহ কাম্বার ১৯৯৩ সালের ১৯শে জানুয়ারি তারিখে বাহরাইনের মানামায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আলি নিজেদের দেশে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত কাতারের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
কাতার২০১৩
২০১৪১০
২০১৫১৩
২০১৬১০
২০১৭
২০২১
২০২২
সর্বমোট৫৩১২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  2. "Coach Sanchez names Qatar squad for World Cup debut"Qatar Football Association। ১১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]