বিষয়বস্তুতে চলুন

৩ নভেম্বর ১৯৭৫-এ বাংলাদেশে অভ্যুত্থান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৩রা নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের সামরিক অভ্যুত্থান
বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের অংশ
তারিখ৩–৭ নভেম্বর ১৯৭৫ (৫ দিন)
অবস্থান
ফলাফল

অভ্যুত্থানের উদ্দেশ্যগুলো সাময়িকভাবে সফল হলেও দীর্ঘস্থায়ী রূপ লাভে ব্যর্থ হয়

  • বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের পতন ঘটে
  • শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত জুনিয়র অফিসাররা দেশত্যাগে বাধ্য হন
  • চীফ অফ স্টাফ জিয়াউর রহমান পদচ্যুত ও গৃহবন্দি হন
  • ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ চীফ অফ স্টাফ পদে অধিষ্ঠিত হন
বিবাদমান পক্ষ

সমর্থন:

১ম বেঙ্গল রেজিমেন্ট
৪র্থ বেঙ্গল রেজিমেন্ট
১০ম বেঙ্গল রেজিমেন্ট
১৫তম বেঙ্গল রেজিমেন্ট
 বাংলাদেশ সেনাবাহিনী
২য় ফিল্ড আর্টিলারি
১ম বেঙ্গল ল্যান্সার (ট্যাংক রেজিমেন্ট)
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী

১৯৭৫ সালের ৩রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ শেখ মুজিবুর রহমানের খুনিচক্রকে ক্ষমতার আসন থেকে উৎখাত করার জন্য একটি রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান সংঘটিত করেন।

পটভূমি

[সম্পাদনা]

বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সৈয়দ ফারুক রহমানের নেতৃত্বে কতিপয় অসন্তুষ্ট ও উচ্চাভিলাষী জুনিয়র অফিসারদের সংঘটিত অভ্যুত্থানে নিহত হন। শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ও মুজিবনগর সরকারপ্রধান (বাংলাদেশী প্রবাসী সরকার) ছিলেন। ১৯৭২ সালে জাতীয় রক্ষীবাহিনী প্রতিষ্ঠা, ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ ও ৭ জুন ১৯৭৫ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) প্রতিষ্ঠা করে একদলীয় গণতন্ত্র প্রথা চালু করেন। শেখ মুজিবুর রহমানের এসব পদক্ষেপ বাংলাদেশে সমাদৃত হয়নি।[] খন্দকার মোশতাক আহমেদ শেখ মুজিবুর রহমানের মন্ত্রীসভার বাণিজ্যমন্ত্রী ছিলেন। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি ১৫ই আগস্ট অভ্যুত্থানের সাথে জড়িত অফিসারদের সমর্থন করেন এবং নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করেন।[]

ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি মুক্তিবাহিনীতে যোগদান করেন। তিনি মুজিবনগর সরকার কর্তৃক মুক্তিবাহিনীর ২ নং সেক্টর কমাণ্ডার হিসেবে নিযুক্ত হন। যুদ্ধে তিনি মাথায় বুলেটের আঘাত পান এবং ভারতের লখনউতে চিকিৎসা নেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম উপাধিতে ভূষিত হন।[] ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করেন।[]

নিহত চার নেতা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হারুন-অর-রশীদ (২০১২)। "রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  2. সালেহ আতহার খান (২০১২)। "আহমদ, খোন্দকার মোশতাক"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  3. মুয়ায্‌যম হুসায়ন খান (২০১২)। "মোশাররফ, মেজর জেনারেল খালেদ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  4. "Khaled Mosharraf the mastermind"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮
  5. রোজিনা কাদের (২০১২)। "ইসলাম, সৈয়দ নজরুল"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  6. সাজাহান মিয়া (২০১২)। "আহমদ, তাজউদ্দিন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  7. মুনতাসীর মামুন (২০১২)। "কামারুজ্জামান, আবুল হাসনাত মোহাম্মদ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  8. মোঃ আজম বেগ (২০১২)। "আলী, ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M