বিষয়বস্তুতে চলুন

২০২৮ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৮ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
তারিখ২১ অক্টোবর – ১৯ নভেম্বর ২০২৮
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ পর্যায়নকআউট
আয়োজক অস্ট্রেলিয়া
 নিউজিল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা২০
খেলার সংখ্যা৫৫
আনুষ্ঠানিক ওয়েবসাইটt20worldcup.com

২০২৮ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ হবে আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের একাদশতম সংস্করণ। এটি একটি দ্বিবার্ষিক টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা, যা পুরুষদের জাতীয় দল দ্বারা খেলা এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা আয়োজিত হয়। এটি ২০২৮ সালে অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড দ্বারা আয়োজিত হওয়ার কথা রয়েছে।[]

প্রতিযোগিতায় আগের সংস্করণের মতো ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।[] দুই স্বাগতিক দেশ এবং পূর্বের সংস্করণের শীর্ষ ৮টি দল স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করবে, আইসিসি পুরুষ টি২০আই দলের র‍্যাঙ্কিং-এর পরবর্তী দু'টি দলও প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করবে। বাকি দশটি দল একটি আঞ্চলিক যোগ্যতা প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

দল বাছাই

[সম্পাদনা]

২০২৬ সালের টুর্নামেন্টের শীর্ষ দলগুলির সাথে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড স্বয়ংক্রিয়ভাবে টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করবে। বাকি স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জনের স্থানগুলি আইসিসি পুরুষদের টি২০আই দলীয় র‍্যাঙ্কিংয়ে সেরা স্থান অধিকারকারী দলগুলি দখল করবে। বাকি আটটি স্থান আইসিসি-র আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে পূরণ করা হবে, যার মধ্যে আফ্রিকা এবং ইউরোপ থেকে দুটি করে দল, এশিয়া এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল এবং আমেরিকা থেকে একটি দল থাকবে।[]

উত্তীর্ণ দলসমূহ
উত্তীর্ণ হওয়ার মাধ্যম দলসংখ্যা দল
আয়োজক
 অস্ট্রেলিয়া
 নিউজিল্যান্ড
২০২৬ বিশ্বকাপ
(আয়োজক ব্যতীত পূর্ব আসরের শীর্ষ দলগুলি)
 ভারত
 শ্রীলঙ্কা
 ওয়েস্ট ইন্ডিজ
 ইংল্যান্ড
 দক্ষিণ আফ্রিকা
 জিম্বাবুয়ে
 পাকিস্তান
আইসিসি টি২০আই র‍্যাঙ্কিং
 আফগানিস্তান
 বাংলাদেশ
 আয়ারল্যান্ড
বৈশ্বিক বাছাইপর্ব
মোট২০

বিন্যাস

[সম্পাদনা]

২০টি দলকে চারটি দলের পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছিল, যেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ১০ রাউন্ডে গিয়েছিল। এই পর্বে, উত্তীর্ণ দলগুলিকে পাঁচটি দলের দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল; প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দল সরাসরি সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকরী দল এলিমিনেটর খেলেছিল।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ICC announces host nations of upcoming 10 events from 2024 to 2031"cricket.com.au (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১
  2. "ICC expands number of participating teams in Men's World Cup events"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২১
  3. "Stop clock set to become a permanent fixture in white-ball internationals from T20 World Cup 2024"International Cricket Council। ১৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৬
  4. "ICC revamp formats for marquee men's events" (ইংরেজি ভাষায়)। International Cricket Council। ১৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৬
  5. "T20 World Cup 2028 to have two 'eliminators' before semi-finals" (ইংরেজি ভাষায়)। Cricinfo। ১৫ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৬
  6. "New Men's T20 World Cup format and qualification explained"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:২০২৮ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টেমপ্লেট:২০২৮-এ আন্তর্জাতিক ক্রিকেট