বিষয়বস্তুতে চলুন

হের্টসস্প্রোং-রাসেল লেখচিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হের্ডসব্রং-রাসেল চিত্র থেকে পুনর্নির্দেশিত)

হের্টসস্প্রোং-রাসেল লেখচিত্র (Hertzsprung-Russell diagram, H-R diagram, HRD) এমন একটি লেখচিত্র যার মাধ্যমে কোনও তারার পরম মান, দীপন ক্ষমতা, প্রকারভেদ এবং কার্যকর তাপমাত্রা প্রদর্শন করা হয়। এর অপর নাম বর্ণ-মান লেখচিত্র (Colour-Magnitude diagram, CMD)। এই চিত্রটি প্রথম তৈরি করেছিলেন ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী আয়নার হের্টসস্প্রোং ও মার্কিন জ্যোতির্বিজ্ঞানী হেনরি নরিস রাসেল, ১৯১০ সালে। তারার বিবর্তন তথা তারাদের জীবনচক্র বুঝতে এই চিত্র ব্যাপক সাহায্য করেছে।

চিত্র

[সম্পাদনা]
রিচার্ড পাওয়েলকৃত হের্টসস্প্রোং-রাসেল লেখচিত্র (অনুমতি নিয়ে ব্যবহার করা হচ্ছে)। হিপ্পার্কোস তালিকা থেকে ২২,০০০ তারা এবং গ্লিজে তালিকা থেকে নিকটবর্তী ১,০০০ তারার লেখচিত্র অঙ্কিত হয়েছে। চিত্র নিয়ে পরীক্ষা করে দেখা গেছে সব তারাই চিত্রের কোন একটি অঞ্চলের মধ্যে পড়ে। সবচেয়ে তারাবহুল অঞ্চল হচ্ছে উপরের বাম কোণ থেকে নিচের ডান কোণ পর্যন্ত বিস্তৃত কোনাকুনি অঞ্চল যা উত্তপ্ত এবং উজ্জ্বল। এই অঞ্চলকে "প্রধান ধারা" বলা হয়। নিচের বাম কোণে পাওয়া যায় শ্বেত বামনদের। প্রধান ধারার উপরে পাওয়া যায় পরিদানব, দানব তারা এবং অতিদানব। সূর্যের স্থান প্রধান ধারার মধ্যে যার দীপন ক্ষমতা ১ (পরম মান) এবং কার্যকর তাপমাত্রা ৫৭৮০ কেলভিন (বর্ণালী ধরন - জি২)

তথ্যসূত্র

[সম্পাদনা]
    • Casagrande, L. (২০০৬)। "Accurate fundamental parameters for lower main-sequence stars" (Abstract)MNRAS৩৭৩ (1): ১৩–৪৪। ডিওআই:10.1111/j.1365-2966.2006.10999.x। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০০৭ {{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= প্রস্তাবিত) (সাহায্য); অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
    • Porter, Roy (২০০৩)। The Cambridge History of Science। Cambridge, UK: Cambridge University Press। পৃ. ৫১৮আইএসবিএন ৯৭৮-০৫২১৫৭২৪৩৯
    • Sekiguchi, Maki (২০০০)। "A Study of the B-V Color-Temperature Relation" (HTML)The Astronomical Journal (English ভাষায়)। ১২০: ১০৭২–১০৮৪। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০০৭ {{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= প্রস্তাবিত) (সাহায্য); অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
    • Smith, Robert (১৯৯৫)। Observational Astrophysics। Cambridge, UK: Cambridge University Press। পৃ. ২৩৬আইএসবিএন ৯৭৮-০৫২১২৭৮৩৪৮

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]
    • JavaHRD an interactive Hertzsprung-Russell diagram as a Java applet