হালিমা সুলতান
| হালিমা সুলতান | |
|---|---|
| Principal consort | |
হালিমা সুলতানের কবর প্রথম মুস্তফার কবরের কাছে হাজিয়া সোফিয়া মসজিদ, ইস্তাম্বুল. | |
| ভালিদে সুলতান উসমানীয় সাম্রাজ্যের (প্রথমবার দখল) | |
| দখল | ২২ নভেম্বর ১৬১৭ – ২৬ ফেব্রুয়ারি ১৬১৮ |
| পূর্বসূরি | হানদান সুলতান |
| (দ্বিতীয়বার দখল) | |
| দখল | ১৯ মে ১৬২২ – ১০ সেপ্টেম্বর ১৬২৩ |
| উত্তরসূরি | কোসেম সুলতান |
| জন্ম | ১৫৭০ আবখাজিয়া, উসমানীয় সাম্রাজ্য |
| মৃত্যু | ইস্কি প্রাসাদ, বায়েজিদ স্কয়ার, ইস্তাম্বুল, উসমানীয় সাম্রাজ্য |
| সমাধি | প্রথম মুস্তাফা সমাধি, হাজিয়া সোফিয়া মসজিদ, ইস্তাম্বুল |
| দাম্পত্য সঙ্গী | সুলতান তৃতীয় মুহাম্মদ |
| বংশধর | শাহজাদা মাহমুদ প্রথম মুস্তাফা শাহ সুলতান একটি কন্যা |
| ধর্ম | সুন্নি ইসলাম |
হালিমা সুলতান ( উসমানীয় তুর্কি: حلیمه سلطان ) সুলতান তৃতীয় মেহমেদ এর হাসেকি বা উপপত্নী এবং সুলতান প্রথম মুস্তাফা এর মা ছিলেন এবং বেগম সুুলতান হিসেবে অটোমান সাম্রাজ্যের একজন অভিভাবক ছিলেন। মেহমদের সাথে তার চারটি সন্তান ছিল: শাহজাদা মাহমুদ, প্রথম মুস্তাফা এবং দুই মেয়ে। তিনি ২২ নভেম্বর ১৬১৭ থেকে ২৬ ফেব্রুয়ারি ১৬১৮ এবং ১০ সেপ্টেম্বর ১৬২৩ পর্যন্ত বেগম সুলতান হিসাবে ডি-ফ্যাক্টো সহ-শাসক ছিলেন।। নারী সালতানাত নামে পরিচিত ঐ যুগে হালিমাও অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন।
পাঁচ সুলতানের রাজত্বকালে হালিমা উসমানীয় সাম্রাজ্যে পার্ষদ হিসাবে বাস করতেন: মুরাদ তৃতীয়, মেহমেদ তৃতীয়, আহমেদ প্রথম, মোস্তফা প্রথম এবং দ্বিতীয় ওসমান এর শাসন কালে।
কবর স্থান
[সম্পাদনা]তার মৃত্যুর বিষয়ে কিছুই জানা যায়নি। তিনি ইস্তাম্বুলের হাজিয়া সোফিয়া মসজিদে ছেলের সমাধিতে সমাধিস্থ হয়েছেন। [১]
সন্তান
[সম্পাদনা]মেহেমেদের সাথে, হালিমার চারটি সন্তান ছিল:
- শাহজাদা মাহমুদ (মনিসা প্যালেস, মনীসা - ৭ জুন ১৬০৩ সালে তৃতীয় মেহমেদের আদেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে; শাহজাদা মাহমুদ মাওসোলিয়াম, শাহজাদা মসজিদে সমাধিস্থ করা হয়);[১]
- প্রথম মুস্তাফা (২৪ জুন ১৫৯১, মানিসা প্যালেস, মনিসা - ২০ জানুয়ারী ১৬৩৯, ইস্কি প্যালেস, ইস্তাম্বুল; মোস্তফা আই মাওসোলিয়ামে দাফন করা, হাজিয়া সোফিয়া মসজিদ), অটোমান সাম্রাজ্যের সুলতান ;
- শাহ সুলতান, ১৬০৪ সালে বিয়ে হয়েছিলো (১৬০৫ খ্রিস্টাব্দের ডিসেম্বরে সম্প্রদান করা হয়েছিল) দামাত কারা দাউদ পাশার সাথে পরবর্তী উজিরে আজম। [২]
- এক কন্যা, ১৬০৪ সালে দামাত মীরাহুর মোস্তফা পাশার সাথে প্রথম বিয়ে করেছিলেন, ১৬১২ সালে সিগালাজাদে সিনান পাশার পুত্র দামাত মাহমুদ পাশার সাথে দ্বিতীয় বিয়ে করেছিলেন;[২]
জনপ্রিয় সংস্কৃতিতে
[সম্পাদনা]২০১৫ সালে টিভি সিরিজ মুহতেসেম ইউজইল: কোসেম এ, হালিমা সুলতানকে চিত্রিত করেছেন তুর্কি অভিনেত্রী আসলাহান গারবুজ ।