বিষয়বস্তুতে চলুন

হাড়জোড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাড়জোড়া
Cissus quadrangularis
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Rosids
বর্গ: Vitales
পরিবার: Vitaceae
গণ: Cissus
প্রজাতি: C. quadrangularis
দ্বিপদী নাম
Cissus quadrangularis
L.
প্রতিশব্দ

Cissus quadrangula
Vitis quadrangularis

হাড়জোড়া (বৈজ্ঞানিক নাম:Cissus quadrangularis) স্থানবিশেষে হাড়ভাঙা লতা বা হারেঙ্গা নামেও পরিচিত। লতানো কাণ্ডের টুকরা টুকরা অংশ দেখতে অনেকটা জোড়া দেওয়া হাড়ের মতো দেখতে বলেই এরকম বিচিত্র নামকরণ। এটি অন্যতম ঔষধি গাছ।[]

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[]

আদি ভূমি

[সম্পাদনা]

উষ্ণমণ্ডলীয় আফ্রিকা, আরব, মাদাগাস্কার, ভারত, শ্রীলঙ্কাজাভা এই গাছের আদি ভূমি।[]

প্রিয় আবাস বৃষ্টিবহুল অঞ্চলের ঝোপ-জঙ্গল। এটি বৃহৎ শাখান্বিত বীরুৎ-সদৃশ। সরল ও সরু পত্র-পতিমুখ আঁকশিযুক্ত। কাণ্ড রসাল, চার কোনাকার এবং চার পর্বযুক্ত। পত্র সরল, তিন থেকে ছয় সেন্টিমিটার লম্বা, নরম ও রসাল। পত্রবৃন্ত দেড় সেন্টিমিটার লম্বা, উপপত্র জোড়বদ্ধ, প্রশস্ত ডিম্বাকার, সবুজ ও ক্ষণস্থায়ী। মঞ্জরিদণ্ড আড়াই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফুল চার অংশক, আড়াআড়িভাবে পাঁচ মিলিমিটার ও লালচে রঙের। বৃতি পেয়ালাকার, দল খণ্ডক চারটি, প্রায় দুই মিলিমিটার লম্বা। পুংকেশর চারটি। প্রস্ফুটনকাল সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। ফল গোলাকার, পাকলে লাল ও একবীজী।[]

ব্যবহার

[সম্পাদনা]

হাড়জোড়া লতা স্কার্ভি, নাক, কান ও হাড়ভাঙা চিকিৎসায় বিশেষভাবে ব্যবহার্য। গাছের কচি কাণ্ড সবজি হিসেবে খাওয়া হয়।[]

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 হাড়জোড়ার ফুল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-০৮-২৯ তারিখে,মোকারম হোসেন, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৩১-১২-২০১২ খ্রিস্টাব্দ।
  2. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৫৩৯

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • Austin, A. Jegadeesan, M. Gowrishankar, R. (2004) "Helicobactericidal Activity of Cissus quadrangularis L. Variant I"; Natural Product Sciences 10 (5): 217-219. Korean Society of Pharmacognosy.
  • Chopra, SS; Patel, MR; Awadhiya, RP. (১৯৭৬)। "Studies of Cissus quadrangularis in experimental fracture repair: a histopathological study"। Indian Journal of Medical Researches৬৪ (9): ১৩৬৫–১৩৬৮। {{সাময়িকী উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |author-separator= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |author-name-separator= (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক)
  • Jainu, Mallika; Devi, Shyamala (২০০৩)। "Tent antiulcerogenic activity of methanolic extract of Cissus quadrangularis by antioxidative mechanism"। Journal of Clinical Biochemistry and Nutrition৩৪: ৪৩–৪৭।
  • Kashikar, ND; Indu, George (২০০৬)। "Antibacterial activity of Cissus quadrangularis Linn"। Indian Journal of Pharmaceutical Sciences৬৮ (2): ২৪৫–২৪৭। ডিওআই:10.4103/0250-474X.25727{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)
  • Oben, Julius; Damaris Mandob, Enyegue; Fomekong, Gilles I; Soukontoua, Yves B; Agbor, Gabriel A (২০০৭)। "The effect of Cissus quadrangularis (CQR-300) and a Cissus formulation (CORE) on obesity and obesity-induced oxidative stress"Lipids in Health and Diseases: ৪। ডিওআই:10.1186/1476-511X-6-4পিএমসি 1800848পিএমআইডি 17274828{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)
  • Sahelian, Ray (২০০৬)। "The use of a Cissus quadrangularis formulation in the management of weight loss and metabolic syndrome"Lipids in Health and Diseases: ২৪। ডিওআই:10.1186/1476-511X-5-24পিএমসি 1570348পিএমআইডি 16948861{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)
  • Analysis of the effect of Asthishrinkhla Kandaswarasa [stem juice of Cissus quadrangularis] in fracture healing in a rat model 'Dr. Deepanshu K. Mishra, Prof. Sanjeev Sharma, R.G.G.P.G. Ayu. College - Paprola' Prof. V.K. Gupta, Dr. G.C. Negi College of Vet. and Animal sciences - Palampur - Dec. 2010.