বিষয়বস্তুতে চলুন

হাওয়ার্ড আইকেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাওয়ার্ড হ্যাথাওয়ে আইকেন
হাওয়ার্ড আইকেন
জন্ম(১৯০০-০৩-০৮)৮ মার্চ ১৯০০
মৃত্যুমার্চ ১৪, ১৯৭৩(1973-03-14) (বয়স ৭৩)
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনউইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ডক্টরেট)
পরিচিতির কারণঅটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটরস — হার্ভার্ড মার্ক I – IV
দাম্পত্য সঙ্গী
  • লুইস ম্যানসিল (বি. ১৯৩৯–১৯৪২)
  • অ্যাগনেস মন্টগোমারি (বি. ১৯৪৩–১৯৬১)
  • মেরি ম্যাকফারল্যান্ড (বি. ১৯৬৩–১৯৭৩)
পুরস্কারহ্যারি এইচ. গুডে স্মারক পুরস্কার (১৯৬৪)
এডিসন পদক (১৯৭০)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপ্রয়োগিক গণিত, কম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়, মিয়ামি বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাএমোরি লিয়ন চ্যাফি
ডক্টরেট শিক্ষার্থীগেরিট ব্লাউ,
ফ্রেড ব্রুকস,
মার্টিন গ্রিনবার্গার,
কেনেথ ই. আইভারসন,
অ্যান্থনি ওয়েটিঙ্গার,
জেরার্ড স্যালটন

হাওয়ার্ড হ্যাথাওয়ে আইকেন (ইংরেজি ভাষায়: Howard Hathaway Aiken) (৮ই মার্চ, ১৯০০, হোবোকেন, নিউ জার্সি১৪ই মার্চ, ১৯৭৩, সেন্ট লুইস, মিসৌরি) ছিলেন কম্পিউটিং-এর অগ্রদূত।[] তিনি আইবিএম-এর হার্ভার্ড মার্ক ১ কম্পিউটারের মূল প্রকৌশলী ছিলেন।

শিক্ষাজীবন

[সম্পাদনা]

আইকেন ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসনে পড়াশোনা করেন ও পরে ১৯৩৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী লাভ করেন।[][] এ সময় তিনি অন্তরক সমীকরণের সাথে পরিচিত হন, যা তিনি কেবল গাণিতিক বিশ্লেষণের সাহায্যেই সমাধান করতে পারতেন। তিনি কল্পনা করেন যে একটি ইলেকট্রো-মেকানিকাল যন্ত্র তার হয়ে এই পরিশ্রমের কাজগুলি করে দেবে। তিনি এর নাম দেন অটোম্যাটিক সিকোয়েন্স কন্ট্রোল্‌ড ক্যালকুলেটর, যার পরবর্তীকালে নাম হয় হার্ভার্ড মার্ক ১গ্রেস হপারের সহায়তা ও আইবিএম-এর অনুদানে এই মেশিনটি নির্মাণ সমাপ্ত হয় ১৯৪৪ সালে। ১৯৪৭ সালে আইকেন হার্ভার্ড মার্ক ২ কম্পিউটার নির্মাণ করেন। পরবর্তীকালে তিনি আরও নির্মাণ করেন হার্ভার্ড মার্ক ৩হার্ভার্ড মার্ক ৪ কম্পিউটারগুলি। মার্ক ৩-এ কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহৃত হয়, আর মার্ক ৪ ছিল পুরোপুরি ইলেকট্রনিক।

১৯৭০ সালে আইকেন বৃহৎ-আকারের ডিজিটাল কম্পিউটার নির্মাণে ও কম্পিউটার শিক্ষায় অবদানের জন্য ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স-র এডিসন পদক লাভ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The original concept was certainly Aiken's. There is no doubt about that," stated Robert V. D. Campbell Oral history interview ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ আগস্ট ২০০২ তারিখে, Charles Babbage Institute, University of Minnesota.
  2. "The History of Computing Project – Howard Hathaway Aiken"। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪
  3. History of Computers and Computing – Biography of Howard Aiken

বহিঃসংযোগ

[সম্পাদনা]