বিষয়বস্তুতে চলুন

স্বস্তিমা খডকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বস্তিমা খডকা
২০১৯ সালে স্বস্তিমা খডকা
২০১৯ সালে স্বস্তিমা খডকা
জন্ম (1995-07-04) ৪ জুলাই ১৯৯৫ (বয়স ৩১)
নাগরিকত্বনেপালি
পেশাঅভিনেত্রী, মডেল
দাম্পত্য সঙ্গীনিশ্চল বসনেত (বি. ২০১৬)

স্বস্তিমা খডকা ( দেবনাগরীতে : स्वस्तिमा खड्का; জন্ম ৪ জুলাই ১৯৯৫) হলেন একজন নেপালি অভিনেত্রী যিনি নেপালি চলচ্চিত্রে কাজ করার জন্য সমধিক পরিচিত। তিনি লাভ লাভ লাভ (২০১৭) , ছক্কা পাঞ্জা ২ (২০১৭) , নাই নভন্নু ল ৫ (২০১৮) এবং বুলবুল (২০১৯) চলচ্চিত্রে উপস্থিত হয়েছেন।

ব্যক্তিগত ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

স্বস্তিমা খডকা ১৯৯৫ সালের ৪ জুলাই নেপালের কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেছিলেন। [১] তিনি ভক্তপুরের বীরেন্দ্র সৈনিক আয়াসিয়া মহাবিদ্যালয় থেকে এসএলসি শেষ করেছিলেন। তারপর তিনি থাপাথলি ক্যাম্পাস থেকে স্থাপত্য প্রকৌশলে তিন বছরের ডিপ্লোমা অর্জন করেছেন। [২]

১৭ বছর বয়সে তিনি নেপালের জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতা মিস টিন নেপালে অংশ নিয়েছিলেন। [৩][৪]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
স্বস্তিমা খডকার প্রাপ্ত সম্মাননার তালিকা
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
2016 জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হোস্টেল রিটার্নস মনোনীত [৫]
2019 সার্ক চলচ্চিত্র উৎসব সেরা পরিবেশনা বুলবুল বিজয়ী [৬]
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধান নারী চরিত্রে সেরা অভিনেত্রী বিজয়ী [৭][৮]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Nepal, Anand (১৫ অক্টোবর ২০১৪)। "Swastima Khadka, Biography of Hostel Return actress"। Nepali Actress। ১৪ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
  2. ↑ "5 things about Swastima Khadka"। My Republica। ২৭ মার্চ ২০১৭। ২৪ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২০।
  3. ↑ Subedi, Abhigya (১ মে ২০১৯)। "Swastima Khadka: On The Art Side Of Things"। The Nepali Man। ১৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
  4. ↑ Nepal, Anand (৭ আগস্ট ২০১৭)। "Swastima Khadka – a new sensation in Nepali film industry"। Nepali Actress। ১৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
  5. ↑ "क्लासिक र प्रेमगीतको चर्को भिडन्त, 'पशुपति प्रसाद र कबड्डी कबड्डी' पनि कम छैनन्"। Online Khabar (নেপালি ভাষায়)। ১০ আগস্ট ২০১৬। ১৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২০।
  6. ↑ "Nepal Bags Two Honor at SAARC Film Festival, Abinash's 'Tattini' And Bulbul's Swastima clinches The Title"। Moviemandu। ৮ জুলাই ২০১৯। ১৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
  7. ↑ "National Film Award Details | 2075"। Lens Nepal। ১২ জুলাই ২০১৯। ১৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
  8. ↑ "Oscars 2020: Nepal selects Binod Paudel's Bulbul as official entry for next year's Academy Awards- Entertainment News, Firstpost"। Firstpost। ৮ সেপ্টেম্বর ২০১৯। ১৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]