স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট ফুটবল ক্লাব
| পূর্ণ নাম | স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি |
|---|---|
| ডাকনাম | সিলেট স্পার্টান |
| প্রতিষ্ঠিত | ২০১৪ |
| মাঠ | বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ঢাকা, বাংলাদেশ |
| ধারণক্ষমতা | ২৫,০০০ |
| প্রেসিডেন্ট | |
| প্রধান কোচ | |
| লিগ | বাংলাদেশ মহিলা ফুটবল লীগ |
স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি (ইংরেজি: Spartan MK Gallactico Sylhet FC), সাধারণত এমকে গ্যালাকটিকো সিলেট নামে পরিচিত, হচ্ছে সিলেট ভিত্তিক একটি বাংলাদেশী ফুটবল ক্লাব।[১] এটি মূলত তার মহিলা দলের জন্য পরিচিত যা দেশের শীর্ষস্থানীয় লীগ বাংলাদেশ মহিলা ফুটবল লীগে প্রতিযোগিতা করে থাকে।[২][৩]
এটি বাংলাদেশ-ইংল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ক্লাব।[৪] ক্লাবটি এমকে গ্যালাকটিকোস এফসির সাথে যুক্ত, যা মিল্টন কেইন্সে অবস্থিত এবং স্পার্টান সাউথ মিডল্যান্ডস ফুটবল লীগ নামে একটি ইংলিশ লীগে প্রতিদ্বন্দ্বিতা করে।[৫]
ইতিহাস
[সম্পাদনা]এমকে গ্যালাকটিকো সিলেট স্পোর্টস একাডেমি একটি ইংলিশ ফুটবল ক্লাব এমকে গ্যালাকটিকোস এফসির সহযোগিতায় ২০১৪ সালে সিলেটে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি ফুটবল ও ক্রিকেট ভিত্তিক একাডেমি। একাডেমিতে ২০০-এরও বেশি কমবয়সী ছেলে এবং মেয়েরা অনুশীলন করে থাকে। যেখানে পুরুষ ও মহিলা উভয় বিভাগে বেশ কয়েকটি স্তরের দল রয়েছে, যারা স্থানীয় লিগ এবং টুর্নামেন্টে অংশ নেয়।[৬]
২০২০ সালের জানুয়ারিতে, একাডেমিটি ঘোষণা করে যে তারা ২০২০ সালের বাংলাদেশ মহিলা লীগে অংশ নেবে যা সাত বছর পরে আবার শুরু হচ্ছে।[৩] মহিলা দলের নাম হবে 'স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি'। মহিলা দলের প্রধান কোচ হিসাবে এএফসি 'এ' লাইসেন্সধারী লিয়াকত আলীর নাম ঘোষণা করা হয়।[৭]
বর্তমান স্কোয়াড
[সম্পাদনা]প্রধান কোচ
[সম্পাদনা]- ২০২০ সালের ৮ মার্চ পর্যন্ত হালনাগাদকৃত।
| প্রধান কোচ | হতে | পর্যন্ত | P | W | D | L | GS | GA | %W |
|---|---|---|---|---|---|---|---|---|---|
|
২০২০ সালের ৯ জানুয়ারি অনুযায়ী |
৩ | ০ | ০ | ৩ | ০ | ৩১ | ০.০০ |
কর্মি
[সম্পাদনা]কারিগরি স্টাফ
[সম্পাদনা]২০২০ সালের জানুয়ারী অনুযায়ী
| অবস্থান | নাম |
|---|---|
| প্রধান কোচ | |
| সহকারী কোচ | |
| গোলকিপিং কোচ | |
| ফিজিও | |
| টিম ম্যানেজার |
পরিচালনা পর্ষদ
[সম্পাদনা]২০২০ সালের জানুয়ারী অনুযায়ী
| অবস্থান | নাম |
|---|---|
| প্রেসিডেন্ট | |
| ভাইস-প্রেসিডেন্ট | |
| সাধারণ সম্পাদক | |
| পরিচালক (ফুটবল) | |
| চিফ কো-অর্ডিনেটর |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sports, S. N. P.। "৭ বছর পর বাফুফের নারী লিগ, অংশ নিচ্ছে সিলেটের মেয়েরা | SNPSports24" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- ↑ Developer), Md Ashequl Morsalin Ibne Kamal(Team Leader)| Niloy Saha(Sr Web Developer)| Shohana Afroz(Web Developer)| Jobayer Hossain(Web। "Bashundhara Kings form strong team for Women's Football Le..."। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - 1 2 "Women's league to feature eight teams"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- ↑ BonikBarta। "পিছিয়ে গেল নারী ফুটবল লিগ"। পিছিয়ে গেল নারী ফুটবল লিগ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- ↑ "MK Gallacticos FC"। www.pitchero.com। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- ↑ Sports, S. N. P.। "সিলেটে শেষ হলো সাড়া জাগানো এম.কে গ্যালাকটিকো একাডেমি কাপ | SNPSports24" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।
- ↑ "জাতীয় দলটাই তো 'কিনে' নিল বসুন্ধরা কিংস"। প্রথম আলো। ২৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০।