সোফিয়া মাত্রোইয়ান্নি
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ২ আগস্ট ২০০১[১] দেসিয়ো, ইতালি |
| ক্রীড়া | |
| দেশ | ইতালি |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
সোফিয়া মাত্রোইয়ান্নি (ইতালীয়: Sofia Mastroianni; জন্ম: ২ আগস্ট ২০০১) হলেন একজন ইতালীয় সমলয় সাঁতারু, যিনি ইতালির প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
মাত্রোইয়ান্নি ইতালির হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সোফিয়া মাত্রোইয়ান্নি ২০০১ সালের ২রা আগস্ট তারিখে ইতালির দেসিয়োতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]মাত্রোইয়ান্নি ইতালির প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি লিন্দা চেররুতি, মার্তা ইয়াকোয়াচ্চি, এনরিকা পিক্কোলি, লুক্রেৎসিয়া রুজ্জেইরো, ইসোত্তা স্পোর্তেল্লি, জুলিয়া ভেরনিচে এবং ফ্রাঞ্চেস্কা জুনিনোর সাথে ইতালির দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৭৭.৮৩০৪, ফ্রি রুটিনে ৩২৬.১৫০০ এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে ২৪১.৯৮৬৬ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৮৪৫.৯৬৭ পয়েন্ট নিয়ে তারা ৮ম স্থান অধিকার করেছেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "MASTROIANNI Sofia" [সোফিয়া মাত্রোইয়ান্নি]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে সোফিয়া মাত্রোইয়ান্নি (ইংরেজি)
- অলিম্পিকস.কমে সোফিয়া মাত্রোইয়ান্নি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় সোফিয়া মাত্রোইয়ান্নি (ইংরেজি)