লুক্রেৎসিয়া রুজ্জেইরো
২০২২ সালে রুজ্জেইরো | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ৭ জুন ২০০০[১] রোম, ইতালি |
| ক্রীড়া | |
| দেশ | ইতালি |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
লুক্রেৎসিয়া রুজ্জেইরো (ইতালীয়: Lucrezia Ruggiero; জন্ম: ৭ জুন ২০০০) হলেন একজন ইতালীয় সমলয় সাঁতারু, যিনি ইতালির প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
রুজ্জেইরো ইতালির হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]লুক্রেৎসিয়া রুজ্জেইরো ২০০০ সালের ৭ই জুন তারিখে ইতালির রোমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]রুজ্জেইরো ইতালির প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি লিন্দা চেররুতির সাথে ইতালির দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তাদের নাম থাকলেও তারা অংশগ্রহণ করেননি।[৩]
এছাড়াও তিনি লিন্দা চেররুতি, মার্তা ইয়াকোয়াচ্চি, সোফিয়া মাত্রোইয়ান্নি, এনরিকা পিক্কোলি, ইসোত্তা স্পোর্তেল্লি, জুলিয়া ভেরনিচে এবং ফ্রাঞ্চেস্কা জুনিনোর সাথে ইতালির দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[৪] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৭৭.৮৩০৪, ফ্রি রুটিনে ৩২৬.১৫০০ এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে ২৪১.৯৮৬৬ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৮৪৫.৯৬৭ পয়েন্ট নিয়ে তারা ৮ম স্থান অধিকার করেছেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Duet – Entry List by Event" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "RUGGIERO Lucrezia" [লুক্রেৎসিয়া রুজ্জেইরো]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Duet – Event Summary" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে লুক্রেৎসিয়া রুজ্জেইরো (ইংরেজি)
- অলিম্পিকস.কমে লুক্রেৎসিয়া রুজ্জেইরো (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় লুক্রেৎসিয়া রুজ্জেইরো (ইংরেজি)
- ইতালীয় জাতীয় অলিম্পিক কমিটিতে লুক্রেৎসিয়া রুজ্জেইরো (ইতালীয়)
- ২০০০-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইতালীয় নারী সাঁতারু
- ইতালীয় সমলয় সাঁতারু
- ইতালির অলিম্পিক সমলয় সাঁতারু
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমলয় সাঁতারু
- সমলয় সাঁতারে ইউরোপিয়ান গেমস পদক বিজয়ী
- ২০২৩ ইউরোপিয়ান গেমসের সমলয় সাঁতারু
- সমলয় সাঁতারে বিশ্ব সাঁতার প্রতিযোগিতার পদক বিজয়ী
- ২০২২ বিশ্ব সাঁতার প্রতিযোগিতার সমলয় সাঁতারু
- ২১শ শতাব্দীর ইতালীয় নারী ক্রীড়াবিদ