বিষয়বস্তুতে চলুন

সুরথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মহারাজাধিরাজ সুরথ
বঙ্গের শাসক
পূর্বসূরিসম্রাট পরাশক্তি
রাজবংশচন্দ্রবংশ
পিতাসম্রাট পরাশক্তি
ধর্মসনাতন ধর্ম (শাক্ত)

সুরথ ছিলেন হিন্দু পুরাণে উল্লিখিত প্রাচীন বঙ্গ রাজ্যের চন্দ্রবংশীয় রাজা।[][] মার্কণ্ডেয় পুরাণ-এ তার উল্লেখ আছে।[] তিনি হিন্দু ধর্মের একজন প্রবাদপ্রতিম ব্যক্তিও ছিলেন। তার রাজধানী ছিল বলিপুরে যা বর্তমানে পশ্চিমবঙ্গের বোলপুর শহর। তিনি ছিলেন দেবী দুর্গার ভক্ত। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে তিনি মর্ত্যের অধিবাসীদের মধ্যে দেবী মাহাত্ম্য (শ্রী শ্রী চণ্ডী) প্রচার করেছিলেন এবং তিনি বঙ্গে দূর্গাপূজার প্রথম আয়োজক ছিলেন। যা পরে ভারতের অন্যান্য অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে।

পটভূমি

[সম্পাদনা]

তথ্যের উৎস

[সম্পাদনা]

তার সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় মার্কণ্ডেয় পুরাণের দেবীমাহাত্ম্য থেকে।

সুরথের রাজ্যের রাজধানী

[সম্পাদনা]

দেবী মাহাত্ম্যের ১২তম এবং ১৫তম লাইন "তত: স্বপুরমায়াতো নিজেদেশাধিপোহভবৎ" অনুসারে তিনি পশ্চিমবঙ্গের বোলপুরের বর্তমান "সুপুর" (স্বপুর) এর রাজা ছিলেন।[] মার্কণ্ডেয় পুরাণে এই স্থানটির উল্লেখ আছে:

তত: স্বপুরমায়াতো নিজেদেশাধিপোহভবৎ।
আক্রান্ত: স মহাভাগস্তৈস্তদা প্রবলারিভি:॥৭
অমাতৈ:বলিভি:দুষ্টে:দুর্বলস্য দুরাত্মভি:।
কোষ বলঞ্চাপহৃতং তাত্রাপি স্বপুরে তত:॥৮

প্রথম দুর্গাপূজার ইতিহাস

[সম্পাদনা]
দূর্গা মহিষাসুরমর্দিনী

রাজা সুরথকে চন্দ্রবংশীয় হিসেবে উল্লেখ করা হয়েছে দূর্গা সপ্তশতী দেবী মাহাত্ম্য এবং মার্কণ্ডেয় পুরাণে। তিনি তার রাজ্য এবং তার সমস্ত সম্পত্তি হারান। সবকিছু হারিয়ে তিনি তার ভাগ্য ফেরাতে তার রাজধানী বলিপুর (বর্তমানে বোলপুর) ত্যাগ করেন। পরে সমাধি বৈশ্যের সাথে তার দেখা হয়। যিনি একজন বণিক ছিলেন। কাকতালীয়ভাবে তিনিও দেউলিয়া ছিলেন। কারণ তার পরিবার তার সাথে প্রতারণা করেছিল। তারপর সৌভাগ্যক্রমে তাদের সাথে মেধস মুনির সাথে দেখা হয়। তিনি তাদের ভাগ্য ফিরে পাওয়ার জন্য তাদের অবশ্যই দেবী দূর্গার পূজা করতে পরামর্শ দিয়েছিলেন।

রাজা সুরথ এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মেধস মুনির আশ্রমে দেবী দূর্গাকর দূর্গা পূজা বা দুর্গোৎসব করেছিলেন।[] এটি ছিল পৃথিবীর প্রথম দূর্গাপূজা। বর্তমান দিনে গড় জঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরে । বোলপুরে তার প্রতিষ্ঠিত সুরথেশ্বর শিব মন্দির ও রয়েছে।[][][] তারা বসন্তকালে দেবী দূর্গার পূজা করেছিলেন। সুতরাং এই উৎসবকে বলা হয় বাসন্তী পূজা বা "বসন্তকালীন দুর্গোৎসব"। শ্রী শ্রী চণ্ডীর মতে, তারা এই দূর্গা প্রতিমা গড় জঙ্গলে মাটি দিয়ে তৈরি করেছিলেন । পুজোর পর সুরথ তার সমস্ত হারানো সম্পত্তি ফেরত পান এবং তিনি তার রাজধানী বলিপুরে (বর্তমানে বোলপুর) ফিরে আসেন। সুরথ বসন্তে তার রাজধানী বোলপুরে দূর্গাপুজো করেছিলেন। এই পুজোর সময় তিনি বলি দেন লক্ষ লক্ষ পশু। এই বাংলা শব্দ "বলি" (পশু বলি) থেকে, এই স্থানকে "বলিপুর" (বর্তমানে বোলপুর) বলা হয়।[][]

জনপ্রিয় গণমাধ্যমে সুরথ

[সম্পাদনা]

মহালয়ার দিনে ডিডি বাংলায় একটি সাংস্কৃতিক নাটক পরিবেশিত হয় (ভারত সরকার প্রযোজিত একটি বাংলা বিনোদন টেলিভিশন চ্যানেল) যেখানে রাজা সুরথকে দেবী দূর্গা বা মহিষাসুরমর্দিনীর প্রথম উপাসক হিসাবে বিবেচনা করা হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Garh Jungle, Durgapur Garh Jungle Photos and Timings"www.holidify.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭
  2. 1 2 "Medhashmunir Ashram – A Sacred Haven"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ অক্টোবর ২০১৫। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৭
  3. শ্রীশ্রীচণ্ডী, অনুবাদ ও সম্পাদনাঃ স্বামী জগদীশ্বরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলকাতা, ১৯৬২ সংস্করণ
  4. "সুপুরের ইতিকথা"Birbhum Lal Matir Desh (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২১
  5. "পৌরাণিক মতে বাংলায় প্রথম দুর্গাপুজো করেছিলেন সুরথ রাজা, কিন্তু জানেনা অধিকাংশ বাঙালী- Bangla News"Bangla Hunt (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১
  6. "সুরথেশ্বর শিব মন্দিরে ভক্তদের সমাবেশ"www.amritobazar.com। ২৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২১
  7. janadarpan (২৪ নভেম্বর ২০১৯)। "ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে প্রাচীন সুরথেশ্বর"Janadarpan.in (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২১[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "Bartaman Patrika"bartamanpatrika.com। ১৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০২১
  9. Sanskritam (১১ আগস্ট ২০১৬), Mahalaya Video (মহালয়া ভিডিও) – Mahisasuramardini, সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৭