বিষয়বস্তুতে চলুন

সিদ্ধলবক্কম

সিদ্ধলবক্কম
சிட்லப்பாக்கம்
চিটলবক্কম
চেন্নাইয়ের অঞ্চল
নগর পঞ্চায়েত
সিদ্ধলবক্কম চেন্নাই-এ অবস্থিত
সিদ্ধলবক্কম
সিদ্ধলবক্কম
সিদ্ধলবক্কম তামিলনাড়ু-এ অবস্থিত
সিদ্ধলবক্কম
সিদ্ধলবক্কম
স্থানাঙ্ক: ১২°৫৬′১৫″ উত্তর ৮০°০৮′১৯″ পূর্ব / ১২.৯৩৭৩৯° উত্তর ৮০.১৩৮৭৪° পূর্ব / 12.93739; 80.13874
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
মহানগরচেন্নাই
আয়তন
  মোট২.৯৫ বর্গকিমি (১.১৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৭,৯০৬
  জনঘনত্ব১৩,০০০/বর্গকিমি (৩৩,০০০/বর্গমাইল)
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনTN-11 (টিএন-১১)

সিদ্ধলবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনবসতিপূর্ণ শহর। চেন্নাই মহানগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি লোকালয়৷

সাধারণ তথ্য

[সম্পাদনা]

সিদ্ধলবক্কম তাম্বরম তালুকের অন্যতম উন্নতিকামী লোকালয়৷ এটি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত৷ এটির ক্ষেত্রফল ২.৯৫ বর্গ কিলোমিটার এবং ২০১১ খ্রিস্টাব্দের তথ্যানুসারে এর জনসংখ্যা ছিলো ৩৭,৯০৬ জন৷[] তাম্বরম স্যানাটোরিয়াম রেলওয়ে স্টেশন সিদ্ধলবক্কম থেকে ১০০ মিটার ও সিদ্ধলবক্কম হ্রদ থেকে ২০০ মিটারের মধ্যে অবস্থিত৷ এটি পল্লাবরম, ক্রোমপেট, চেলায়ুর, তাম্বরম স্যানাটোরিয়ামতাম্বরমের অতি নিকটে অবস্থিত৷ শেষ পরিসংখ্যান অনুসারে এটি ১৮ টি ওয়ার্ডে বিস্তৃত৷ ১৫ মিনিট হাঁটা দূরত্বে রয়েছে কার্তিকেয়কে উৎসর্গ করে নির্মিত কুমারন কুন্দ্রম৷

সিদ্ধলবক্কম হ্রদ

সিদ্ধলবক্কম হ্রদের অবস্থান ১২°৫৬'০২" উত্তর অক্ষাংশ ৮০°০৮'১০" পূর্ব দ্রাঘিমা এবং আয়তন ৫০ একর৷[] পূর্বে এই হ্রদটি পার্শ্ববর্তী অঞ্চগুলির সেচকার্যের জলের উৎস হিসাবে ব্যবহৃত হতো৷

হ্রদের জলস্তর

হ্রদটির উপস্থিতির কারণে প্রাকৃতিভাবে ভূজলতল অধিক, যা ২.৫০–৮ মিটারের মধ্যে ও টিডিএস-এর পরিমাণ ৪০০–৯০০ পার্টস পার মিলিয়ন৷[]

হ্রদের চারপাশে নবনির্মিত পথ

হ্রদটিতে নৌকা বাইচ ও হ্রদের চারিপাশে বাগান নির্মাণের পরিকল্পনা রয়েছে৷[] বহু বছর ধরে বহুভাবে হ্রদের জমি দখলের বহু চেষ্টা করা হয়েছে৷ মাদ্রাজ উচ্চ আদালতে এই বিষয়ক বহু মামলা রয়েছে৷ আশা করা যায় মামলা নিষ্পত্তি হলে হ্রদের হারিয়ে যাওয়া জমি ফেরত পাওয়া যাবে৷[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]
ধর্মভিত্তিক জনগণনা-২০১১[]
ধর্ম শতাংশ(%)
হিন্দু
 
৯২.৬৭%
মুসলিম
 
২.২৩%
খ্রিষ্টান
 
৫.৭১%
শিখ
 
০.০৩%
বৌদ্ধ
 
০.০১%
জৈন
 
০.০৩%
অন্যান্য
 
০.০১%
অবিবৃত
 
০.৩২%

২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[] সিদ্ধলবক্কমের মোট জনসংখ্যা ৩৭,৯০৬ জন, যেখানে ১৮,৯৪০ জন পুরুষ ও ১৮,৯৬৬ জন নারী৷ অর্থাৎ প্রতি হাজার পুরুষে ১০০১ জন নারীর বাস৷[] মোট পরিবার সংখ্যা ৯,৯৬০ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩,৭১০, যা মোট জনসংখ্যার ৯.৭৯ শতাংশ৷ সিদ্ধলবক্কমের মোট সাক্ষরতার হার ৯৪.২৩ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৬.৬৬ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৯১.৮১ শতাংশ৷[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Southern railway"। Yatra.com। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১২
  2. Manikandan, K. (৮ অক্টোবর ২০১২)। "From the people to panchayat: Rs. 10 lakh to improve their lake"The Hindu। Chennai: The Hindu। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২
  3. "INFRASTRUCTURE: Water Supply" (পিডিএফ)। CMDA। ৪ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১২
  4. "সিদ্ধলবক্কম হ্রদে বাইচ ও উদ্যান পালন'"দিনমণি (তামিল ভাষায়)। চেন্নাই: দিনমণি। ১১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Chitlapakkam Lake encroachments removed"
  6. "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫
  7. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১১
  8. "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪
  9. https://www.census2011.co.in/data/town/803343-chitlapakkam-tamil-nadu.html