বিষয়বস্তুতে চলুন

সিদ্দিক বাজার বিস্ফোরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিদ্দিক বাজার বিস্ফোরণ
তারিখ মার্চ ২০২৩ (2023-03-07)
সময়বিস্ফোরণ হওয়ার সময়: বিকেল ৪:৫০ মিনিট (বিএসটি)
অবস্থানসিদ্দিকবাজার, নর্থ সাউথ সড়ক, ঢাকা, বাংলাদেশ
নিহত১৮
আহত১০০+

২০২৩ সালের ৭ মার্চ ঢাকার সিদ্দিক বাজারের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১৮ জন মানুষের মৃত্যু হয়, আহত হয় শতাধিক ব্যাক্তি।[] বিস্ফোরণে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।[]

ওই ভবনে গ্যাসের লাইনের ছিদ্র থেকে গ্যাস জমেছিল। সেটা থেকে বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।[]

হতাহত

[সম্পাদনা]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

বিস্ফোরণের পর ভবনটিকে ঝুঁকিপূর্ণ বলে জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সিদ্দিকবাজারে বিস্ফোরণ: ১৮ জনের মৃত্যু, আহত শতাধিক"prothomalo.com। ৮ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৩
  2. প্রথম আলো (৭ মার্চ ২০২৩)। "সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩
  3. জাগোনিউজ, জাগোনিউজ (১২ জানুয়ারি ২০১৫)। "ভবনে গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে: রাজউক চেয়ারম্যান"। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৫