সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
| ধরন | বেসরকারি স্কুল ও কলেজ |
|---|---|
| স্থাপিত | ১৯৮৯ |
| ইআইআইএন | ১০৭৯১৫ |
| অধ্যক্ষ | ড. মাহবুবুর রহমান মোল্লা[১] |
| ঠিকানা | ,ডেমরা , , |
| শিক্ষাঙ্গন | শহর |
| সংক্ষিপ্ত নাম | এস.এইচ.কে.এস.সি |
| অধিভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা [২] |
| ওয়েবসাইট | www |
![]() | |
সামসুল হক খান স্কুল এন্ড কলেজ বাংলাদেশের ঢাকার ডেমরায় অবস্থিত একটি বেসরকারি স্কুল এবং কলেজ । এই কলেজটি "সামসুল হক খান কলেজ" নামে পরিচিত।
ইতিহাস
[সম্পাদনা]সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহর সংলগ্ন ডেমরার একটি শিক্ষাঙ্গন। [৩]
ডেমরা অঞ্চল দীর্ঘকাল ভাগ্যবিড়ম্বিত ছিল। শিক্ষার অভাব দূর করার জন্য গুচ্ছখানেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও ডেমরাবাসী হতাশামুক্ত হয়নি। তারই ফলশ্রুতিতে সামসুল হক খান জুনিয়র হাই স্কুলের গোড়াপত্তন হয়। মাতুয়াইলের বিশিষ্ট বিদ্যোৎসাহী ও জনহিতৈষী ব্যক্তিত্ব আলহাজ্ব সামসুল হক খান এই অক্ষয় অবদান রাখেন। কাদা পানির ধান খেতে ১৯৮৯ সালে ছোট একটি টিনশেডের ঘরে ডজন খানেক শিক্ষক হাতে নিয়ে সামসুল হক খান জুনিয়র হাই স্কুল বিদ্যাশিক্ষার দ্বার উন্মুক্ত করে। [৪]
প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করতে গিয়ে ২০১৪ সালে খোলা হয়েছে ইংরেজি মাধ্যম।
আলোচনা ও সমালোচনা
[সম্পাদনা]সামসুল হক খান স্কুল ও কলেজে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন করেছে। বিশেষ করে স্কুলের অধ্যক্ষ ড মাহবুবুর রহমান মোল্লার প্রতি বেশ অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের মাঝে |
বিভাগ সমূহ:
[সম্পাদনা]নিম্ন মাধ্যমিক
মাধ্যমিক
- মানবিক
- ব্যবসায়
- বিজ্ঞান
উচ্চ মাধ্যমিক
- মানবিক
- ব্যবসায়
- বিজ্ঞান
সহশিক্ষাকার্যক্রম
[সম্পাদনা]বিতর্ক, স্কাউটিং,[৫] বিজ্ঞান চর্চা, নৃত্য সংগীত, কম্পিউটার শিক্ষা, চিত্রকলা, সাহিত্য চর্চা, ইংরেজি ভাষা চর্চা এসব দিকেও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশ এগিয়ে রয়েছে। এছাড়া খেলাধুলা শিক্ষা, চর্চা ও এর মান বৃদ্ধিতে একদল শিক্ষক এর অধিনে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্পোর্টস ক্লাব ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় | প্রতি বছর স্কুলের স্পোর্টস ক্লাবের প্রাথমিক বিভাগের সদস্যদের নিয়ে মিনি ওয়ার্ল্ড কাপের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কিছু সহশিক্ষা ক্লাবের আয়োজন করেছে:
• সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব: নাচ,গান ও নানা অতীত ঐতিহ্য চর্চায় ভূমিকা রাখে
• সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাব: বিজ্ঞান চর্চা ও প্রশিক্ষণে বিকল্পহীন
• Shamsul Haque Khan School & College English Language Club: A great club for learning, practising, and applying English
•সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাব: বিতর্ক প্রশিক্ষণ ও চর্চায় অনবদ্য এক প্রতিষ্ঠান যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক
• সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ নিউট্রিশন ক্লাব: ছাত্রদের পুষ্টি শিক্ষা দিতে বদ্ধপরিকর
• সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কম্পিউটার ক্লাব: কম্পিউটার শিক্ষায় সহায়ক
• সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্পোর্টস ক্লাব: ক্রীড়া শিক্ষায় অনন্য
• সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ফোটোগ্রাফি ক্লাব
• সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ নির্বাচিত | ড. মাহবুবুর রহমান মোল্লা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কালের কণ্ঠ অনলাইন | ২৭ আগস্ট, ২০১৭ | ১৯:৫৩
- ↑ সামসুল হক খান স্কুল এন্ড কলেজ সারা দেশে নবম দৈনিক সংগ্রাম | রবিবার | ১৮ মে ২০১৪ | প্রিন্ট সংস্করণ
- ↑ ভিন্নধারার সামসুল খান স্কুল এন্ড কলেজ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] দৈনিক ভোরের কাগজ | বৃহস্পতিবার | ২৬ মে ২০১৬
- ↑ প্রতিষ্ঠানের ইতিহাস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ নভেম্বর ২০১৮ তারিখে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর ওয়েবসাইট
- ↑ সামসুল হক খান স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ দৈনিক ইত্তেফাক | ২১ মে, ২০১৮ ইং
