সাইমন ক্যালো
সাইমন ক্যালো | |
|---|---|
Simon Callow | |
২০০৯ সালে ক্যালো | |
| জন্ম | সাইমন ফিলিপ হিউ ক্যালো ১৫ জুন ১৯৪৯ |
| পেশা | অভিনেতা, পরিচালক, সঙ্গীতজ্ঞ, লেখক |
| কর্মজীবন | ১৯৭৩-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | সেবাস্টিয়ান ফক্স (বি. ২০১৬) |
| স্বাক্ষর | |
সাইমন ফিলিপ হিউ ক্যালো সিবিই (ইংরেজি: Simon Phillip Hugh Callow; জন্ম: ১৩ জুন ১৯৪৯) একজন ইংরেজ অভিনেতা, পরিচালক ও লেখক। তিনি আমাডেয়ুস (১৯৮৪), আ রুম উইথ আ ভিউ (১৯৮৫), ফোর ওয়েডিংস অ্যান্ড আ ফিউনারেল (১৯৯৪), শেকসপিয়ার ইন লাভ (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ। তিনি আ রুম উইথ আ ভিউ ও ফোর ওয়েডিংস অ্যান্ড আ ফিউনারেল চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার পরিচালিত দ্য ব্যালাড অব দ্য স্যাড ক্যাফে চলচ্চিত্রটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে স্বর্ণ ভল্লুকের মনোনয়ন লাভ করে।
তিনি ১৯৯৯ সালে রানীর জন্মদিনের সম্মাননায় কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাবে ভূষিত হন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্যালো ১৯৪৯ সালের ১৫ই জুন লন্ডনের স্ট্রেথামে জন্মগ্রহণ করেন। তার মাতা ইভোন ম্যারি (জন্ম: গুইস) একজন অফিস সহকারী এবং পিতা নিল ফ্রান্সিস ক্যালো একজন ব্যবসায়ী ছিলেন।[২] তার পিতা ইংরেজ ও ফরাসি বংশোদ্ভূত এবং মাতা ডেনীয় ও জার্মান বংশোদ্ভূত।[৩] তিনি রোমান ক্যাথলিক হিসেবে বেড়ে ওঠেন। ক্যালো লন্ডন ওরাটরি স্কুলে পড়াশোনা করেন এবং এরপর উত্তর আয়ারল্যান্ডের কুইন্স বিশ্ববিদ্যালয় বেলফাস্টে পড়তে যান। কুইন্সে তিনি উত্তর আয়ারল্যান্ডের নাগরিক-অধিকার আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন। তিনি তার স্নাতক শ্রেণির কোর্স ত্যাগ করে ড্রামা সেন্টার লন্ডনে ভর্তি হন।[৪]
বইয়ের তালিকা
[সম্পাদনা]- ক্যালো, সাইমন (১৯৮৬) [১৯৮৪], Being an Actor, সেন্ট মার্টিন্স প্রেস, আইএসবিএন ৯৭৮-০-৩১২-০৭২৭৬-৬, ওসিএলসি 13092196
- ক্যালো, সাইমন (১৯৯১), Acting in Restoration Comedy, দি অ্যাপ্লস অ্যাক্টিং ধারাবাহিক, অ্যাপ্লস থিয়েটার বুকস, আইএসবিএন ৯৭৮-১-৫৫৭৮৩-১১৯-৪, ওসিএলসি 24218256
- ক্যালো, সাইমন (১৯৯৫), Orson Welles: Volume 1: The Road to Xanadu, জোনাথন কেপ, আইএসবিএন ৯৭৮-০-২২৪-০৩৮৫২-২, ওসিএলসি 32454874
- ক্যালো, সাইমন (১৯৯৭), Charles Laughton: A Difficult Actor, ফ্রম ইন্টারন্যাশনাল পাব, আইএসবিএন ৯৭৮-০-৮৮০৬৪-১৮০-৭, ওসিএলসি 36315809
- ক্যালো, সাইমন (২০০০), The Night of the Hunter, বিএফআই ফিল্ম ক্লাসিকস, বিএফআই পাবলিশিং, আইএসবিএন ৯৭৮-০-৮৫১৭০-৮২২-৫, ওসিএলসি 59582358
- ক্যালো, সাইমন (২০০৩), Dickens' Christmas: A Victorian Celebration, হ্যারি এন. আব্রামস, আইএসবিএন ৯৭৮-০-৮১০৯-৪৫৩৪-০, ওসিএলসি 51942509
- ক্যালো, সাইমন (২০০৩), Shooting the Actor, পিকাডর, আইএসবিএন ৯৭৮-০-৩১২-৪২২৪৪-৮, ওসিএলসি 52178208
- ক্যালো, সাইমন (২০০৬), Orson Welles: Volume 2: Hello Americans, জোনাথন কেপ, আইএসবিএন ৯৭৮-০-২২৪-০৩৮৫৩-৯, ওসিএলসি 63185891
- ক্যালো, সাইমন (২০০৭), Love Is Where It Falls, নিক হার্ন, আইএসবিএন ৯৭৮-১-৮৫৪৫৯-৯৭৬-৬, ওসিএলসি 77258353
- ক্যালো, সাইমন (২০১২), Charles Dickens and the Great Theatre of the World, ভিন্টেজ বুকস, আইএসবিএন ৯৭৮০৩৪৫৮০৩২৩৮
- ক্যালো, সাইমন (২০১৫), Orson Welles: Volume 3: One-Man Band, জোনাথন কেপ
- ক্যালো, সাইমন (২০১৭), Being Wagner, উইলিয়াম কলিন্স, আইএসবিএন ৯৭৮০০০৮১০৫৬৯৩
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Queen's Birthday Honours: The Full List"। দি ইন্ডিপেন্ডেন্ট। ১২ জুন ১৯৯৯। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- ↑ "Simon Callow Biography"। ফিল্ম রেফারেন্স। ২০০৮। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- ↑ লি, লুয়াইন (৩০ অক্টোবর ২০০২)। "Spending time in Africa shaped who Simon Callow is today"। স্টার নিউজ। উইলমিংটন, উত্তর ক্যারোলাইনা। পৃ. ৯। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
- ↑ জোন্স, জোনাথন (৩০ সেপ্টেম্বর ২০১১)। "Saint Martins emerges blinking in bright new home. But is it art?"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে সাইমন ক্যালো (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সাইমন ক্যালো (ইংরেজি)
- Selected performances in Bristol University Theatre Archive
- Simon Callow's – MusicalTalk discussing his role as Captain Hook in Peter Pan at the Richmond Theatre, Christmas 2008.
- Simon Callow – Downstage Center interview at American Theatre Wing.org, September 2006
- Simon Callow on BBC1's This Week
- theartsdesk Q&A: Simon Callow (2 October 2010)
- ১৯৪৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ২০শ শতাব্দীর ইংরেজ জীবনীকার
- ২০শ শতাব্দীর এলজিবিটিকিউ ব্যক্তি
- ২১শ শতাব্দীর ইংরেজ অভিনেতা
- ২১শ শতাব্দীর ইংরেজ জীবনীকার
- ২১শ শতাব্দীর এলজিবিটিকিউ ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- ডেনীয় বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- ফরাসি বংশোদ্ভূত ইংরেজ ব্যক্তি
- ইংরেজ কণ্ঠাভিনেতা
- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা
- ইংরেজ জীবনীকার
- ইংরেজ টেলিভিশন অভিনেতা
- ইংরেজ মঞ্চ অভিনেতা
- ইংরেজ মঞ্চ পরিচালক
- ইংরেজ রোমান ক্যাথলিক
- ইংরেজ সমকামী অভিনেতা
- ইংরেজ সমকামী সঙ্গীতজ্ঞ
- ইংরেজ সমকামী লেখক
- ইংল্যান্ডের এলজিবিটিকিউ অভিনয়শিল্পী
- ইংল্যান্ডের এলজিবিটিকিউ লেখক
- এলজিবিটি মঞ্চ পরিচালক
- কুইন্স বিশ্ববিদ্যালয় বেলফাস্টের প্রাক্তন শিক্ষার্থী
- রয়্যাল শেকসপিয়র কোম্পানির সদস্য
- লন্ডনের অভিনেতা
- কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- থিয়েটার ওয়ার্ল্ড পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর জীবনীকার
- ২১শ শতাব্দীর জীবনীকার
- অডিওবই পাঠক