বিষয়বস্তুতে চলুন

সর্পিলাকার বামন ছায়াপথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এনজিসি ৫৪৭৪, একটি বামন সর্পিল ছায়াপথের উদাহরণ।

একটি বামন সর্পিল ছায়াপথ হলো সর্পিল ছায়াপথের একটি ক্ষুদ্র সংস্করণ। সাধারণত কম উজ্জ্বলতা, ক্ষুদ্র ব্যাসার্ধ (৫ কিলোপারসেকের কম), নিম্ন পৃষ্ঠ-উজ্জ্বলতা এবং কম হাইড্রোজেন ভরের ওপর ভিত্তি করে বামন ছায়াপথগুলোকে চিহ্নিত করা হয়। [১] এই ছায়াপথগুলোকে নিম্ন পৃষ্ঠ-উজ্জ্বলতার ছায়াপথগুলোর একটি উপশ্রেণী হিসেবে বিবেচনা করা যেতে পারে।

বামন সর্পিল ছায়াপথ, বিশেষ করে Sa-Sc শ্রেণির সর্পিল ছায়াপথগুলোর বামন সংস্করণগুলো মহাবিশ্বে বেশ বিরল। এর বিপরীতে, বামন উপবৃত্তাকার ছায়াপথ, বামন অনিয়মিত ছায়াপথ এবং ম্যাজেলানিক শ্রেণির বামন ছায়াপথগুলো খুবই সাধারণ। [১]

ধারণা করা হয় যে, বিশেষ করে ঘন গ্যালাক্সি স্তবকের পরিবেশে বামন সর্পিল ছায়াপথগুলো একপর্যায়ে বামন উপবৃত্তাকার ছায়াপথে রূপান্তরিত হতে পারে। [২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 J. M. Schombert; R. A. Pildis (১৯৯৫)। "Dwarf Spirals": ২০৬৭–২০৭৪। ডিওআই:10.1086/117669। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. ↑ Ben Moore; Neal Katz (১ ফেব্রুয়ারি ১৯৯৬)। "Galaxy harassment and the evolution of clusters of galaxies": ৬১৩–৬১৬। আরজাইভ:astro-ph/9510034। ডিওআই:10.1038/379613a0। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)