সরকারি আলিমুদ্দিন কলেজ
প্রাক্তন নামসমূহ | আলিমুদ্দিন ডিগ্রী কলেজ |
|---|---|
| ধরন | সরকারি মহাবিদ্যালয় |
| স্থাপিত | ১৯৭০ |
| প্রতিষ্ঠাতা | আছিমুদ্দিন আহমেদ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১২২৮২৯ |
| অধ্যক্ষ | আনিছার রহমান (ভারপ্রাপ্ত) |
| শিক্ষার্থী | ৫,০৭০ |
| স্নাতক | ৩৫২০ |
| স্নাতকোত্তর | ৩০১ |
অন্যান্য শিক্ষার্থী | ১২৪৯ (এইচএসসি) |
| ঠিকানা | পূর্ব সিন্দুর্ণা, হাতিবান্ধা , লালমনিরহাট , ২১১১ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | উপজেলা সদর, ৭.৪৮ একর (৩.০৩ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | alimuddin |
![]() | |
সরকারি আলিমুদ্দিন কলেজ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার একটি সরকারি মহাবিদ্যালয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স, ১৩টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ৫টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ৫,০৭০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
ইতিহাস
[সম্পাদনা]সরকারি আলিমুদ্দিন কলেজ ১৯৭০ সালে মরহুম আলিমুদ্দিন এর ছেলে আছিমুদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মো. নূর মোহাম্মদ।কলেজটি ০৮/০৮/২০১৮ খ্রি. সরকারিকরণ করা হয়। এই কলেজে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে। তাছাড়াও প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ/বিএসএস কার্যক্রম চালু আছে।[১]
১৯৭০ সালে উচ্চ মাধ্যমিক, ১৯৭৯ সালে স্নাতক (পাশ), ২০০৯ সালে স্নাতক (সম্মান) এবং ২০১৩ সালে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়।
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- বাণিজ্য
- স্নাতক ডিগ্রি (পাস)
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বি.এসসি. (পাস)
- বিবিএস (পাস)
- স্নাতক ডিগ্রি সম্মান
- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- অর্থনীতি
- হিসাব বিজ্ঞান
- ব্যবস্থাপনা
- উদ্ভিদ বিদ্যা
- প্রাণিবিদ্যা
- গণিত
- মাস্টার্স ফাইনাল
- বাংলা
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি
- ব্যবস্থাপনা
- মাস্টার্স প্রিলিমিনারি
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি
- ব্যবস্থাপনা
ফলাফল
[সম্পাদনা]২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ৯৭৬২ জন, পাস করেছে ৭৮৮১ জন, ফেল করেছে ১৮৮১ জন, এ+ পেয়েছে ৫৩৭ জন, শতকরা পাস করেছে ৮০.৭৩%, শতকরা এ+ পেয়েছে ৫.৫ %।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সরকারি আলিমুদ্দিন কলেজ"। alimuddin.college.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "alimuddin-degree-college"। Sohopathi। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৫।
