বিষয়বস্তুতে চলুন

সরওয়ার জাহান নিজাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরওয়ার জাহান নিজাম
১১তম বাংলাদেশ নৌবাহিনীর প্রধান
কাজের মেয়াদ
১০ ফেব্রুয়ারী ২০০৭  ২৮ জানুয়ারী ২০০৯
রাষ্ট্রপতিইয়াজউদ্দিন আহম্মেদ
পূর্বসূরীমোহাম্মদ হাসান আলী খান
উত্তরসূরীজহির উদ্দীন আহমেদ
বাংলাদেশ কোস্ট গার্ডের ৬ষ্ঠ মহাপরিচালক
কাজের মেয়াদ
৬ মার্চ ২০০৫  ৮ ফেব্রুয়ারী ২০০৭
পূর্বসূরীএস. এম. এইচ. কবির
উত্তরসূরীমোহাম্মদ আবুল কালাম আজাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫২-১১-০২)২ নভেম্বর ১৯৫২
আনোয়ারা, পূর্ব বাংলা, পাকিস্তান
মৃত্যু১০ অক্টোবর ২০২৫(2025-10-10) (বয়স ৭২)
ঢাকা, বাংলাদেশ
সামরিক পরিষেবা
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ নৌবাহিনী
 বাংলাদেশ কোস্ট গার্ড
কাজের মেয়াদ১৯৭৩–২০০৯
পদ ভাইস অ্যাডমিরাল
কমান্ড

ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম[] (জন্ম: ২ নভেম্বর ১৯৫২ - মৃত্যু: ১০ অক্টোবর ২০২৫) ছিলেন বাংলাদেশের প্রথম ভাইস অ্যাডমিরাল ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান। ২০০৭ সালে তিনি রিয়ার এডমিরাল এম হাসান আলী খানের নিকট হতে দায়িত্ব নেন এবং ২০০৯ সালে ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহম্মেদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

সরওয়ার জাহান নিজাম ২ নভেম্বর ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮ বছর বয়সে পাকিস্তান নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে যোগদেন এবং কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেন। ১৯৭০ সালে তিনি পাকিস্তান নেভাল একাডেমি করাচিতে যোগ দেন।

কর্মজীবন

[সম্পাদনা]

নিজাম ১৯৮৬ সালে ঢাকার ডিফেন্স সার্ভিস অ্যান্ড স্টাফ কলেজ এবং ১৯৯৬ সালে চীনের রাজধানী বেইজিংয়ের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়াও বিশেষ যোগ্যতার মধ্যে তিনি রয়েল নেভি থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং যুক্তরাষ্ট্রর এশিয়া প্যাসিফিক সেন্টার থেকে সিকিউরিটিস স্টাডিজে সিনিয়র এক্সিউকিউটিভ কোর্স সম্পন্ন করেন।[][][][]

ব্যক্তিগত জীবন এবং মৃত্যু

[সম্পাদনা]

নিজাম মুনিরা নিজামকে বিয়ে করেন এবং এই দম্পতির নাফিসা নামে একটি মেয়ে রয়েছে।[] তিনি ২০২৫ সালের ১০ অক্টোবর ৭২ বছর বয়সে মারা যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. (জি), এনডিইউ, পিএসসি, বিএন
  2. "Acquire professional knowledge for best use of new technology: Navy chief urges officers"দ্য ডেইলি স্টার। ৩১ ডিসেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০০৮
  3. 1 2 3 "Promotion of DG Bangladesh Coast Guard"। Bangladesh Coast Guard। ২০০৮। ১৫ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০০৮
  4. "National Age Group Swimming begins today"The New Nation। ২০ জুলাই ২০০৮। ১ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০০৮
  5. Pratidin, Bangladesh (১০ অক্টোবর ২০২৫)। "Ex-Navy chief Sarwar Jahan Nizam passes away | | Bangladesh Pratidin"en.bd-pratidin.com। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২৫
সামরিক দপ্তর
পূর্বসূরী
রিয়ার এডমিরাল এম হাসান আলী খান
নৌবাহিনীর প্রধান
২০০৭ - ২০০৯
উত্তরসূরী
ভাইস এডমিরাল জহির উদ্দীন আহমেদ