বিষয়বস্তুতে চলুন

শ্রী শ্রী বুড়া শিবধাম

শ্রী শ্রী বুড়া শিবধাম
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দু ধর্ম
জেলাঢাকা জেলা
ঈশ্বরশিব
উৎসবশিব রাত্রি
অবস্থাসক্রিয়
অবস্থান
অবস্থানঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৩′৪৬″ উত্তর ৯০°২৩′৪৬″ পূর্ব / ২৩.৭২৯৪৮৮৩৫২২০৪৯৬৭° উত্তর ৯০.৩৯৬১৭৯৯০২৩০৪৩৭° পূর্ব / 23.729488352204967; 90.39617990230437
স্থাপত্য
প্রতিষ্ঠাতাবিজয় চাঁদ মহতাব (পুনঃনির্মাণ)
প্রতিষ্ঠার তারিখ১৬০৫ হতে ১৬২৭ এর মধ্যে

শ্রী শ্রী বুড়া শিবধাম বাংলাদেশে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তরে অবস্থিত ৷[] মন্দিরটি উঁচু চূড়াবিশিষ্ট ও লাল রঙের। মন্দিরটি অপরূপ কারুকার্য খচিত। মন্দিরের নামে এলাকার নাম শিববাড়ী হয়েছে। এটি ঢাকার অন্যতম প্রাচীন, বড় ও সুন্দর মন্দির।

ইতিহাস

[সম্পাদনা]

সম্রাট জাহাঙ্গীরের আমলে মন্দিরটি তৈরি হয় ৷ মন্দিরটি পাঁচশত বছরের পুরনো। ১৯১২ সালে ঝড়ে মন্দিরটি বিধ্বস্ত হয়। পরে বর্ধমানের শিবভক্ত রাজা স্যার বিজয় চাঁদ মন্দিরের পুনঃনির্মাণ করেন ৷ বর্ধমানের রাজা তখন শিবমন্দিরের পেছনে বর্ধমান হাউসে থাকতেন। তখন নেপালের রাজা-রানি এই শিবমন্দির পরিদর্শন করতেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী মন্দিরের সেবায়েত ও কয়েকজন সাধুকে হত্যা করে ৷[][]

মন্দির

[সম্পাদনা]

মন্দিরে নাট মন্দির ও কয়েকটি শিবমন্দির আছে।[]

মন্দিরে শিবরাত্রি ও অন্যান্য পূজা-উৎসব পালন করা হয়।

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঢাকা জেলা"dhaka.gov.bd (ইংরেজি ভাষায়)। ১৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  2. dnews24 (২৩ অক্টোবর ২০২০)। "পূজায় ছুটিতে দেখে আসুন সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে তৈরি শ্রী শ্রী বুড়া শিবধাম"Divine News (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "ইতিহাস আর ঐতিহ্যের যুগলবন্দী, ঢাকা শহরের এই প্রাচীন মন্দিরগুলি"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১
  4. dnews24 (২৩ অক্টোবর ২০২০)। "পূজায় ছুটিতে দেখে আসুন সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে তৈরি শ্রী শ্রী বুড়া শিবধাম"Divine News (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২১{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]