বিষয়বস্তুতে চলুন

শ্যারন টেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্যারন টেট
১৯৬৯ সালে
জন্ম
শ্যারন মেরি টেট

(১৯৪৩-০১-২৪)২৪ জানুয়ারি ১৯৪৩
ডালাস, টেক্সাস, যুক্তরাষ্ট্র
মৃত্যু৯ আগস্ট ১৯৬৯(1969-08-09) (বয়স ২৬)
মৃত্যুর কারণছুরিকাঘাত
সমাধিহোলি ক্রস সমাধিক্ষেত্র, কালভার সিটি
অন্যান্য নামশ্যারন টেট পোলানস্কি
পেশা
  • অভিনেত্রী
  • মডেল
কর্মজীবন1961–1969
দাম্পত্য সঙ্গীরোমান পোলানস্কি (বি. ১৯৬৮)
সন্তান[][]
পিতা-মাতা
ওয়েবসাইটsharontate.net
স্বাক্ষর

শ্যারন মেরি টেট পোলানস্কি (২৪ জানুয়ারী ১৯৪৩ - ৯ আগস্ট ১৯৬৯) একজন মার্কিন অভিনেত্রী এবং মডেল ছিলেন। ১৯৬০-এর দশকে, তিনি চলচ্চিত্রে আসার আগে টেলিভিশনে অভিনয় এবং নিয়মিত ফ্যাশন ম্যাগাজিনের মডেল এবং কভার গার্ল হিসাবে কাজ করেছিলেন। তার কৌতুক এবং নাটকীয় অভিনয়ের জন্য ইতিবাচক পর্যালোচনা পেয়েছিলেন। টেট হলিউডের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

টেট ১৯৬১ সালে বারাব্বাস চলচ্চিত্রে এন্থনি কুইন এর সাথে অতিরিক্ত অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন। এরপরে তাকে দেখা যায় হরর চলচ্চিত্র আই অফ দ্য ডেভিলে (১৯৬৬)। তার সবচেয়ে স্মরণীয় অভিনয় ১৯৬৭ সালের কাল্ট ক্লাসিক চলচ্চিত্র ভ্যালি অফ দ্য ডলসে জেনিফার নর্থ হিসাবে ছিল, যা তাকে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত করে। সে বছর, তিনি তার ভবিষ্যত স্বামী রোমান পোলানস্কি পরিচালিত দ্য ফিয়ারলেস ভ্যাম্পায়ার কিলারস ছবিতেও অভিনয় করেছিলেন। টেটের সর্বশেষ চলচ্চিত্র, ১২ + ১, ১৯৬৯ সালে তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল।[][]

  1. অনাগত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. পেট্রুজেলো, মেলিসা। "শ্যারন টেট"ব্রিটানিকা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৫
  2. Sandford, C. (২০০৯)। Polanski: A Biography। St. Martin's Press। আইএসবিএন ৯৭৮-০-২৩০-৬১১৭৬-৪। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৬
  3. Goble, A. (১৯৯৯)। The Complete Index to Literary Sources in Film। De Gruyter। আইএসবিএন ৯৭৮-৩-১১-০৯৫১৯৪-৩। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৬