শেরপুরের ছানার পায়েস
অবয়ব

শেরপুরের ছানার পায়েস এক প্রকার গুটিগুটি রসালো মিষ্টান্নের নাম। এটি দুধ, ময়দা ও চিনি দিয়ে তৈরি করা হয়।[১] ছানার পায়েস শেরপুরের একটি প্রাচীন ঐতিহ্যবাহী খাবার। জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর এর আবেদনের প্রেক্ষিতে ২০২৪ সালের ২ ডিসেম্বর জিআই পণ্যের মর্যাদা অর্জন করেছে শেরপুরের ছানার পায়েস।[২][৩]
ইতিহাস
[সম্পাদনা]ছানার পায়েসের ইতিহাস শত বছরের পুরানো। ব্রিটিশ আমলে শেরপুরে প্রথম উৎপাদন হয় ছানার পায়েস। তখন ঘোষপট্টিতে ১-২ টা দোকানে উৎপাদন হলেও বর্তমানের শহরের ২০টির মতো দোকানে নিয়মিত উৎপাদন হয় শেরপুরের ছানার পায়েস।[৪]
শেখ মুজিবুর রহমান ও তৎকালীন পাকিস্তানের গভর্নর মোনায়েম খাঁন শেরপুর ভ্রমণকালে তাদেরকে আপ্যায়ন করা হয়েছিল ঐতিহ্যবাহী ছানার পায়েস দিয়ে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শেরপুরের ছানার পায়েস"। আওয়ার শেরপুর। ১৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ "Chanar Payesh is a traditional best sweet of Sherpur"। আওয়ার শেরপুর। ২ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "মঞ্জুরকৃত জিআই পণ্য"। পেন্টেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)। ২ ডিসেম্বর ২০২৪। ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২৪।
- ↑ "শেরপুরের শত বছরের ঐতিহ্যবাহী মিষ্টি 'ছানার পায়েস'"। প্রথম আলো। ৩০ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।
- ↑ "শেরপুরের ছানার পায়েস"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২৩।