শামসুল হক (অধ্যাপক)
শামসুল হক ছিলেন একজন অধ্যাপক, যিনি ১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সদস্য হিসেবে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত হন এবং পরবর্তীতে ১৯৭১ সালে মালেক মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জীবনী
[সম্পাদনা]শামসুলের নিবাস বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত পশ্চিম সৈয়দপুর গ্রামে।[১] তিনি চট্টগ্রাম সিটি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। তিনি আয়কর উপদেষ্টা কমিটি, পাকিস্তান অর্থনীতি সমিতি ও চট্টগ্রাম শিল্প বণিক সমিতির সদস্য ছিলেন। এছাড়া শামসুল চট্টগ্রাম অর্থনীতি সমিতির চেয়ারম্যান ও পূর্বচলন পরিষদের সভাপতি হয়েছিলেন।[২] ১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সদস্য হিসেবে তিনি চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত হয়েছিলেন।[৩] ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মালেক মন্ত্রিসভায় তাকে সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী বানানো হয়।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মুকুল, এম আর আখতার (২০০০)। চরমপত্র। অনন্যা। পৃ. ৩৩০।
- ↑ "সংক্ষিপ্ত পরিচিতি"। দৈনিক ইত্তেফাক। ১৮ সেপ্টেম্বর ১৯৭১। পৃ. ৬।
- ↑ হাসান হাফিজুর রহমান, সম্পাদক (২০০৯) [১৯৮২]। "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র"। খণ্ড সপ্তম খণ্ড। হাক্কানী পাবলিশার্স। পৃ. ৫৪০।
- ↑ মোমেন, এম এ (৬ মার্চ ২০২১)। "পাকিস্তানের বিখণ্ডীকরণ ঠেকাতে..."। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৫।