বিষয়বস্তুতে চলুন

শফিকুল ইসলাম শফিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শফিকুল ইসলাম শফিক
সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮  ৪ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীএম আকবর আলী
উত্তরসূরীতানভীর ইমাম
কাজের মেয়াদ
৭ জানুয়ারি ২০২৪  ৬ আগস্ট ২০২৪[]
ব্যক্তিগত বিবরণ
জন্ম৯ আগস্ট ১৯৫২
উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

শফিকুল ইসলাম শফিক বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজনীতিবিদসিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য[][] ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

শফিকুল ইসলাম শফিক ৯ আগস্ট ১৯৫২ সালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

শফিকুল ইসলাম শফিক ১৯৭৩-১৯৭৪ ও ১৯৭৮-১৯৭৯ সাল পর্যন্ত উল্লাপাড়া আকবর আলী কলেজে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়ে জিএস হিসেবে নির্বাচিত হন।

১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][] নবম সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[]

২০১৮ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে চলে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"দৈনিক কালের কণ্ঠ। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৪
  2. 1 2 "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০
  3. 1 2 "শফিকুল ইসলাম, আসন নং: ৬৫, সিরাজগঞ্জ-৪, দল: আওয়ামী লীগ (নৌকা)"দৈনিক প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. 1 2 "Constituency 65, Sirajganj-4, Md. Shafiqul Islam"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৩১ ডিসেম্বর ২০০৮। ১০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০
  5. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  6. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  7. "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪