লেমক (নোহের পিতা)
লামেক | |
|---|---|
শিশু নূহকে কোলে নিয়ে লামেক; চিত্র: জেমস টিসো | |
| জন্ম | খ্রিষ্টপূর্ব ৩১৩০ (৮৬৯ এএম) |
| মৃত্যু | খ্রিষ্টপূর্ব ২৩৫৩ (১৬৪৬ এএম) (বয়স ৭৭৭ বছর) |
| সন্তান | নূহ, এবং অন্যান্য পুত্র ও কন্যা |
| পিতা-মাতা |
|
লামেক (/ˈleɪmɪk/;[১] হিব্রু ভাষায়: לֶמֶךְ লেমেক, পাউজা রূপে לָמֶךְ লামেক; গ্রিক: Λάμεχ লামেখ) ছিলেন আদামীয় বংশধারায় উল্লিখিত একজন পিতৃপতি। তাঁর নাম উৎপত্তিতে উল্লেখ রয়েছে। লূক ৩:৩৬-এ বর্ণিত যিশুর বংশতালিকাতেও তাঁর উল্লেখ দেখা যায়।[২]
লামেকের নাম আরবিতেও উল্লেখ রয়েছে: لامك (রোমানকরণ: লামিক)। তাঁকে ইসলামধর্মেও স্মরণ করা হয় পূর্ববর্তী নবীদের কাহিনিতে। এসব কাহিনিতে তাঁর উল্লেখ একইভাবে পাওয়া যায়।[তথ্যসূত্র প্রয়োজন]
বাইবেলের বিবরণ
[উৎস সম্পাদনা]১৮২ বছর বয়সে লামেক এক পুত্র সন্তানের জনক হন।
তিনি তার নাম রাখেন ‘নূহ’ এবং বলেন, “এই সন্তান আমাদের কাজ ও শ্রমে শান্তি এনে দেবে, সেই ভূমির জন্য যা প্রভু অভিশপ্ত করেছেন।” নূহ জন্মের পর লামেক আরও ৫৯৫ বছর বাঁচেন এবং পুত্র-কন্যা সন্তানের জন্ম দেন।
লামেক মোট ৭৭৭ বছর বেঁচে ছিলেন, এরপর তিনি মারা যান।
বাইবেলের বংশতালিকা
[উৎস সম্পাদনা]লামেক ছিলেন আদামের অষ্টম প্রজন্মের বংশধর (Genesis 5:25)। তিনি মথূসালাহর পুত্র এবং নূহের পিতা (Genesis)। উৎপত্তি ৫ম অধ্যায়ে শেঠীয় বংশের এই বংশতালিকা বর্ণিত হয়েছে। উৎপত্তি ৫:১২–২৫ অনুযায়ী, লামেক ছিলেন মথূসালাহর পুত্র। মথূসালাহ ছিলেন জ্যারেদের নাতি এবং জ্যারেদ ছিলেন কেনানের নাতি, যিনি আদামের বংশধর।[৩]
উৎপত্তি ৫:২৮–৩১-এ বলা হয়েছে, মসোরেটিক পাঠ অনুসারে নূহের জন্মের সময় লামেকের বয়স ছিল ১৮২ বছর[৪]; তবে সেপ্তুয়াজিন্ট পাঠে তা ১৮৮ বছর[৫] উল্লেখ করা হয়েছে। নূহ জন্মের পর লামেক আরও ৫৯৫ বছর জীবিত ছিলেন[৫] এবং তাঁর মৃত্যুর সময় বয়স হয় ৭৭৭ বছর[৫]। মসোরেটিক কালানুক্রম অনুসারে, প্রলয়র ঠিক পাঁচ বছর আগেই তিনি মারা যান। এই বংশতালিকার সংখ্যাগুলোর ভিত্তিতে দেখা যায়, আদাম লামেকের জীবনের প্রায় প্রথম ৫৬ বছর পর্যন্ত জীবিত ছিলেন।
ভবিষ্যদ্বাণীমূলক নামকরণ
[উৎস সম্পাদনা]লামেক যখন তার পুত্রের নাম রাখেন ‘নূহ’, তখন তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন: ‘‘এই সন্তান আমাদের কাজকর্ম ও পরিশ্রমে সান্ত্বনা দেবে, সেই ভূমির কারণে যা প্রভু অভিশপ্ত করেছেন।’’ (Genesis 5:29)
মানুষ তখন অভিশপ্ত জমিতে চাষাবাদের কঠোর শ্রমে ক্লান্ত ছিল। তারা নূহের মাধ্যমে স্বস্তি ও মুক্তির আশায় বুক বেঁধেছিল। আলবার্ট বার্নস মন্তব্য করেন, “নামকরণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা নামটির সঙ্গে সরাসরি যুক্ত নয়, বরং একটি পরোক্ষ সম্পর্ক রয়েছে। ‘নূহ’ (נוּח nûach) ও ‘সান্ত্বনা’ (נחם nācham) শব্দ দুটি সরাসরি সম্পর্কিত না হলেও উভয় শব্দই এক সাধারণ মূল ধাতু נח (n-ch) থেকে উদ্ভূত, যার অর্থ ‘দীর্ঘশ্বাস ফেলা, নিঃশ্বাস নেওয়া, বিশ্রাম নেওয়া, শোয়া’।’’[৬]
প্রলয়ের পর নতুন পৃথিবীতে নূহ যখন বলি দেন, তখন প্রভু বলেন, ‘‘আমি আর কখনও মানুষের কারণে ভূমিকে অভিশপ্ত করব না, কারণ মানুষের অন্তরের কল্পনা যৌবন থেকেই মন্দ; আর আমি পূর্বের মতো সমস্ত জীবন্ত বস্তুকেও আর ধ্বংস করব না।’’[৭]
সমাধি
[উৎস সম্পাদনা]স্থানীয় একটি আফগান কিংবদন্তি অনুসারে, লামেককে মিহতারলাম শহর থেকে প্রায় ৫০ কিমি (৩১ মা) দূরে সমাহিত করা হয়। গজনভিদ সুলতান মাহমুদ গজনভি ঐ অনুমিত সমাধিস্থলের ওপর একটি সমাধি ও উদ্যান নির্মাণ করেন। বলা হয়, মিহতারলাম শহরের নামকরণই হয়েছে ‘লামেক’ নাম থেকে।[৮][৯]
জনপ্রিয় সংস্কৃতিতে
[উৎস সম্পাদনা]২০১৪ সালের চলচ্চিত্র নূহ-তে লামেক চরিত্রে অভিনয় করেন মার্টন চোকাশ। চলচ্চিত্রটিতে দেখানো হয়, তিনি তার পুত্র নূহের হাতে সেই সাপের চামড়া তুলে দেন, যে আদম ও হাওয়াকে নিষিদ্ধ ফল খেতে প্ররোচিত করেছিল আদন উদ্যানে। এর পর তুবাল-কায়িন একটি যুদ্ধ কুঠার দিয়ে লামেককে হত্যা করে।
তথ্যসূত্র
[উৎস সম্পাদনা]- ↑ "Lamech." ডিকশনারি.কম।
- ↑ Luke 3:36
- ↑ Genesis 5:12-25
- ↑ Genesis
- 1 2 3 Larsson, Gerhard (১৯৮৩)। "The Chronology of the Pentateuch: A Comparison of the MT and LXX"। Journal of Biblical Literature। ১০২ (3): ৪০১–৪০৯। ডিওআই:10.2307/3261014। জেস্টোর 3261014।
- ↑ বার্নসের ব্যাখ্যা – উৎপত্তি ৫:২৯
- ↑ Genesis 8:20–21
- ↑ "Afghanistan: Metar Lamech Shrine"। www.culturalprofiles.org.uk। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
- ↑ Elphinstone, Mountstuart (২০১৩)। "সুলতান মাহমুদ (৯৯৭–১০৩০)"। The History of India। পৃ. ৫৩২–৫৭৯। ডিওআই:10.1017/cbo9781139507622.036। আইএসবিএন ৯৭৮-১-১৩৯-৫০৭৬২-২। ওসিএলসি 889960651।