লিসবন কেন্দ্রীয় মসজিদ
অবয়ব
| লিসবন কেন্দ্রীয় মসজিদ | |
|---|---|
Mesquita Central de Lisboa | |
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
| অবস্থান | |
| অবস্থান | ক্যাম্পোলিদে, লিসবন, পর্তুগাল |
| স্থাপত্য | |
| স্থপতি | আন্তোনিও মারিয়া ব্রাগা জোয়াও পাউলো কনসিকাও |
| ধরন | মসজিদ |
| সম্পূর্ণ হয় | ১৯৮৫ |
| বিনির্দেশ | |
| গম্বুজসমূহ | ১ |
| মিনার | ১ |
লিসবন কেন্দ্রীয় মসজিদ (পর্তুগিজ: Mesquita Central de Lisboa) হল পর্তুগালের রাজধানী লিসবনের প্রধান মসজিদ। মসজিদটি একটি প্রার্থনা কক্ষ, একটি অডিটোরিয়াম ও অভ্যর্থনা কক্ষের সমন্বয়ে গঠিত। মসজিদে একটি মিনার ও একটি গম্বুজ বিদ্যমান। মসজিদটির স্থপতি আন্তোনিও মারিয়া ব্রাগা ও জোয়াও পাউলো কনসিকাও।
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৬ সালে মসজিদটি নির্মাণের অনুমতি চাওয়া হলেও ১৯৭৩ সালের তেল সংকটের দরুন ১৯৭৮ সালের আগে কর্তৃপক্ষ মসজিদটি নির্মাণের অনুমতি দেয় নি।[১] মসজিদটি অবশেষে ১৯৮৫ সালে উদ্বোধন করা হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "الحلقة (11) الأقلية المسلمة في البرتغال- وزارة الشئؤون الإسلامية والأوقاف والدعوة والإرشاد"। ৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
- ↑ Shireen Hunter (১ জানুয়ারি ২০০২)। Islam, Europe's Second Religion: The New Social, Cultural, and Political Landscape। Greenwood Publishing Group। পৃ. ১৯৪। আইএসবিএন ৯৭৮-০-২৭৫-৯৭৬০৯-৫।
উইকিমিডিয়া কমন্সে লিসবন কেন্দ্রীয় মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।