বিষয়বস্তুতে চলুন

লিভিভ

লিভিভ
Львів (ইউক্রেনীয়)
Lwów (পোলীয়)
নগর
লিভিভের পতাকা
পতাকা
লিভিভের প্রতীক
প্রতীক
লিভিভের অফিসিয়াল লোগো
লোগো
নীতিবাক্য: “লিভিভ পৃথিবীর জন্য উন্মুক্ত”
সেম্পার ফিডেলিস” (ঐতিহাসিক)[][]
লিভিভ ইউক্রেন-এ অবস্থিত
লিভিভ
লিভিভ
লিভিভ ইউরোপ-এ অবস্থিত
লিভিভ
লিভিভ
ইউক্রেনে লিভিভের অবস্থান##ইউরোপে লিভিভের অবস্থান
স্থানাঙ্ক: ৪৯°৫০′৩৩″ উত্তর ২৪°০১′৫৬″ পূর্ব / ৪৯.৮৪২৫০° উত্তর ২৪.০৩২২২° পূর্ব / 49.84250; 24.03222
দেশ ইউক্রেন
অব্লাস্টলিভিভ
রায়নলিভিভ
গ্রোমাদালিভিভ পৌর গ্রোমাদা
প্রতিষ্ঠিত১২৫৬
নগরাধিকার১৩৫৬
সরকার
  মেয়রআন্দ্রেয়ি সাদোভি
আয়তন
  নগর১৪৮.৯ বর্গকিমি (৫৭.৫ বর্গমাইল)
  মহানগর৪,৯৭৫ বর্গকিমি (১,৯২১ বর্গমাইল)
উচ্চতা২৯৬ মিটার (৯৭১ ফুট)
জনসংখ্যা (২০২২)
  নগর৭,১৭,২৭৩
  ক্রমইউক্রেনে ৬ষ্ঠ
  জনঘনত্ব৪,৮০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল)
  মহানগর১১,৪১,১১৯[][]
  জাতীয়তালিওপলিটান
সময় অঞ্চলপূর্ব ইউরোপীয় সময় অঞ্চল (ইইটি) (ইউটিসি+০২:০০)
  গ্রীষ্মকালীন (দিসস)পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অঞ্চল (ইইএসটি) (ইউটিসি+০৩:০০)
ডাক কোড79000–79490
এলাকা কোড+৩৮০ ৩২(৩)
নিবন্ধন ফলকBC, HC (২০০৪ সালের পূর্বে: ТА, ТВ, ТН, ТС)
ওয়েবসাইটcity-adm.lviv.ua
প্রাতিষ্ঠানিক নামলিভিভ – ঐতিহাসিক নগরকেন্দ্রের ঐকতান
মানদণ্ডসাংস্কৃতিক: ii, v
সূত্র865
তালিকাভুক্তকরণ১৯৯৮ (২২তম সভা)
বিপদাপন্ন২০২৩–বর্তমান
আয়তন২,৪৪১ হেক্টর

ল্ভিভ্, লিভিভ বা লিভিউ, পশ্চিম ইউক্রেনের বৃহত্তম ও সমগ্র ইউক্রেনের সপ্তম বৃহত্তম শহর। ২০২০ সালের হিসাব অনুযায়ী এর জনসংখ্যা ৭,২৪,৩১৪।[] লিভিউ ইউক্রেনের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র।

রুথেনিয়ার রাজা দানিয়েলের জ্যেষ্ঠ পুত্র লিওর সম্মানে শহরটির নামকরণ করা হয়েছে। পোল্যান্ডের অধিপতি দ্বিতীয় কাসিমির ইউক্রেন জয় করার পর ১২৭২ থেকে ১৩৪৯ সাল পর্যন্ত এটি গালিসিয়া-ভোলহাইনিয়া রাজ্যের রাজধানী ছিল।[] ১৪৩৪ সাল থেকে এটি পোল্যান্ডের শাসনাধীন রুথেনিয়া ভোইভোডশিপের আঞ্চলিক রাজধানী হিসেবে স্বীকৃত ছিল। ১৭৭২ সালে পোল্যান্ড বিভক্ত হলে লিভিউকে হাবসবুর্গ গালিসিয়া ও লোদোমেরিয়া রাজত্বের রাজধানী করা হয়। ১৯১৮ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য লিভিউ পশ্চিম ইউক্রেনীয় গণপ্রজাতন্ত্রের রাজধানী ছিল। দ্বিতীয় পোলিশ প্রজাতন্ত্র গঠনের সময় এটি লাভোভ ভোইভোডশিপের অন্তর্গত ছিল।

১৯৩৯ সালে পোল্যান্ড জার্মান-সোভিয়েত শক্তি দ্বারা অধিকৃত হওয়ার পর লিভিউ সোভিয়েত ইউনিয়নের অংশ হয়। ১৯৪৪-৪৬ সালে পোল্যান্ড ও পশ্চিম ইউক্রেনের মধ্যে অধিবাসীর অদল-বদল ঘটে। লিভিউ-ও এই অদল-বদল প্রক্রিয়ার অংশ ছিল। ১৯৯১ সালে শহরটি স্বাধীন ইউক্রেন রাষ্ট্রের অংশ হয়।

লিভিউ বর্তমানে লিভিউ অব্লাস্টের অংশ।

লিভিউ ঐতিহাসিক রেড রুথেনিয়া ও গালিসিয়া ঐতিহাসিক অঞ্চলের কেন্দ্র ছিল। শহরের অনেক গুরুত্বপূর্ণ ভবন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলা সোভিয়েত ও জার্মান আগ্রাসনের হাত থেকে রক্ষা পেয়েছে। এখানে অনেকগুলো বিখ্যাত ও সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো - লিভিউ বিশ্ববিদ্যালয় ও লিভিউ পলিটেকনিক। লিভিউ শহরে একটি ফিলহারমোনিক অর্কেস্ট্রা ও রঙ্গমঞ্চও রয়েছে। এর নগরীকেন্দ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্গত।

নাম এবং প্রতীক

[সম্পাদনা]

লভিভ শহরটি একাধিক নামে পরিচিত ছিল। এর মধ্যে কয়েকটি হলো : ইউক্রেনীয়: Львів ( Lʹviv ) [ˈlʲwiu̯]  ; পোলীয়: Lwów [ˈlvuf]  ; জার্মান: Lwiw [l(ə)ˈviːf] এবং Lemberg [ˈlɛmbɛʁk]  ; ইদিশ: לעמבעריק ( Lemberik ) [ˈlɛmbɛrɪk] ; রুশ: Львов ( Lʹvov ) [ˈlʲvof] ; বেলারুশীয়: Львоў ( Lʹvow ) [ˈlʲvou̯] ; আর্মেনীয়: Լվով ( Lvov ) [ˈlvɔv] এবং Իլով ( Ilov ) [iˈlov] ; হাঙ্গেরীয়: Ilyvó [ˈijvoː] এবং লাতিন: Leopolis []

লভোভের কুলচিহ্ন (১৯১৮   ১৯৩৯)

লভিভের প্রতীকচিহ্ন, এবং লভিভ সিটি কাউন্সিলের লোগো ও ব্যানার হল লভিভের সরকারিভাবে অনুমোদিত প্রতীক। স্থাপত্য ও ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের নাম বা ছবিও শহরের প্রতীক হিসেবে বিবেচিত হয়। [] শহরের আধুনিক প্রতীকচিহ্নটি চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ের একটি সীলমোহরের উপর ভিত্তি করে তৈরি। আধুনিক সীলমোহরে তিনটি মিনার সহ একটি পাথরের ফটক চিত্রিত করা হয়েছে, এবং ফটকের প্রবেশপথে একটি সোনালী সিংহ হেঁটে বেড়াচ্ছে। লভিভের বৃহৎ প্রতীকচিহ্ন হল একটি ঢাল, যার উপর শহরের প্রতীকচিহ্নটি রয়েছে, এবং এটি একটি সিংহ ও একজন প্রাচীন যোদ্ধার হাতে ধরা তিন ধারবিশিষ্ট একটি রূপালী মুকুট দ্বারা শোভিত।

লভিভের পতাকাটি একটি নীল বর্গাকার ব্যানার, যার উপর শহরের প্রতীক এবং কিনারা বরাবর হলুদ ও নীল ত্রিভুজ রয়েছে। লভিভের লোগোটি হলো লভিভের পাঁচটি রঙিন মিনারের ছবি এবং তার নিচে "লভিভ – বিশ্বের জন্য উন্মুক্ত" স্লোগানটি। [] ল্যাটিন বাক্য Semper fidelis ('সর্বদা বিশ্বস্ত') ১৯৩৬-১৯৩৯ সালের পূর্ববর্তী কোট অফ আর্মসে মূলমন্ত্র হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি আর ব্যবহার করা হয়নি।

ভূগোল

[সম্পাদনা]

রতোচিয়া ঊর্ধ্বভূমির কিনারায়, পোলিশ সীমান্ত হতে ৭০ কিলোমিটার এবং পূর্ব কার্পেথীয় পর্বত হতে ১৬০ কিলোমিটার দূরত্বে লিভিউ শহরটি অবস্থিত। সমুদ্রসীমা হতে গড়ে ২৯৬ মিটার উপরে এর অবস্থান। এর সর্বোচ্চ বিন্দু হলো ভিসোকি জামোক বা উঁচু দুর্গ, যা সমুদ্রসীমার ৪০৯ মিটার উপরে অবস্থিত। ঐ দুর্গ থেকে শহরের ঐতিহাসিক কেন্দ্রকে ভালোভাবেই পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

পোলতভা নদীর তীরে এবং উঁচু দুর্গের পাদদেশে লিভিউ শহরটি অবস্থিত ছিল। ত্রয়োদশ শতকে পণ্য পরিবহনে শহরটি ভূমিকা রাখত। বর্তমানে লিভিউ শহরের প্রধান সড়ক, মুক্তি সরণি (প্রসপেক্ট ভোবোদি) এবং লিভিউ অপেরা ও ব্যালে রঙ্গমঞ্চের মধ্য দিয়ে পোলতভা নদী সরাসরি প্রবাহিত হয়।

জলবায়ু

[সম্পাদনা]

লিভিউয়ের জলবায়ু আর্দ্র মহাদেশীয় ধরনের। এর শীতকাল চরম হলেও গ্রীষ্মকাল মৃদু ধরনের। জানুয়ারি মাসে এর গড় তাপমাত্রা শূন্য ও জুলাই মাসে গড় তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস। []

প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]
লভিভ সিটি হল

লভিভ ছয়টি নগর জেলায় (রাইওন) বিভক্ত, যার প্রত্যেকটির নিজস্ব প্রশাসনিক সংস্থা রয়েছে:

  • হ্যালিটস্কি Галицький район গ্যালিসিয়ার ড্যানিয়েল (ড্যানিলো হ্যালিটস্কি)-এর নামানুসারে নামকরণ করা হয়েছে
  • জালিজনিচনি জেলা ( Залізничний район ), আক্ষরিক অর্থে "রেলওয়ে এলাকা"
  • লিচাকিভস্কি জেলা ( Личаківський район )
  • সিখিভস্কি জেলা ( Сихівський район )
  • ফ্রাঙ্কিভস্কি ডিস্ট্রিক্ট ( Франківський район ), ইভান ফ্রাঙ্কোর নামানুসারে নামকরণ করা হয়েছে।
  • শেভচেঙ্কিভস্কি জেলা ( Шевченківський район ), তারাস শেভচেঙ্কোর নামে নামকরণ করা হয়েছে

উল্লেখযোগ্য শহরতলির মধ্যে ভিনিকি ( Винники ), ব্রুখোভিচি ( Брюховичі ) এবং রুডনো ( Рудно ) উল্লেখযোগ্য।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. পজনানিয়াক (৯ জুন ২০০৬), Coat of Arms of Lwów between 1918–1939 (ইংরেজি ভাষায়), ৩১ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২২
  2. "Про утворення та ліквідацію районів. Постанова Верховної Ради України № 807-ІХ."গলস উক্রাইন। ১৮ জুলাই ২০২০। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২০ {{সংবাদ উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |ভাষক= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  3. "Нові райони: карти + склад" (ইউক্রেনীয় ভাষায়)। Міністерство розвитку громад та територій України। ২৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 25 ফেব্রুয়ারি 2022 প্রস্তাবিত (সাহায্য)
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২২ জুন ২০২০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২০
  5. Perfecky, George A (27 ডিসেম্বর, 1973)। "The Galician-Volynian chronicle;"। W. Fink Open WorldCat এর মাধ্যমে। {{ওয়েব উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  6. Fellerer, Jan (২০২০)। Urban Multilingualism in East-Central Europe: The Polish Dialect of Late-Habsburg Lviv। Rowman & Littlefield। পৃ. ১। আইএসবিএন ৯৭৮-১-৪৯৮৫-৮০১৫-১। ৬ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  7. "Statute of Lviv" (পিডিএফ)। ২৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১
  8. "Heraldry"। ২২ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২১
  9. "Климат Львова - Погода и климат"web.archive.org। 14 ডিসেম্বর, 2019। ১৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২০ {{ওয়েব উদ্ধৃতি}}: |তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. এর অর্থ “সর্বদা বিশ্বস্ত”।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি