বিষয়বস্তুতে চলুন

লিটল উইমেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিটল উইমেন
প্রথম খণ্ডের প্রচ্ছদ (১৮৬৮)
লেখকলুইজা মে অ্যালকট
মূল শিরোনামLittle Women
প্রকাশনার স্থানমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
ধারাবাহিকলিটল ওমেন
ধরনকামিং অব এজ
প্রকাশকরবার্টস ব্রাদার্স
প্রকাশনার তারিখ
১৮৬৮ (১ম খণ্ড)
১৮৬৯ (দ্বিতীয় খণ্ড)
মিডিয়া ধরনমুদ্রিত
পরবর্তী বইলিটল মেন 

লিটল উইমেন (ইংরেজি: Little Women) হল মার্কিন সাহিত্যিক লুইজা মে অ্যালকট রচিত দুই খণ্ডে প্রকাশিত উপন্যাস। অ্যালকট তার প্রকাশকের অনুরোধে কয়েক মাস সময় নিয়ে এই বইটি রচনা করেন।[][] উপন্যাসটিতে মেগ, জো, বেথ ও অ্যামি এই চার বোনের শৈশব থেকে পূর্ণ নারীতে পরিণত হওয়ার গল্প রয়েছে। এটি লেখিকা ও তার তিন বোনের জীবন হতে অনুপ্রাণিত।[]

অ্যালকট তার এই জনপ্রিয় বইয়ের আরও দুটি অনুবর্তী পর্ব রচনা করেন। লিটল মেন (১৮৭১) ও জোস বয়েজ (১৮৮৬) নামক দুটি উপন্যাসেই মার্চ বোনেদের উল্লেখ ছিল।[]:২০০

চরিত্রাবলি

[সম্পাদনা]
  • মার্গারেট "মেগ" মার্চ
  • জোসেফিন "জো" মার্চ
  • এলিজাবেথ "বেথ" মার্চ
  • অ্যামি কার্টিস মার্চ
  • মার্গারেট "মার্মি" মার্চ
  • রবার্ট মার্চ
  • প্রফেসর ফ্রিডরিক ভায়ের
  • রব ও টেডি ভায়ের
  • জন ব্রুক
  • মার্গারেট (ডেইজি) ও জন লরেন্স ব্রুক

উপযোগকরণ

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]

উপন্যাসটির পাঁচটি চলচ্চিত্রায়ণ হয়েছে। দুটি নির্বাক সংস্করণের প্রথমটি ১৯১৭ সালে এবং দ্বিতীয়টি ১৯১৮ সালে মুক্তি পায়। প্রথম সবাক সংস্করণটি ছিল জর্জ কিউকার পরিচালিত ও ক্যাথরিন হেপবার্ন অভিনীত ১৯৩৩ সালের সংস্করণ। পরবর্তীতে মারভিন লেরয় পরিচালিত ও জুন অ্যালিসন, এলিজাবেথ টেলরপিটার লফোর্ড অভিনীত ১৯৪৯ সালের সংস্করণ এবং গিলিয়ান আর্মস্ট্রং পরিচালিত ও উইনোনা রাইডার অভিনীত ১৯৯৪ সালের সংস্করণ মুক্তি পায়।

টেলিভিশন

[সম্পাদনা]

উপন্যাসটি ১৯৫০ সালে, ১৯৫৮ সালে, ১৯৭০ সালে, ১৯৭৮ সালে, ১৯৮১ সালে, টেলস্‌ অব লিটল উইমেন নামে ১৯৮৭ সালে, এবং ২০১৭ সালে টেলিভিশনের জন্য উপযোগকরণ করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Longest, David (১৯৯৮)। Little Women of Orchard House: A Full-length Play। Dramatic Publishing। পৃ. ১১৫। আইএসবিএন ৯৭৮০৮৭১২৯৮৫৭৭
  2. Sparknotes: literature। Spark Educational Publishing। ২০০৪। পৃ. ৪৬৫। আইএসবিএন ৯৭৮১৪১১৪০০২৬৯
  3. Alberghene, Janice (১৯৯৯)। Autobiography and the Boundaries of Interpretation on Reading Little Women and the Living is Easy। Psychology Press। পৃ. ৩৫৫। আইএসবিএন ৯৭৮০৮১৫৩২০৪৯৪ {{বই উদ্ধৃতি}}: অজানা প্যারামিটার |বিশ্বকোষ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |সম্পাদকগণ= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  4. Elbert, Sarah (১৯৮৭)। A Hunger for Home: Louisa May Alcott's Place in American Culture। New Brunswick: Rutgers University Press। আইএসবিএন ০-৮১৩৫-১১৯৯-২

বহিঃসংযোগ

[সম্পাদনা]