বিষয়বস্তুতে চলুন

লিগা এমএক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিগা এমএক্স
সংগঠকমেক্সিকীয় ফুটবল ফেডারেশন
স্থাপিত১৯৪৩; ৮২ বছর আগে (1943)
প্রথম মৌসুম১৯৪৩–৪৪
দেশ মেক্সিকো
কনফেডারেশনকনকাকাফ
দলের সংখ্যা১৮
লিগের স্তর
ঘরোয়া কাপকোপা এমএক্স
কাম্পেওন দে কাম্পেওনেস
আন্তর্জাতিক কাপ
বর্তমান চ্যাম্পিয়নআমেরিকা (১৪তম)
(২০২৩–২৪ এপার্টুরা)
সর্বাধিক শিরোপাআমেরিকা (১৪)
সর্বাধিক ম্যাচমেক্সিকো ওস্কার পেরেস রোহাস (৭৪৫)
শীর্ষ গোলদাতাব্রাজিল এভানিভালদো কাস্ত্রো সিলভা (৩১২)
সম্প্রচারকসম্প্রচারকের তালিকা
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
২০২৩–২৪ লিগা এমএক্স

লিগা এমএক্স (স্পেনীয়: Liga MX; পৃষ্ঠপোষকজনিত কারণে লিগা বিবিভিএ এমএক্স[] নামে পরিচিত) হচ্ছে মেক্সিকীয় ফুটবল ফেডারেশন কর্তৃক মেক্সিকোর পেশাদার ফুটবল ক্লাবগুলোর মধ্যকার আয়োজিত মেক্সিকীয় ফুটবল লিগ পদ্ধতির শীর্ষ স্তরের পেশাদার ফুটবল লিগ। এই লিগে মেক্সিকোর সর্বমোট ১৮টি পেশাদার ফুটবল ক্লাব মেক্সিকীয় ক্লাব পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। এই লিগটি দুটি প্রতিযোগিতায় বিভক্ত; "এপার্টুরা" (যা সাধারণত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অনুষ্ঠিত হয়) এবং "ক্লাউসুরা" (যা সাধারণত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিত হয়)। প্রতিটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন "লিগিইয়া" নামে একটি প্লে-অফ পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা হয়।

১৯৪৩ সালে প্রতিষ্ঠার পর থেকে লিগা এমএক্সে এপর্যন্ত অসংখ্য দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, যার মধ্য হতে মাত্র ২৪টি ক্লাব এই লিগের শিরোপা জয়লাভ করেছে এবং ষোলোটি ক্লাব একাধিকবার জয়লাভ করেছে। আমেরিকা এই লিগের ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব, যারা সর্বমোট ১৪টি শিরোপা জয়লাভ করার পাশাপাশি ১০ বার রানার্স-আপ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে গুয়াদালাহারা, যারা এপর্যন্ত ১২ বার এবং তৃতীয় স্থানে রয়েছে ক্লাব তোলুকা, যারা এপর্যন্ত ১০ বার শিরোপা জয়লাভ করেছে। বর্তমান চ্যাম্পিয়ন আমেরিকা ২০২৩–২৪ (আপের্তুরা) মৌসুমে ৪০ পয়েন্ট অর্জন করে ক্লাবের ইতিহাসে ১৪তম বারের মতো লিগা এমএক্সের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল; উক্ত মৌসুমে চ্যাম্পিয়ন আমেরিকা হতে ৭ পয়েন্ট কম অর্জন করে মোন্তেররেই রানার্স-আপ হয়েছিল।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৪৩ সালে মেক্সিকীয় প্রথম বিভাগ নামে এই লিগটি প্রতিষ্ঠিত হয়েছিল, অতঃপর ১৯৪৩–৪৪ লিগা এমএক্স মৌসুমের মাধ্যমে এই লিগটি যাত্রা শুরু করেছে। লিগা এমএক্সের উক্ত মৌসুমে সর্বমোট দশটি ক্লাব দ্বৈত রাউন্ড-রবিন পদ্ধতিতে অংশগ্রহণ করেছিল। ১৯৪৩ সালের ১৭ই অক্টোবর তারিখে শুরু হয়ে ১৯৪৪ সালের ৯ই এপ্রিল তারিখে সম্পন্ন হওয়া উক্ত মৌসুমে প্রতিটি ক্লাব সর্বমোট ১৮টি ম্যাচে অংশগ্রহণ করেছিল; যার মধ্যে ক্লাবগুলো একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ১৮তম ম্যাচদিন শেষে ২৭ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান অধিকারী ক্লাব হিসেবে আস্তুরিয়াস প্রথম ক্লাব হিসেবে লিগা এমএক্সের শিরোপা জয়লাভ করেছিল। ১৯৪৩–৪৪ মৌসুমে এস্পানিয়ার স্পেনীয় আক্রমণভাগের খেলোয়াড় ইসিদ্রো লাঙ্গারা ২৭ গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে লিগা এমএক্সের শীর্ষ গোলদাতার পুরস্কার জয়লাভ করেছিলেন।[]

বিন্যাস

[সম্পাদনা]

লিগা এমএক্সের প্রতিটি মৌসুমে সর্বমোট ১৮টি ক্লাব দ্বৈত রাউন্ড-রবিন পদ্ধতিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ক্লাবগুলো একে অপরের বিরুদ্ধে দুইটি ম্যাচে মুখোমুখি হয়; যার মধ্যে একটি নিজেদের মাঠে এবং অপরটি প্রতিপক্ষ দলের মাঠে অনুষ্ঠিত হয়; ক্লাবগুলো এক মৌসুমে (এপার্টুরা ও ক্লাউসুরা মিলিয়ে) সর্বমোট ৩৪টি ম্যাচে অংশগ্রহণ করে। লিগা এমএক্সের প্রতিটি মৌসুম "এপার্টুরা" অংশটি সাধারণত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং "ক্লাউসুরা" অংশটি সাধারণত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিত হয়। ক্লাবগুলো প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট এবং ড্রয়ের জন্য এক পয়েন্ট করে অর্জন করে থাকে, হারের জন্য কোন পয়েন্ট অর্জন করে না। পয়েন্ট তালিকায় ক্লাবগুলোর অর্জিত পয়েন্টের ভিত্তিতে তাদের অবস্থান নির্ধারণ করা হয়। প্রতিটি মৌসুম শেষে পয়েন্ট তালিকায় সর্বাধিক পয়েন্ট অর্জনকারী ক্লাবটি চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জয়লাভ করে। যদি দুই বা ততোধিক ক্লাব সমান পয়েন্ট অর্জন করে থাকে, তবে গোল পার্থক্যের মাধ্যমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নির্ধারণ করা হয়। সমতা ভঙ্গের সকল নিয়ম প্রয়োগ করার পরও যদি দুই বা ততোধিক ক্লাব পয়েন্ট তালিকায় সমতায় থাকে, তবে উক্ত ক্লাবগুলো পয়েন্ট তালিকার একই অবস্থানে আছে বলে মনে করা হয়।

লিগা এমএক্সের প্রতিটি মৌসুমের বিজয়ী ক্লাব পরবর্তী মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের জন্য স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হয়; এছাড়াও পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানের ভিত্তিতে এক বা একাধিক ক্লাব কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, লিগস কাপ এবং কাম্পেওনেস কাপের জন্য উত্তীর্ণ হয়। লিগা এমএক্সে অংশগ্রহণ করার পাশাপাশি ক্লাবগুলো মেক্সিকীয় ঘরোয়া ফুটবল কাপ কোপা এমএক্সেও অংশগ্রহণ করে।

স্টেডিয়াম এবং অবস্থান

[সম্পাদনা]
বৃহত্তর মেক্সিকো সিটিতে ২০২২–২৩ লিগা এমএক্স দলগুলির অবস্থান
ক্লাব অবস্থান স্টেডিয়াম ধারণক্ষমতা উৎস
আমেরিকা মেক্সিকো সিটি অ্যাজটেকা ৮৭,৫২৩ []
অ্যাটলাস গুয়াদালাহারা জালিস্কো ৫৬,৭১৩ []
অ্যাটলেটিকো সান লুইস সান লুইস পোটোসি সিটি আলফোনসো লাস্ট্রাস ২৫,১১১
ক্রুস আসুল মেক্সিকো সিটি এস্তাদিও সিউদাদ দে লস ডিপোর্টেস ৩৩,০০০ []
গুয়াদালাহারা জাপোপান আকরন ৪৫,৩৬৪ []
জুয়ারেজ সিউদাদ জুয়ারেজ অলিম্পিক বেনিতো জুয়ারেজ ১৯,৭০৩ []
লিওন লিওন লিওন ৩১,২৯৭ []
মাজাতলান মাজাতলান মাজাতলান ২৫,০০০ []
মোন্তেররেই গুয়াদালুপে বিবিভিএ ৫৩, ৫০০ [১০]
নেকাক্সা আগুয়াস্কালিয়েন্তেস সিটি ভিক্টোরিয়া ২৫,০০০ [১১]
পাচুকা পাচুকা হিদালগো ৩০,০০০ [১২]
পুয়েবলা পুয়েবলা সিটি কুয়াহতেমোক ৫১,৭২৬ [১৩]
কোয়েরেতারো কুয়েরেতারো সিটি কোরেজিডোরা ৩৩,১৬২ [১৪]
সান্তোস লেগুনা টরিওন করোনা ৩০,০০০ [১৫]
তিজুয়ানা তিজুয়ানা ক্যালিয়েন্তে ২৭,৩৩৩ [১৬]
তোলুকা তোলুকা নেমেসিও দিয়েজ ৩০,০০০ [১৭]
ইউএএনএল সান নিকোলাস দে লস গারজা বিশ্ববিদ্যালয় ৪২,০০০ [১৮]
ইউএনএএম মেক্সিকো সিটি অলিম্পিকো ইউনিভার্সিটি ৭২,০০০ [১৯][২০]

লিগা এমএক্স চ্যাম্পিয়ন

[সম্পাদনা]

ডিস্ট্রিটো ফেডারেল লিগ চ্যাম্পিয়ন্স অপেশাদার যুগ (১৯০২–১৯৪৩)

[সম্পাদনা]
মৌসুম চ্যাম্পিয়ন রানার্স-আপ
১৯০২–০৩ওরিজাবা এসিরিফর্মা
১৯০৩–০৪মেক্সিকো ক্রিকেটরিফর্মা
১৯০৪–০৫পাচুকাব্রিটিশ এফসি
১৯০৫–০৬রিফর্মাসান পেড্রো গলফ ক্লাব
১৯০৬–০৭রিফর্মা (২)ব্রিটিশ এফসি
১৯০৭–০৮ব্রিটিশ এফসিমেক্সিকো কান্ট্রি ক্লাব
১৯০৮–০৯রিফর্মা (৩)পাচুকা
১৯০৯–১০রিফর্মা (৪)পোপো পার্ক এফসি
১৯১০–১১রিফর্মা (৫)পাচুকা
১৯১১–১২রিফর্মা (৬)ব্রিটিশ এফসি
১৯১২–১৩মেক্সিকো এফসিপাচুকা
১৯১৩–১৪ক্লাব এস্পানারোভার্স এফসি
১৯১৪–১৫ক্লাব এস্পানা (২)পাচুকা
১৯১৫–১৬ক্লাব এস্পানা (৩)মেক্সিকো এফসি
১৯১৬–১৭ক্লাব এস্পানা (৪)পাচুকা
১৯১৭–১৮পাচুকা (২)ক্লাব এস্পানা
১৯১৮–১৯ক্লাব এস্পানা (৫)সেন্ট্রো ইউনিয়ন
১৯১৯–২০ক্লাব এস্পানা (৬)টাইগ্রেস ইউএএনএল
১৯১৯–২০ (এলএম) []পাচুকা (৩)
১৯২০–২১ক্লাব এস্পানা (৭)
১৯২০–২১ (এলএম) []জার্মানিয়া এফভিমেক্সিকো এফসি
১৯২১–২২ক্লাব এস্পানা (৮)আস্তুরিয়াস
১৯২২–২৩আস্তুরিয়াসজার্মানিয়া এফভি
১৯২৩–২৪ক্লাব এস্পানা (৯)আমেরিকা
১৯২৪–২৫আমেরিকানেকাক্সা
১৯২৫–২৬আমেরিকা (২)আস্তুরিয়াস
১৯২৬–২৭আমেরিকা (৩)ক্লাব এস্পানা
১৯২৭–২৮আমেরিকা (৪)আস্তুরিয়াস
১৯২৮–২৯মার্তেক্লাব এস্পানা
১৯২৯–৩০ক্লাব এস্পানা (১০)আমেরিকা
১৯৩০–৩১
(কোন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়নি)
১৯৩১–৩২আটলান্টিনেকাক্সা
১৯৩২–৩৩নেকাক্সালিওনেস
১৯৩৩–৩৪ক্লাব এস্পানা (১১)আস্তুরিয়াস
১৯৩৪–৩৫নেকাক্সা (২)ক্লাব এস্পানা
১৯৩৫–৩৬ক্লাব এস্পানা (১২)আমেরিকা
১৯৩৬–৩৭নেকাক্সা (৩)আটলান্টি
১৯৩৭–৩৮নেকাক্সা (৪)আস্তুরিয়াস
১৯৩৮–৩৯আস্তুরিয়াস (২)ইউজকাদি
১৯৩৯–৪০ক্লাব এস্পানা (১৩)নেকাক্সা
১৯৪০–৪১আটলান্টি (২)ক্লাব এস্পানা
১৯৪১–৪২ক্লাব এস্পানা (১৪)আটলান্টি
১৯৪২–৪৩মার্তে (২)আটলান্টি
টীকা
  1. 1 2 লিগা মেক্সিকানা, একটি ভিন্নমতাবলম্বী লিগ, মেক্সিকান ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃত নয়।

প্রিমেরা ডিভিসিওন - লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স পেশাদার যুগ (১৯৪৩–১৯৭০)

[সম্পাদনা]
মৌসুম চ্যাম্পিয়ন রানার্স-আপ
১৯৪৩–৪৪আস্তুরিয়াসরিয়াল ক্লাব এস্পানা
১৯৪৪–৪৫রিয়াল ক্লাব এস্পানাপুয়েবলা
১৯৪৫–৪৬ভেরাক্রুজআটলান্টি
১৯৪৬–৪৭আটলান্টিলিওন
১৯৪৭–৪৮লিওনওরো
১৯৪৮–৪৯লিওন (২)অ্যাটলাস
১৯৪৯–৫০ভেরাক্রুজ (২)আটলান্টি
১৯৫০–৫১অ্যাটলাসআটলান্টি
১৯৫১–৫২লিওন (৩)গুয়াদালাহারা
১৯৫২–৫৩ট্যাম্পিকো মাদেরোজ্যাকাটেপেক
১৯৫৩–৫৪মার্তেওরো
১৯৫৪–৫৫জাকাতেপেকগুয়াদালাহারা
১৯৫৫–৫৬লিওন (৪)ওরো
১৯৫৬–৫৭গুয়াদালাহারাতোলুকা
১৯৫৭–৫৮জাকাতেপেক (২)তোলুকা
১৯৫৮–৫৯গুয়াদালাহারা (২)লিওন
১৯৫৯–৬০গুয়াদালাহারা (৩)আমেরিকা
১৯৬০–৬১গুয়াদালাহারা (৪)ওরো
১৯৬১–৬২গুয়াদালাহারা (৫)আমেরিকা
১৯৬২–৬৩ওরোগুয়াদালাহারা
১৯৬৩–৬৪গুয়াদালাহারা (৬)আমেরিকা
১৯৬৪–৬৫গুয়াদালাহারা (৭)ওরো
১৯৬৫–৬৬আমেরিকাঅ্যাটলাস
১৯৬৬–৬৭তোলুকাআমেরিকা
১৯৬৭–৬৮তোলুকা (২)পুমাস ইউএনএএম
১৯৬৮–৬৯ক্রুস আসুলগুয়াদালাহারা
১৯৬৯–৭০গুয়াদালাহারা (৮)ক্রুস আসুল
মেক্সিকো '৭০ক্রুস আসুল (২)তোলুকা

প্রিমেরা ডিভিসিওন – লিগিলা পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স পেশাদার যুগ (১৯৭০–১৯৯৬)

[সম্পাদনা]
মৌসুম চ্যাম্পিয়ন রানার্স-আপ নিয়মিত মৌসুম সর্বাধিক পয়েন্ট*
১৯৭০–৭১আমেরিকা (২)তোলুকাআমেরিকা (৪৪ পয়েন্ট)
১৯৭১–৭২ক্রুস আসুল (৩)আমেরিকাক্রুস আসুল (৫১ পয়েন্ট)
১৯৭২–৭৩ক্রুস আসুল (৪)লিওনক্রুস আসুল (৪৬ পয়েন্ট)
১৯৭৩–৭৪ক্রুস আসুল (৫)আতলেতিকো এস্পানিওলক্রুস আসুল (৪৯ পয়েন্ট)
১৯৭৪–৭৫তোলুকা (৩)লিওনলিওন (৫১ পয়েন্ট)
১৯৭৫–৭৬আমেরিকা (৩)উদেগআমেরিকা (৫৩ পয়েন্ট)
১৯৭৬–৭৭পুমাস ইউএনএএমউদেগপুমাস ইউএনএএম (৫০ পয়েন্ট)**
১৯৭৭–৭৮টাইগ্রেস ইউএএনএলপুমাস ইউএনএএমআমেরিকা (৫১ পয়েন্ট)
১৯৭৮–৭৯ক্রুস আসুল (৬)পুমাস ইউএনএএমক্রুস আসুল (৫১ পয়েন্ট)
১৯৭৯–৮০ক্রুস আসুল (৭)টাইগ্রেস ইউএএনএলআমেরিকা (৫৭ পয়েন্ট)
১৯৮০–৮১পুমাস ইউএনএএম (২)ক্রুস আসুলটেকস (৫১ পয়েন্ট)
১৯৮১–৮২টাইগ্রেস ইউএএনএল (২)আটলান্টিআটলান্টি (৫৩ পয়েন্ট)
১৯৮২–৮৩পুয়েবলাগুয়াদালাহারাআমেরিকা (৬১ পয়েন্ট)
১৯৮৩–৮৪আমেরিকা (৪)গুয়াদালাহারাআমেরিকা (৫১ পয়েন্ট)
১৯৮৪–৮৫আমেরিকা (৫)পুমাস ইউএনএএমপুমাস ইউএনএএম (৫৫ পয়েন্ট)
প্রোড ১৯৮৫আমেরিকা (৬)ট্যাম্পিকো মাদেরো
মেক্সিকো ১৯৮৬ট্যাম্পিকো মাদেরোমোন্তেররেই (২৯ পয়েন্ট)
১৯৮৬–৮৭গুয়াদালাহারা (৯)ক্রুস আসুলগুয়াদালাহারা (৫৫ পয়েন্ট)
১৯৮৭–৮৮আমেরিকা (৭)পুমাস ইউএনএএমআমেরিকা (৫৫ পয়েন্ট)
১৯৮৮–৮৯আমেরিকা (৮)ক্রুস আসুলপুয়েবলা (৫৩ পয়েন্ট)
১৯৮৯–৯০পুয়েবলা (২)উদেগআমেরিকা (৪৮ পয়েন্ট)
১৯৯০–৯১পুমাস ইউএনএএম (৩)আমেরিকাপুমাস ইউএনএএম (৫৫ পয়েন্ট)
১৯৯১–৯২লিওন (৫)পুয়েবলাআটলান্টি (৫০ পয়েন্ট)
১৯৯২–৯৩আটলান্টি (২)মোন্তেররেইনেকাক্সা (৫৪ পয়েন্ট)
১৯৯৩–৯৪টেকোসসান্তোস লেগুনাটেকস (৫১ পয়েন্ট)
১৯৯৪–৯৫নেকাক্সাক্রুস আসুলগুয়াদালাহারা (৫২ পয়েন্ট)
১৯৯৫–৯৬নেকাক্সা (২)সেলায়াক্রুস আসুল (৫৬ পয়েন্ট)

* অফিসিয়াল/স্বীকৃত শিরোনাম নয়
** গোল পার্থক্য।

প্রিমেরা ডিভিসিওন – সংক্ষিপ্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স পেশাদার যুগ (১৯৯৬–বর্তমান)

[সম্পাদনা]
মৌসুম চ্যাম্পিয়ন রানার্স-আপ নিয়মিত মৌসুম পূর্ণ বছর*
ইনভিয়ের্নো ১৯৯৬সান্তোস লেগুনানেকাক্সা আটলান্টি (৬৬ পয়েন্ট)
ভেরানো ১৯৯৭গুয়াদালাহারা (১০)তোরোস নেজা
ইনভিয়ের্নো ১৯৯৭ক্রুস আসুল (৮)লিওন ক্রুস আসুল (৬১ পয়েন্ট)
ভেরানো ১৯৯৮তোলুকা (৪)নেকাক্সা
ইনভিয়ের্নো ১৯৯৮নেকাক্সা (৩)গুয়াদালাহারা তোলুকা (৭৫ পয়েন্ট)
ভেরানো ১৯৯৯তোলুকা (৫)অ্যাটলাস
ইনভিয়ের্নো ১৯৯৯পাচুকাক্রুস আসুল তোলুকা (৭২ পয়েন্ট)
ভেরানো ২০০০তোলুকা (৬)সান্তোস লেগুনা
ইনভিয়ের্নো ২০০০মোনারকাস মোরেলিয়াতোলুকা ক্রুস আসুল (৫৫ পয়েন্ট)
ভেরানো ২০০১সান্তোস লেগুনা (২)পাচুকা
ইনভিয়ের্নো ২০০১পাচুকা (২)টাইগ্রেস ইউএএনএল তোলুকা (৬৭ পয়েন্ট)
ভেরানো ২০০২আমেরিকা (৯)নেকাক্সা
এপার্টুরা ২০০২তোলুকা (৭)মোনারকাস মোরেলিয়া তোলুকা (৭৪ পয়েন্ট)
ক্লাউসুরা ২০০৩মোন্তেররেই (২)মোনারকাস মোরেলিয়া
এপার্টুরা ২০০৩পাচুকা (৩)টাইগ্রেস ইউএএনএল পুমাস ইউএনএএম (৭৯ পয়েন্ট)
ক্লাউসুরা ২০০৪পুমাস ইউএনএএম (৪)গুয়াদালাহারা
এপার্টুরা ২০০৪পুমাস ইউএনএএম (৫)মোন্তেররেই মোনারকাস মোরেলিয়া (৫৭ পয়েন্ট)
ক্লসুরা ২০০৫আমেরিকা (১০)টেকোস
এপার্টুরা ২০০৫তোলুকা (৮)মোন্তেররেই ক্রুস আসুল (৬০ পয়েন্ট)
ক্লাউসুরা ২০০৬পাচুকা (৪)সান লুইস
এপার্টুরা ২০০৬গুয়াদালাহারা (১১)তোলুকা পাচুকা (৬৫ পয়েন্ট)
ক্লাউসুরা ২০০৭পাচুকা (৫)আমেরিকা
এপার্টুরা ২০০৭আটলান্টি (৩)পুমাস ইউএনএএম সান্তোস লেগুনা (৬৯ পয়েন্ট)
ক্লাউসুরা ২০০৮সান্তোস লেগুনা (৩)ক্রুস আসুল
এপার্টুরা ২০০৮তোলুকা (৯)ক্রুস আসুল তোলুকা (৬৩ পয়েন্ট)
ক্লাউসুরা ২০০৯পুমাস ইউএনএএম (৬)পাচুকা
এপার্টুরা ২০০৯মোন্তেররেই (৩)ক্রুস আসুল মোন্তেররেই (৬৬ পয়েন্ট)
ক্লাউসুরা ২০১০তোলুকা (১০)সান্তোস লেগুনা
এপার্টুরা ২০১০মোন্তেররেই (৪)সান্তোস লেগুনা ক্রুস আসুল (৬৫ পয়েন্ট)
ক্লাউসুরা ২০১১পুমাস ইউএনএএম (৭)মোনারকাস মোরেলিয়া
এপার্টুরা ২০১১টাইগ্রেস ইউএএনএল (৩)সান্তোস লেগুনা টাইগ্রেস ইউএএনএল (৫৯ পয়েন্ট)
ক্লাউসুরা ২০১২সান্তোস লেগুনা (৪)মোন্তেররেই
এপার্টুরা ২০১২তিজুয়ানাতোলুকা আমেরিকা (৬৩ পয়েন্ট)
ক্লাউসুরা ২০১৩আমেরিকা (১১)ক্রুস আসুল
এপার্টুরা ২০১৩লিওন (৬)আমেরিকা ক্রুস আসুল (৬৫ পয়েন্ট)
ক্লাউসুরা ২০১৪লিওন (৭)পাচুকা
এপার্টুরা ২০১৪আমেরিকা (১২)টাইগ্রেস ইউএএনএল টাইগ্রেস ইউএএনএল (৬০ পয়েন্ট**)
ক্লাউসুরা ২০১৫সান্তোস লেগুনা (৫)কোয়েরেটারো
এপার্টুরা ২০১৫টাইগ্রেস ইউএএনএল (৪)পুমাস ইউএনএএম মোন্তেররেই (৬০ পয়েন্ট**)
ক্লাউসুরা ২০১৬পাচুকা (৬)মোন্তেররেই
এপার্টুরা ২০১৬টাইগ্রেস ইউএএনএল (৫)আমেরিকা তিজুয়ানা (৬৪ পয়েন্ট)
ক্লাউসুরা ২০১৭গুয়াদালাহারা (১২)টাইগ্রেস ইউএএনএল
এপার্টুরা ২০১৭টাইগ্রেস ইউএএনএল (৬)মোন্তেররেই মোন্তেররেই (৬৬ পয়েন্ট)
ক্লাউসুরা ২০১৮সান্তোস লেগুনা (৬)টোলুকা
এপার্টুরা ২০১৮আমেরিকা (১৩)ক্রুস আসুল টাইগ্রেস ইউএএনএল (৬৬ পয়েন্ট **)
ক্লাউসুরা ২০১৯টাইগ্রেস ইউএএনএল (৭)লিওন
এপার্টুরা ২০১৯মোন্তেররেই (৫)আমেরিকা লিওন (৫৪ পয়েন্ট**)
ক্লাউসুরা ২০২০ কোভিড-১৯ মহামারীর কারণে
২০২০ সালের মৌসুমটি
পরিত্যক্ত ঘোষণা
করা হয়েছিল
গার্ডিয়ানস ২০২০লিওন (৮)পুমাস ইউএনএএম ক্রুস আসুল (৭০ পয়েন্ট**)
গার্ডিয়ানস ২০২১ক্রুস আসুল (৯)সান্তোস লেগুনা
এপার্টুরা ২০২১ অ্যাটলাস (২) লিওন টাইগ্রেস ইউএএনএল (৬১ পয়েন্ট **)
ক্লাউসুরা ২০২২ অ্যাটলাস (৩) পাচুকা
এপার্টুরা ২০২২ পাচুকা (৭) তোলুকা মোন্তেররেই (৭৫ পয়েন্ট)
ক্লাউসুরা ২০২৩ টাইগ্রেস ইউএএনএল (৮) গুয়াদালাহারা
এপার্টুরা ২০২৩আমেরিকা (১৪)টাইগ্রেস ইউএএনএল আমেরিকা (৭৫ পয়েন্ট)
ক্লাউসুরা ২০২৪আমেরিকা (১৫)ক্রুস আসুল

* অফিসিয়াল/স্বীকৃত শিরোনাম নয়
** গোল পার্থক্য।

সারাংশ

[সম্পাদনা]

গাড় দ্বারা হলো বর্তমানে লিগা এমএক্সে খেলা ক্লাবগুলিকে নির্দেশ করে।

ক্লাব বিজয়ী রানার্স-আপ বিজয়ী বছর
আমেরিকা ১৫ ১০ ১৯৬৫–৬৬, ১৯৭০–৭১, ১৯৭৫–৭৬, ১৯৮৩–৮৪, ১৯৮৪–৮৫, প্রোড '৮৫, ১৯৮৭–৮৮, ১৯৮৮–৮৯, ভেরানো ২০০২, ক্লাউসুরা ২০০৫, ক্লাউসুরা ২০১৩, এপার্টুরা ২০১৪, এপার্টুরা ২০১৮, এপার্টুরা ২০২৩, ক্লাউসুরা ২০২৪
গুয়াদালাহারা ১২ ১৯৫৬–৫৭, ১৯৫৮–৫৯, ১৯৫৯–৬০, ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৬৩–৬৪, ১৯৬৪–৬৫, ১৯৬৯–৭০, ১৯৮৬–৮৭, ১৯৮৬–৮৭, ১৯৬–৯৭ মেক্সিকান প্রিমেরা ডিভিসিওন মৌসুম|ভেরানো ১৯৯৭, এপার্টুরা ২০০৬, ক্লাউসুরা ২০১৭
তোলুকা ১০ ১৯৬৬–৬৭, ১৯৬৭–৬৮, ১৯৭৪–৭৫, ভেরানো ১৯৯৮, ভেরানো ১৯৯৯, ভেরানো ২০০০, এপার্টুরা ২০০২, আপার্টুরা ২০০৫, এপার্টুরা ২০০৮, বাইসেন্টেনারিও ২০১০
ক্রুস আসুল ১২ ১৯৬৮–৬৯, ১৯৬৮–৬৯, মেক্সিকো '৭০, ১৯৭১–৭২, ১৯৭২–৭৩, ১৯৭৩–৭৪, ১৯৭৮–৭৯, ১৯৭৯–৮০, ইনভিয়ের্নো ১৯৯৭, গার্ডিয়ানস ২০২১
লিওন ১৯৪৭–৪৮, ১৯৪৮–৪৯, ১৯৫১–৫২, ১৯৫৫–৫৬, ১৯৯১–৯২, এপার্টুরা ২০১৩, ক্লাউসুরা ২০১৪, গার্ডিয়ানস ২০২০
ইউএএনএল ১৯৭৭–৭৮, ১৯৮১–৮২, আপারচুরা ২০১১, এপার্টুরা ২০১৫, এপার্টুরা ২০১৬, এপার্টুরা ২০১৭, ক্লাউসুরা ২০১৯, ক্লাউসুরা ২০২৩
ইউএনএএম ১৯৭৬–৭৭, ১৯৮০–৮১, ১৯৯০–৯১, ক্লাউসুরা ২০০৪, এপার্টুরা ২০০৪, ক্লাউসুরা ২০০৯, ক্লাউসুরা ২০১১
পাচুকা ইনভিয়ের্নো ১৯৯৯, ইনভিয়ের্নো ২০০১, এপার্টুরা ২০০৩, ক্লাউসুরা ২০০৬, ক্লাউসুরা ২০০৭, ক্লাউসুরা ২০১৬, এপার্টুরা ২০২২
সান্তোস লেগুনা ইনভিয়ের্নো ১৯৯৬, ভেরানো ২০০১, ক্লাউসুরা ২০০৮, ক্লাউসুরা ২০১২, ক্লাউসুরা ২০১৫, ক্লাউসুরা ২০১৮
মোন্তেররেই মেক্সিকো '৮৬, ক্লাউসুরা ২০০৩, আপারতুরা ২০০৯, এপার্টুরা ২০১০, এপার্টুরা ২০১৯
আটলান্টি ১৯৪৬–৪৭, ১৯৯২–৯৩, এপার্টুরা ২০০৭
নেকাক্সা ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬, ইনভিয়ের্নো ১৯৯৮
অ্যাটলাস ১৯৫০–৫১, এপার্টুরা ২০২১, ক্লাউসুরা ২০২২
পুয়েবলা ১৯৮২–৮৩, ১৯৮৯–৯০
জ্যাকাটেপেক ১৯৫৪–৫৫, ১৯৫৭–৫৮
ভেরাক্রুজ ১৯৪৫–৪৬, ১৯৪৯–৫০
ওরো ১৯৬২–৬৩
মোরেলিয়া ইনভিয়ের্নো ২০০০
টাম্পিকো ১৯৫২–৫৩
টেকোস ১৯৯৩–৯৪
রিয়াল এস্পানা ১৯৪৪–৪৫
তিজুয়ানা এপার্টুরা ২০১২
আস্তুরিয়াস ১৯৪৩–৪৪
মার্তে ১৯৫৩–৫৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Liga MX hace oficial su cambio de nombre y logo"MedioTiempo (স্পেনীয় ভাষায়)। ১৮ জুন ২০১৯। ২১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯
  2. https://ligamx.net/cancha/tablas/tablaGeneralClasificacion/sp/544f5bc44c6944
  3. https://www.rsssf.org/tablesm/mex44.html
  4. 1 2 "La capacidad de espectadores que tendrá el Azteca después de ser remodelado"। 90min.com। ফেব্রুয়ারি ২০১৭। ৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৭
  5. "Estadio Jalisco"atlasfc.com.mx। ১৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  6. "Liga MX - Página Oficial de la Liga del Fútbol Profesional en México .: Bienvenido"। Liga MX / Ascenso MX। ১৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  7. "Liga MX - Página Oficial de la Liga del Fútbol Profesional en México .: Bienvenido"। Liga MX / Ascenso MX। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
  8. "Liga MX - Página Oficial de la Liga del Fútbol Profesional en México .: Bienvenido"। Liga MX / Ascenso MX। ১৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  9. "Liga MX: Conoce el nuevo estadio del Mazatlán FC"El Universal (স্পেনীয় ভাষায়)। ৩ জুন ২০২০। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০
  10. "Historia"estadiobbvabancomer.com। ৩০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  11. Click It - clubnecaxa.mx। "Estadio Victoria"। ২৬ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  12. "Tuzos » Estadio Hidalgo"tuzos.com.mx। ২৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  13. "Los estadios de la Liga Bancomer"Pueblaonline.com.mx। ২৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৬
  14. "Liga MX - Página Oficial de la Liga del Fútbol Profesional en México .: Bienvenido"। Liga MX / Ascenso MX। ২৪ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  15. "ESTADIO CORONA"clubsantos.mx। ৩০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  16. "Estrenará "Caliente" capacidad el viernes"el-mexicano.com.mx। ১৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৬
  17. "Estrenará "Caliente" capacidad el viernes"। Liga MX / Ascenso MX। ২৩ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  18. "Estadio Universitario"tigres.com.mx। ১৬ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  19. "Estadio Olímpico Universitario"pumas.mx। ১২ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬
  20. "Liga MX - Página Oficial de la Liga del Fútbol Profesional en México .: Bienvenido"। Liga MX / Ascenso MX। ২৩ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]