লিওনার্ড কোহেন
লিওনার্ড কোহেন Leonard Cohen | |
|---|---|
কোহেন ২০০৮ সালে | |
| প্রাথমিক তথ্য | |
| জন্মনাম | লিওনার্ড নর্মান কোহেন |
| জন্ম | ২১ সেপ্টেম্বর ১৯৩৪ ওয়েস্টমাউন্ট, ক্যুবেক, কানাডা |
| মৃত্যু | ৭ নভেম্বর ২০১৬ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
| ধরন | |
| পেশা |
|
| বাদ্যযন্ত্র |
|
| কার্যকাল | ১৯৫৬–২০১৬ |
| লেবেল | কলাম্বিয়া |
| সমাধি | শার হাশোমায়িম সন্ন্যাস সংঘ সমাধিক্ষেত্র, মন্ট্রিয়ল, কানাডা |
| স্বাক্ষর | |
লিওনার্ড নর্মান কোহেন, (ইংরেজি: Leonard Norman Cohen) সিসি GOQ (জন্ম সেপ্টেম্বর ২১, ১৯৩৪-মৃত্যু নভেম্বর ৭, ২০১৬) একজন কানাডীয় গায়ক, গানলেখক, কবি, এবং উপন্যাসিক। তার কাজে ধর্ম, রাজনীতি, বিচ্ছিন্নতা, যৌনতা, এবং ব্যক্তিগত সম্পর্কের অন্বেষণ পাওয়া যায়।[২] কোহেন ক্যানাডিয়ার মিউজিক হল অব ফেইম এবং ক্যানাডিয়ান সঙরাইটার হল অব ফেইম পাশাপাশি রক অ্যান্ড রোল হল অব ফেইম অভিধায় অভিষিক্ত হয়েছেন। এছাড়াও তাকে অর্ডার অব কানাডা, দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। ২০১১ সালে, কোহেন সাহিত্যের জন্য পিন্স অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করেন।
সমালোচক ব্রুস এদর জনপ্রিয় সঙ্গীতে কোহেনের সামগ্রিক কর্মজীবন মূল্যায়ন করতে গিয়ে উল্লেখ করতে, তাকে "৬০-এর দশকের সর্বাধিক চিত্তাকর্ষক এবং হেঁয়ালিপূর্ণ... গায়ক/গানলেখক ... [এবং] বব ডিলনের পর দ্বিতীয় কেউ (এবং সম্ভবত পল সাইমন) যিনি চার দশক জুড়ে নিজের সঙ্গীতের মধ্য দিয়ে শ্রোতাদের ধরে রেখেছেন .... ১৯৬০-এর দশকের অন্য যে কোন সঙ্গীতশিল্পীর চেয়ে দৃঢ়ভাবে সমালোচক এবং ছোট সঙ্গীতশিল্পীদের মনোযোগ আকর্ষণ করার মধ্য দিয়ে ২১-শ শতাব্দীর পর্যন্ত নিজ অবস্থানে ছিলেন।" বলে দাবি করেন।[৩]
তার উল্লেখযোগ্য উপন্যাস, বিউটিফুল লুসার্স (১৯৬৬) কানাডিয়ান প্রেসের মনোযোগ আকর্ষণ করে এবং একটি যৌন গ্রাফিক প্যাসেজের কারণ বিতর্কিত বিবেচিত হয়।[৪]
কোহেনের প্রথম অ্যালবাম, সঙস অব লিওনার্ড কোহেন (১৯৬৭), ক্রমান্বয়ে সঙস ফ্রম আ রুম (১৯৬৯) ("বার্ড অন দ্য ওয়ার") এবং সঙস অব লাভ অ্যান্ড হেইট (১৯৭১) প্রকাশিত হয়। তার ১৯৭৭-এর রেকর্ড ডেথ অব অ্যা লেডিস' ম্যান ফিল স্পেক্টর কর্তৃক সহ-রচিত এবং প্রযোজিত হয়েছিন, যেখানে কোহেনের পূর্ববর্তী মৃদু শব্দ পরিবর্তনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। ১৯৭৬ সালে কোহেন আরো প্রথাগত উপায়ে ফিরে আসেন রিসেন্ট সঙস অ্যালবামের সাথে, যেখানে জ্যাজ এবং ওরিয়েন্টাল ও ভূমধ্য প্রভাবের সঙ্গে তার শাব্দ শৈলীর মিশ্রণ ঘটে। ১৯৮৪ সালে "হালেলুইয়্যা" ছিলো কোহেনের ভেরিয়াস পজিসন্স প্রথম স্টুডিও অ্যালবামে মুক্তি। ১৯৮৮ সালে আই'ম ইওর ম্যান অ্যলবামে কোহেনের সিন্থেসাইজ প্রযোজনায় ফিরে যাওয়ার প্রচেষ্টা গোচরে আসে যার প্রভাব তার জনপ্রিয় অ্যালবামসমূহে পাওয়া যায়। ১৯৯২ সালে কোহেন দ্য ফিউচার মুক্তি দেয়, যার অন্ধকারময় লিরিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রতি ইঙ্গিত করে। কোহেন ২০০১ সালে টেন নিউ সঙস অ্যালবামের মাধ্যমে সঙ্গীতে ফিরে আসেন, যা কানাডা এবং ইউরোপে একটি উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। ২০০৬ সালে, কোহেন প্রযোজনা এবং সহ-রচনা করেন ব্লু এলার্ট, জ্যাজ শানথ্যুজা এঞ্জানি টমাসের সঙ্গে সহযোগিতামূলকভাবে। ২০০৮-১৩ সালে বিশ্ব সফরের সাফল্যের পর, কোহেন ইতিবাচক পর্যালোচনার সাথে তার সমগ্র কর্মজীবনের সর্বোচ্চ চার্টিং অ্যালবাম ওল্ড আইডিয়াস মুক্তি দেয়। সেপ্টেম্বর ২২, ২০১৪ সালে, তার ৮০তম জন্মদিনের এক দিন পর, কোহেন পুনরায় ইতিবাচক পর্যালোচনার সাথে তার ১৩তম স্টুডিও অ্যালবাম পপুলার পুবলেম্স মুক্তি দেয়।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সম্পর্ক এবং সন্তান
[সম্পাদনা]১৯৬০ সালের সেপ্টেম্বরে, কোহেন তার দাদীর কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া ১,৫০০ ডলার দিয়ে গ্রীক দ্বীপ হাইড্রায় একটি বাড়ি কিনেছিলেন। কোহেন সেখানে মারিয়ানা ইহলেনের সাথে থাকতেন, যার সাথে তিনি ১৯৬০-এর দশকের বেশিরভাগ সময় সম্পর্কে ছিলেন। [৫] " সো লং, মারিয়ান " গানটি তাকে নিয়ে এবং তার উদ্দেশ্যে লেখা হয়েছিল। ২০১৬ সালে, কোহেনের তিন মাস নয় দিন আগে ইহলেন লিউকেমিয়ায় মারা যান। [৬] [৭] তার শেষকৃত্যে তার প্রতি লেখা বিদায়ী চিঠিটি পড়ে শোনানো হয়, যা প্রায়শই মিডিয়া এবং অন্যরা ভুলভাবে উদ্ধৃত করে বলে, "... আমাদের দেহ ভেঙে যাচ্ছে এবং আমি মনে করি খুব শীঘ্রই আমি তোমাকে অনুসরণ করব। জেনে রেখো যে আমি তোমার পিছনে এত কাছে আছি যে তুমি যদি তোমার হাত বাড়াও, আমার মনে হয় তুমি আমার হাতের কাছে পৌঁছাতে পারবে।" [৮] এই বহুল প্রচারিত সংস্করণটি ইহলেনের বন্ধুর মৌখিক স্মৃতির উপর ভিত্তি করে তৈরি।
Dearest Marianne,
I'm just a little behind you, close enough to take your hand. This old body has given up, just as yours has too.
I've never forgotten your love and your beauty. But you know that. I don't have to say any more. Safe travels old friend. See you down the road. Endless love and gratitude.
— your Leonard, [৯]
- ↑ The Montreal Gazette – Google News Archive Search
- ↑ de Melo, Jessica (১১ ডিসেম্বর ২০০৯)। "Leonard Cohen to Receive Lifetime Achievement Award at 2010 Grammys"। Spinner Canada। ২৪ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Eder, Bruce. "Leonard Cohen: Biography." Allmusic by Rovi"। AllMusic। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ Nadel, Ira B. Various Position: A Life of Leonard Cohen. Pantheon Books: New York, 1996.
- ↑ Remnick, David (১৭ অক্টোবর ২০১৬)। The New Yorker https://www.newyorker.com/magazine/2016/10/17/leonard-cohen-makes-it-darker। ৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৬।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ Stang Ihlen, Marianne Christine (২৯ জুলাই ২০১৬)। "Leonard Cohen Muse Marianne Ihlen, of "So Long, Marianne", Passes Away"। Everything Zoomer। ২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৬।
- ↑ "Leonard Cohen's muse Marianne Ihlen dies at age 81" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত আগস্ট ১৯, ২০১৬ তারিখে. Toronto Star, August 4, 2016 (printed version, August 5, 2016, page A3).
- ↑ "Leonard Cohen's letter to dying muse Marianne Ihlen is just beautiful | Metro News"। Metro। ৭ আগস্ট ২০১৬। ১৭ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬।
- ↑ Genoni, Paul; Dalziell, Tanya (৫ ডিসেম্বর ২০১৮)। "Mythmaking, social media and the truth about Leonard Cohen's last letter to Marianne Ihlen"। The Conversation। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২২।

কানাডিয়ান গায়ক-গীতিকার জনি মিচেল এবং অভিনেত্রী রেবেকা ডি মর্নের সাথেও কোহেনের সুপরিচিত সম্পর্ক ছিল। [৩]
১৯৭৯ সালে কোহেন এবং এলরড আলাদা হয়ে যান; [৪] পরে তিনি বলেছিলেন যে "কাপুরুষতা" এবং "ভয়" তাকে এলরডকে বিয়ে করতে বাধা দিয়েছে। [৫] [৬] তাদের সম্পর্কের ফলে দুটি সন্তান জন্ম নেয়: একটি ছেলে, অ্যাডাম (জন্ম ১৯৭২), এবং একটি মেয়ে, লোরকা (জন্ম ১৯৭৪), যার নাম কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার নামে রাখা হয়েছে।
১৯৯০এর দশকে, কোহেন মার্কিন অভিনেত্রী রেবেকা ডি মরনে-এর প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। [৭]
ধর্মীয় বিশ্বাস এবং অনুশীলন
[সম্পাদনা]কোহেন ১৯৭০-এর দশক থেকে বৌদ্ধধর্মের সাথে জড়িত ছিলেন এবং ১৯৯৬ সালে রিনজাই বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে নিযুক্ত হন। তবে, তিনি নিজেকে ইহুদি মনে করতে থাকলেন: "আমি নতুন কোন ধর্ম খুঁজছি না। আমি পুরাতন ধর্ম নিয়ে, ইহুদি ধর্ম নিয়ে বেশ খুশি।" [৮] ১৯৭০-এর দশকের শেষের দিকে, কোহেন বৌদ্ধ সন্ন্যাসী এবং রোশি (শ্রদ্ধেয় শিক্ষক) কিয়োজান জোশু সাসাকির সাথে যুক্ত ছিলেন, নিয়মিত মাউন্ট বাল্ডি জেন সেন্টারে তাঁর সাথে দেখা করতেন এবং ১৯৯০-এর দশকে মাউন্ট বাল্ডি মঠে কোহেনের নির্জনতার সময়কালে তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে সেবা করতেন। কোহেনের কবিতায়, বিশেষ করে তার "বুক অফ লংগিং" -এ সাসাকিকে নিয়মিত মোটিফ বা সম্বোধনকারী হিসেবে দেখা যায় এবং ১৯৯৭ সালে কোহেনের মঠের বছরগুলি নিয়ে একটি তথ্যচিত্র, লিওনার্ড কোহেন: স্প্রিং ১৯৯৬-এ অংশ নিয়েছিলেন। কোহেনের ২০০১ সালের অ্যালবাম টেন নিউ সংস এবং ২০১৪ সালের অ্যালবাম পপুলার প্রবলেম জোশু সাসাকিকে উৎসর্গ করা হয়েছে।
লিওনার্ড রমেশ বলশেকরের শিক্ষার প্রতিও আগ্রহ দেখিয়েছিলেন, যিনি অদ্বৈত বেদান্তের ঐতিহ্য থেকে শিক্ষা দিতেন। [৯]
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]- স্টুডিও অ্যালবাম
- সঙস অব লিওনার্ড কোহেন (১৯৬৭)
- সঙস ফ্রম আ রুম (১৯৬৯)
- সঙস অব লাভ অ্যান্ড হেইট (১৯৭১)
- নিউ স্কিন ফর দ্য ওল্ড সিরিমনি (১৯৭৪)
- ডেথ অব অ্যা লেডিস' ম্যান (১৯৭৭)
- রিসেন্স সঙস (১৯৭৯)
- ভেরিয়াস পজিসন্স (১৯৮৪)
- আই'ম ইওর ম্যান (১৯৮৮)
- দ্য ফিউচার (১৯৯২)
- টেন নিউ সঙস (২০০১)
- ডিয়ার হিদার (২০০৪)
- ওল্ড আইডিয়াস (২০১২)
- পপুলার পুবলেম্স (২০১৪)
- কবিতা
- সিক্স মন্ট্রিয়েল পোয়েটস (১৯৫৭)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;irishনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;RollingStone_20161114নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Schudel, Matt। "Leonard Cohen, singer-songwriter of love, death and philosophical longing, dies at 82"। The Washington Post। ১১ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ Grant, Brigit (২৯ মার্চ ২০১২)। "Being Leonard Cohen's son – it's not all hallelujahs"। The Jewish Chronicle। ১২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৬।
- ↑ "Transcript of Stina Lundberg's Interview in Paris, 2001"। Webheights.net। ২০০১। ১২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১০।
- ↑ de Lisle, Tim (১৭ সেপ্টেম্বর ২০০৪)। "Who held a gun to Leonard Cohen's head?"। The Guardian। London। ৩১ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ Cohen, Leonard (১ জুন ১৯৯৩)। "Knowing Rebecca de Mornay Like Only Leonard Cohen Can"। ১৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১০।
- ↑ "Leonard Cohen: Poet, Prophet, Eternal Optimist;"। Myjewishlearning.com। ৩১ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "The Bombay Experience"। leonardcohenfiles.com। ২০ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২।
আরও পড়ুন
[সম্পাদনা]- Cohen, Leonard (১৯৯৩), Stranger Music: Selected Poems and Songs, McClelland & Stewart, আইএসবিএন ০-৭৭১০-২২৩০-১
- Ratcliff, Maurice (১৯৯৯), The complete guide to the music of Leonard Cohen, Omnibus Press, আইএসবিএন ০-৭১১৯-৭৫০৮-৬
- Scobie, Stephen (২০০০), Intricate preparations: writing Leonard Cohen, ECW Press, আইএসবিএন ১-৫৫০২২-৪৩৩-৬
- Nadel, Ira (১৯৯৭), Various Positions: A Life of Leonard Cohen' (1st সংস্করণ), University of Texas Press, আইএসবিএন ০-২৯২-৭১৭৩২-৬
- Hofmann, Philipp (২০১০), Corporeal Cartographies: The Body in the Novels of Leonard Cohen, Lit Publishing House, আইএসবিএন ৯৭৮-৩-৬৪৩-১১০৩৫-০, ২১ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
- Simmons, Sylvie (২০১২), I'm Your Man: The Life of Leonard Cohen, HarperCollins, আইএসবিএন ৯৭৮-০-০৬-১৯৯৪৯৮-২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- Burger, Jeff (২০১৪), 'Leonard Cohen on Leonard Cohen: Interviews and Encounters, Chicago Review Press, আইএসবিএন ৯৭৮-১৬১৩৭৪৭৫৮২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উদ্ধৃতি শৈলী ত্রুটি: শিরোনাম অনুপস্থিত
- লিওনার্ড কোহেন
- ১৯৩৪-এ জন্ম
- ২০১৬-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর কানাডীয় গায়ক
- ২১শ শতাব্দীর কানাডীয় সঙ্গীতশিল্পী
- ২০শ শতাব্দীর কানাডীয় কবি
- কানাডীয় লোক গায়ক
- কানাডীয় গায়ক-গীতরচয়িতা
- কানাডীয় সফ্ট রক সঙ্গীতশিল্পী
- কানাডীয় চিত্রনাট্যকার
- কানাডীয় বাস্কার
- কানাডীয় গায়ক
- কানাডীয় পুরুষ ঔপনাস্যিক
- অর্ডার অব কানাডা কম্প্যানিয়ন
- ক্যানাডিয়ার মিউজিক হল অব ফেইম নিযুক্ত
- জিনি এবং কানাডীয় স্ক্রিন পুরস্কার বিজয়ী ব্যক্তি
- গভর্নর জেনারেলের পুরস্কার বিজয়ী কবি
- গ্র্যামি পুরস্কার বিজয়ী
- জুনো পুরস্কার বিজয়ী
- ন্যাশলান অর্ডার অব ক্যুবেক গ্র্যান্ড অফিসার
- রক অ্যান্ড রোল হল অব ফেইম নিযুক্ত
- গভর্নর জেনারেলের পারফর্মিং আর্টস পুরস্কার বিজয়ী
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- কোহেনিয়াম
- ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মন্ট্রিয়লের সঙ্গীতশিল্পী
- অতীন্দ্রিযবাদী
- ওয়েস্টমাউন্ট, ক্যুবেকের ব্যক্তিত্ব
- কলাম্বিয়া রেকর্ডসের শিল্পী
- আস্কনোৎসি ইহুদী
- লিথুয়েনীয-ইহুদি বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- পোলিশ-ইহুদি বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- ইহুদি বংশোদ্ভূত বৌদ্ধ
- ইহুদি কানাডীয় সঙ্গীতশিল্পী
- ইহুদি সঙ্গীতশিল্পী
- ইহুদি গীতরচয়িতা
- ইহুদি কবি
- ইহুদি কানাডীয় লেখক
- অ্যাগ্লোফোন ক্যুবেক ব্যক্তি
- বৌদ্ধধর্মে ধর্মান্তরিত
- রিনজাই বৌদ্ধ
- কানাডীয় বৌদ্ধ
- কানাডীয় জৈন বৌদ্ধ
- গ্র্যামি আজীবন সম্মাননা পুরস্কার প্রাপক
- লিউকিমিয়ায় মৃত্যু
- মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডীয় প্রবাসী সঙ্গীতজ্ঞ
- ২০শ শতাব্দীর কানাডীয় ঔপন্যাসিক
- ক্যালিফোর্নিয়ায় ক্যান্সারে মৃত্যু
- মন্ট্রিয়লের লেখক
- মার্কিন বৌদ্ধ
- ২০শ শতাব্দীর কানাডীয় সঙ্গীতশিল্পী-গীতরচয়িতা