বিষয়বস্তুতে চলুন

লাশা দভালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাশা দভালি
২০২৪ সালে লাশা দভালি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-05-14) ১৪ মে ১৯৯৫ (বয়স ৩১)
জন্ম স্থান তিবিলিসি, জর্জিয়া
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আপোয়েল
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লাশা দভালি (জর্জীয়: ლაშა დვალი; জন্ম: ১৪ মে ১৯৯৫) হলেন একজন জর্জীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সাইপ্রাসীয় ক্লাব আপোয়েল এবং জর্জিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১১ সালে, দভালি জর্জিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জর্জিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে জর্জিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জর্জিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩১ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

লাশা দভালি ১৯৯৫ সালের ১৪ই মে তারিখে জর্জিয়ার তিবিলিসিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

দভালি জর্জিয়া অনূর্ধ্ব-১৭, জর্জিয়া অনূর্ধ্ব-১৯ এবং জর্জিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জর্জিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালে তিনি জর্জিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। জর্জিয়ার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ২৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৫ সালের ২৯শে মার্চ তারিখে, ১৯ বছর, ১০ মাস ও ১৫ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী দভালি জার্মানির বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জর্জিয়ার হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৪র্থ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় আলেকসান্দ্রে আমিসুলাশভিলির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি জার্মানি ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] জর্জিয়ার হয়ে অভিষেকের বছরে দভালি সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর, ৭ মাস ও ১৫ দিন পর, জর্জিয়ার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০১৭ সালের ১৩ই নভেম্বর তারিখে, বেলারুশের বিরুদ্ধে ম্যাচের ৫০তম মিনিটে গিওর্গি আবুরজানিয়ার অ্যাসিস্ট হতে জর্জিয়ার হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
জর্জিয়া২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
২০২৩
২০২৪
সর্বমোট৩১

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]