লাঠি

লাঠি বলতে সাধারণত কাঠের চিকন ১-২ ইঞ্চি ব্যাসের ও ২-৫/৬ ফুট লম্বা দণ্ডকে বুঝানো হয়ে থাকে। গাছের সোজা ডাল লাঠির আকৃতির কাছাকাছি দেখায় বলে, অনেক সময় এগুলোকেও লাঠি বলা হয়। এটি একধরনের যন্ত্র বিশেষ বলা যায়, কাজের সুবিধার্থে বা কোনো কোনো কাজে (লেপ তোষক তৈরি করায়) সরাসরি ব্যবহার হয়। তবে মারামারিতে এবং খেলায়ও লাঠির ব্যবহার হতে দেখা যায়। তবে ঔপেনিবেশিক যুগে এটি পুলিশের দমনমূলক অস্ত্র হিসাবে পরিচিতি পেয়েছে, যা আজও কিছু ক্ষেত্রে বিতর্কিত।
লাঠি চালনায় দক্ষ কিংবা লাঠি দ্বারা মারামারি করতে পটু কিংবা লাঠি চালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে, তিনি/তাঁরা লেঠেল বা লাঠিয়াল নামে পরিচিতি পান।[১]
প্রাচীন উৎপত্তি: লাঠির উদ্ভব প্রাচীন দক্ষিণ-পূর্ব এশিয়ায়, যা যোগিক অনুশীলন বা মার্শাল আর্টের অংশ ছিল।[২][৩]
সাংস্কৃতিক ভূমিকা: বাংলাদেশ ও ভারতে জমিদাররা লাঠিয়াল নিয়োগ করতেন কর আদায় ও নিরাপত্তার জন্য, যা "যার লাঠি তার মহিষ" প্রবাদে প্রতিফলিত। [৪]
খেলা ও অনুশীলন: লাঠি খেলায় একক বা দলীয় লড়াই অন্তর্ভুক্ত, যা উৎসব, বিবাহ ও ধর্মীয় অনুষ্ঠানে প্রদর্শিত হয় —যদিও নগরায়ণের কারণে এর অনুশীলন কমেছে। [৪][৫]
পুলিশি ব্যবহার: ঔপনিবেশিক যুগে ব্রিটিশরা লাঠিচার্জের মাধ্যমে বিক্ষোভ দমন করতেন, যা আজও ভারতে ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এবং মারাত্মক আঘাতের কারণ হতে পারে।[৬]
চিত্রশালা
[সম্পাদনা]- শিশুরা লাঠি দিয়ে খেলছে
- লাঠি খেলায় লাঠির ব্যবহার
- বয়স্কদের চলার জন্য লাঠি
- আত্মরক্ষায় লাঠি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ব্যবহারিক বাংলা অভিধান, ডক্টর মুহম্মদ এনামুল হক, বাংলা একাডেমী, ১২শ সংস্করণ, ২০১০, ঢাকা, পৃ. ১০৫৩
- ↑ BookBrowse। "The Lathi"। BookBrowse.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫।
- ↑ "Lathi, Yesterday's weapon"। The Times of India। ১২ অক্টোবর ২০০৮। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫।
- 1 2 "Lathi khela"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০২৫।
- ↑ Momtaz, Niharika (৫ অক্টোবর ২০২৪)। "Lathi Khela: Discovering the Rich Tradition of Bangladesh's Martial Arts"। HBF (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫।
- ↑ Correspondent, Staff (২৯ ডিসেম্বর ২০১৯)। "Lathi: India's colonial era anti-protest weapon"। Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |