লস্করি বাজার
| লস্করি বাজার | |
|---|---|
| প্রত্নস্থল | |
লস্করগড়ের লস্করি বাজারে গজনবি প্রাসাদের দক্ষিণ পাশের ধ্বংসাবশেষ[২] | |
| স্থানাঙ্ক: ৩১°৩৩′৫৭″ উত্তর ৬৪°২১′০৩″ পূর্ব / ৩১.৫৬৫৯৬১° উত্তর ৬৪.৩৫০৮২২° পূর্ব | |
| দেশ | |
| প্রদেশ | হেলমান্দ |
লস্করি বাজার ("সামরিক বাজার", স্থানীয়ভাবে কালা-ই-কোহনা বা "পুরাতন দুর্গ" নামে পরিচিত) ছিল আফগানিস্তানের লস্করগাহে অবস্থিত গজনভি সাম্রাজ্যের শাসকদের একটি প্রাসাদপ্রম বাসস্থান। এস্থানের আসল নাম সম্ভবত আল-আসকার ছিল।[৩]
ইতিহাস
[সম্পাদনা]প্রসাদের কিছু অবকাঠামোগত উপাদান পার্থিয়ান সময়কালের।[৩] প্রাসাদের কেন্দ্র (৩২x৫২ মিটার) সামানিদের সম্রাজ্যের শাসনামলে (৮১৯-৯৯৯ খ্রিষ্টাব্দ) নির্মিত বলে মনে করা হয়।[৩] ৬৬১ খ্রিস্টাব্দের প্রথম দিকে আরবরা এই অঞ্চল জয় করে এবং অঞ্চলটি একটি বড় এবং প্রাচুর্যের শহরে পরিণত হয়েছিল।[৪]
আয়তনে বৃহৎ, প্রাসাদের দক্ষিণাংশ (১৭০x১০০ মিটার) সম্ভবত গজনীর মাহমুদের (৯৯৮-১০৩০ খ্রিষ্টাব্দ) শাসনামলে নির্মিত এবং তার পুত্র মাসুদের কার্যকালে (১০৩০-৪১ খ্রিষ্টাব্দ) বর্ধিত হয়েছিল।[৩][৪][৫][৬] লস্করি বাজারের প্রাসাদগুলি ছিল গজনবী শাসকদের শীতকালীন আবাস, যাদের রাজধানী ছিল গজনীতে।[৪] দক্ষিণ প্রাসাদটি স্টুকো, চিত্রকর্ম, ফ্রেস্কো এবং খোদাই করা মার্বেল প্যানেল দিয়ে সজ্জিত ও অলংকৃত ছিল।[৩] প্রায় ১০০ মিটার দীর্ঘ একটি বড় বাজারের রাস্তা, একটি বাজার, প্রাসাদের কাঠামোর দেয়াল ঘেঁষে অবস্থিত।[৩]
প্রাসাদের উত্তরাংশ পরবর্তী শাসকরা নির্মাণ ও সম্প্রসারণ করেছিলেন।[৩][৪]
পরবর্তী ঘুরি সাম্রাজ্য ১১৫১ খ্রিস্টাব্দে প্রাসাদগুলিকে অব্যবহৃত রাখে, কিন্তু পরে প্রাসাদ পুনর্ব্যবহার করে। আংশিক স্থাপত্যের জন্য তাদের কৃতিত্ব হয়।[৩][৪] তারা একটি খিলানসহ প্রায় ৭ কিলোমিটার দক্ষিণে কালা-ই-বোস্তের দুর্গ তৈরি করেছিল।
বর্তমানে প্রাসাদের ধ্বংসাবশেষে আফগান শরণার্থীরা বসবাস করছে।[৭]
প্রাপ্ত চিত্রকর্ম
[সম্পাদনা]- দেয়ালচিত্রে গজনবী সম্রাজ্যের দুই ব্যক্তি
- প্রাসাদের দরবারকক্ষে পাওয়া চিত্রকর্ম
- প্রাসাদের দক্ষিণাংশের দরবার হলে প্রাপ্ত চিত্রকর্ম[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- Schlumberger, Daniel (১৯৫২)। "Le Palais ghaznévide de Lashkari Bazar"। Syria। ২৯ (3/4): ২৫৭। আইএসএসএন 0039-7946।
- ↑ Schlumberger, Daniel (১৯৫২)। "Le Palais ghaznévide de Lashkari Bazar"। Syria। ২৯ (3/4): ২৫৭। আইএসএসএন 0039-7946।
- 1 2 3 4 5 6 7 8 Petersen, Andrew (১৯৯৬)। Dictionary of Islamic Architecture। Routledge। পৃ. ১৬১–১৬২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 3 4 5 Kipfer, Barbara Ann (২৯ জুন ২০১৩)। Encyclopedic Dictionary of Archaeology (ইংরেজি ভাষায়)। Springer Science & Business Media। পৃ. ৫৭৬। আইএসবিএন ৯৭৮-১-৪৭৫৭-৫১৩৩-৮।
- ↑ Schlumberger, Daniel (১৯৫২)। "Le Palais ghaznévide de Lashkari Bazar"। Syria। Institut Francais du Proche-Orient: ২৫১–২৭০। আইএসএসএন 0039-7946।
- ↑ Fehérvári, Géza; Shokoohy, Mehrdad (১৯৮০)। "ARCHEOLOGICAL NOTES ON LASHKARI BAZAR"। Wiener Zeitschrift für die Kunde des Morgenlandes। Department of Oriental Studies, University of Vienna: ৮৩–৯৫। আইএসএসএন 0084-0076।
- ↑ "Afghan war displaced settle in lost city"। South China Morning Post।
- ↑ Murdock, Matthieu J.; Hritz, Carrie A. (১ জানুয়ারি ২০১৩)। "A Report on Archaeological Site Stability and Security in Afghanistan: The Lashkari Bazar Survey"। Cultural Heritage in the Crosshairs (ইংরেজি ভাষায়)। Brill: ২৫১।