বিষয়বস্তুতে চলুন

র‍্যনো লাভিলনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
র‍্যনো লাভিলনি
২০১২ সালে র‍্যনো লাভিলনি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1986-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ৩৯)
বার্বেজিয়াক্স-সেন্ট-হিলেইর, ফ্রান্স
উচ্চতা১.৭৬ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
ওজন৬৯ কিলোগ্রাম (১৫২ পাউন্ড)
ক্রীড়া
দেশ ফ্রান্স
ক্রীড়াঅ্যাথলেটিক্স
বিভাগপোল ভল্ট
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরাবহিরাঙ্গন ৬.০২ মি. (২০১৩) এনআর
অন্দরাঙ্গন ৬.১৬ মি. (২০১৪) ডব্লিউআর[]
পদকের তথ্য
প্রতিযোগিতা য় য়
অলিম্পিক গেমস
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
ইউরোপীয় ইনডোর চ্যাম্পিয়নশিপ
বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ
মহাদেশীয় কাপ
মোট
অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১২ লন্ডনপোল ভল্ট
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১৩ মস্কোপোল ভল্ট
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান২০০৯ বার্লিনপোল ভল্ট
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান২০১১ দাইগুপোল ভল্ট
বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১২ ইস্তাম্বুল পোল ভল্ট
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১০ বার্সেলোনাপোল ভল্ট
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১২ হেলসিঙ্কিপোল ভল্ট
ইউরোপীয় ইনডোর চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান২০০৯ তুরিনপোল ভল্ট
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১১ প্যারিসপোল ভল্ট
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৩ গোতেবর্গপোল ভল্ট
মহাদেশীয় কাপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান২০১০ স্প্লিৎপোল ভল্ট

র‍্যনো লাভিলনি (ফরাসি: Renaud Lavillenie; আ-ধ্ব-ব: [ʁə.no la.vi.lə.ni]); জন্ম: ১৮ সেপ্টেম্বর, ১৯৮৬) একজন ফরাসি পোল ভল্টারপোল ভল্টের ইতিহাসে সবচেয়ে বেশি ৬.১৬ মিটার (২০ ফুট + ইঞ্চি) উচ্চতা অতিক্রম করে ১৫ই ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ইনডোরে বর্তমান বিশ্বরেকর্ড গড়েন। ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকের পোল ভল্ট ক্রীড়াবিষয়ে স্বর্ণপদক জয়লাভ করেছিলেন তিনি। পাশাপাশি বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণপদক, দুইবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক এবং তিনবার ইউরোপীয় ইনডোর চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন। এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে একবার রৌপ্যপদক ও দুইবার ব্রোঞ্জপদক বিজয়ের সৌভাগ্য অর্জন করেছেন ল্যাভিলেনি।[][]

তিনি ফ্রান্সের শারঁত দেপার্ত্যমঁ-র (জেলার) বার্বজিয়ো-সাঁতিলের শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা একজন পোল-ভল্টার। আর তার ছোট ভাই ভালঁতাঁ লাভিলনি-ও একজন পোল ভল্টার। র‍্যনো ২০০৩ সালে ১৭ বছর বয়সে প্রথম পোল ভল্ট প্রতিযোগিতায় অংশ নেন।

১৫ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত তিনি ফ্রান্সের অন্দরাঙ্গন (৬.০২ মি) ও বহিরাঙ্গন (৬.১৬ মি.) জাতীয় রেকর্ড ধারণ করে আছেন। আইএএএফ ডায়মন্ড লিগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একাদিক্রমে চারবার পোল ভল্টের শিরোপা ধারণ করে আছেন।

বিশ্বরেকর্ড

[সম্পাদনা]

৩১ জানুয়ারি, ২০১৪ তারিখে ল্যাভিলেনি পোল্যান্ডের বাইডোগজে অনুষ্ঠিত পেড্রো’জ কাপে প্রথম চেষ্টাতে ৬.০৮ মিটার (১৯ ফুট ১১+ ইঞ্চি) উচ্চতা অতিক্রম করেন। এর ছয় দিন পূর্বেই রোয়েনে ৬.০৪ মিটার উচ্চতা পেরিয়ে নতুন জাতীয় ইনডোর রেকর্ড সৃষ্টি করেছিলেন। ৬.০৮ মিটারের বাঁধা অতিক্রমের মাধ্যমে পোল ভল্টের ইতিহাসে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতা অতিক্রমণ করেন সার্গেই বুবকা’র ১৯৯৩ সালে দন্তেস্কে সৃষ্ট ৬.১৫ মিটার (২০ ফুট ২ ইঞ্চি) উচ্চতার পিছনে থেকে। এছাড়াও স্টিভ হুকারকে পিছনে ফেলে বুবকা’র পর দ্বিতীয় সেরা পোল ভল্টারের মর্যাদা পান। বাইডোগজ ও রোয়েনে অনুষ্ঠিত দুই প্রতিযোগিতাতেই তিনি ৬.১৬ মিটার উচ্চতাবিশিষ্ট বার অতিক্রমের চেষ্টা করেছিলেন কিন্তু ঐ বাঁধা অতিক্রমনে সক্ষম হননি।[]

অবশেষে ১৫ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ৬.১৬ মিটার (২০ ফুট + ইঞ্চি) উচ্চতা পেরিয়ে পুরুষদের বিশ্বরেকর্ডের দাবীদারের ভূমিকায় অবতীর্ণ হন ল্যাভিলেনি। বুবকা’র নিজ শহর ইউক্রেনের ডন্তেস্কে অনুষ্ঠিত বার্ষিক পোল ভল্ট স্টার্স প্রতিযোগিতায় প্রথম প্রচেষ্টাতেই ৬.১৬ মিটার (২০'২-১/২") পার হন যা বুবকা স্বয়ং পর্যবেক্ষণ করেছিলেন। পরবর্তীতে ৬.২১ মিটারের বাঁধা অতিক্রমের চেষ্টা করলেও তা পারেননি। ল্যাভিলেনি এ প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে চারবার বিজয়ী হন। ২১ বৎসর পূর্বে ১৯৯৩ সালে বুবকা ৬.১৫ মিটার এ প্রতিযোগিতাতেই করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "RENAUD LAVILLENIE SETS POLE VAULT WORLD RECORD OF 6.16M IN DONETSK"। iaaf.org। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৪
  2. র‍্যনো লাভিলনির আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
  3. "Lavillenie's 6.03m clearance dazzles Paris"International Association of Athletics Federations। ৫ মার্চ ২০১১। ৭ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১১
  4. "Lavillenie à 6,08m!"। L'Équipe। ৩১ জানুয়ারি ২০১৪।
  5. "Sergey Bubka's pole vault record broken by Renaud Lavillenie"BBC Sport। ১৬ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]
রেকর্ড
পূর্বসূরী
ইউক্রেন সার্গেই বুবকা
পুরুষদের পোল ভল্টে বিশ্বরেকর্ডধারী
১৫ ফেব্রুয়ারি ২০১৪ –
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
মার্কিন যুক্তরাষ্ট্র ব্র্যাড ওয়াকার
পুরুষদের পোল ভল্টে বর্ষসেরা দক্ষতা প্রদর্শনকারী
২০০৯
উত্তরসূরী
স্টিভেন হুকার