বিষয়বস্তুতে চলুন

রোলা (মডেল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোলা
ローラ
জন্ম (1990-03-30) মার্চ ৩০, ১৯৯০ (বয়স ৩৫)
টোকিও, জাপান
জাতীয়তাজাপানী
পেশাফ্যাশন মডেল, টিভি ব্যক্তিত্ব
নিয়োগকারীলাইভেরা প্রডাকশন[]
উচ্চতা১.৬৫ মি (৫ ফু ৫ ইঞ্চি)[]

রোলা (জাপানি: ローラ; জন্ম: ৩০ মার্চ ১৯৯০) একজন জাপানি ফ্যাশন মডেল তারকা ও টিভি ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশী, জাপানি ও রুশ বংশোদ্ভূত।[] বাবা বাংলাদেশী ও জাপানি মাতা রুশ বংশোদ্ভূত।[] বাণিজ্যিকধর্মী মডেলিং জগতে জাপানি ফ্যাশন ম্যাগাজিন ভিভিতে নিয়মিত অংশগ্রহণ করছেন তিনি।[] ২০১১ সাল থেকে জাপানি টেলিভিশনে তারেতো (টিভি ব্যক্তিত্ব) হিসেবে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছেন। ব্যবস্থাপকীয় সংস্থা লাইবেরার প্রতিনিধিত্ব করছেন।[] তিনি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত রেসিডেন্ট ইভিল: দ্য ফাইনাল চ্যাপ্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রোলা জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন। টোকিওতে জন্ম হলেও ৯ বছর বয়স পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন। এ সময়ে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ছিলেন তিনি।[] তার বাবা বাংলাদেশী ও মা জাপানি-রুশ বংশোদ্ভূত।[][] বাবা-মায়ের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটার পর চৈনিক বিমাতার কাছে বড় হন।[]

পেশা জীবন

[সম্পাদনা]

মডেলিং

[সম্পাদনা]

টোকিওর শিবুয়া এলাকায় হাঁটাকালে এক স্কাউটের অনুপ্রেরণায় রোলা’র মডেলিং জীবনের সূত্রপাত ঘটে।[] এ সময় তিনি হাইস্কুলে অধ্যয়ন করতেন। জাপানের পপটিন সাময়িকীতে বেশ কয়েকবার অংশগ্রহণের পর[] ২০০৮ সালে রোলা ফ্যাশন ম্যাগাজিন ভিভিতে অংশগ্রহণ করতে শুরু করেন।[১০] এরপর থেকেই টোকিও গার্লস কালেকশন, শিবুয়া গার্লস কালেকশন ও গার্লস অ্যাওয়ার্ডের রানওয়ে মডেলিংয়ে বেশ কয়েকবার অংশ নেন।[] ভিভি ম্যাগাজিনের আগস্ট, ২০১২ সংস্করণের প্রচ্ছদে প্রথমবারের মতো রোলা’র উপস্থিতি ঘটে।[১১] একইমাসে তার প্রথম ফ্যাশনবিষয়ক গ্রন্থ দ্য রোলা প্রকাশিত হয়।[১২] জুন, ২০১৪ সালে রোলা’জ ক্লোজেট শীর্ষক অতিরিক্ত ফ্যাশন গ্রন্থ প্রকাশ হয়। এতে ফটোগ্রাফ শেয়ারিং সার্ভিস ইনস্টাগ্রামের মাধ্যমে রোলার ফটোগ্রাফ ছিল।[১৩]

আগস্ট, ২০১৪ সালে ফ্যাশন ব্র্যান্ড বিমসের জন্য মডেলিং শুরু করেন।[১৪] ঐ ব্র্যান্ডের ২০১৪ শরৎ/শীতকালীন ক্যাটালগের জন্য প্রথম আত্মপ্রকাশ ঘটান। পরবর্তী রানওয়ে শো হিসেবে ২০০৮ সালে কোবে কালেকশন[১৫] ও ২০০৮ শরৎ/শীতকালীন টোকিও গার্লস কালেকশনে অংশ নেন।[১৬]

টুইটার

[সম্পাদনা]

২৯ ফেব্রুয়ারি, ২০১২ তারিখে সামাজিক গণমাধ্যম সাইট টুইটারে যোগ দেন তিনি।[১৭] তিনদিন পরই ১৯০,০০০ অনুসারী লাভ করেন।[১৮] দুই সপ্তাহ পর এ সংখ্যা ৪৩০,০০০ অতিক্রম করে। এরফলে জাপানি মডেল তারকা তসুবাসা মাসুওয়াকাকিয়ারি পামু পামু’র পর তার স্থান হয়।[১৯] ১৩ এপ্রিল, ২০১২ তারিখে ৬৭০,০০০-এর বেশি[২০] ও অক্টোবর, ২০১২ সালে ১,০০০,০০০ হয়।[২১] জুন, ২০১৪ সালে চতুর্থ জাপানি তারকা হিসেবে দুই মিলিয়ন অনুসারী লাভ করেন।[২২] ফেব্রুয়ারি, ২০১৬ সাল পর্যন্ত জাপানি তারকা হিসেবে ৩.৪৩ মিলিয়ন অনুসারী নিয়ে তৃতীয় সর্বোচ্চ ও জাপানি নারী তারকার মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন।[২৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Brasor, Philip (৬ জুলাই ২০১৩), "Sins of the father are Rola's burden", The Japan Times, Japan: The Japan Times Ltd., পৃ. ৯, ৬ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৩
  2. 1 2 『ローラ』人物情報 (Japanese ভাষায়)। Naver Person Search। ১৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  3. 和田アキ子もびっくりのタメ口モデル、セクシースーツにご満悦 (Japanese ভাষায়)। Modelpress। ৪ ফেব্রুয়ারি ২০১১। ৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  4. 今日の私服/ローラ (Japanese ভাষায়)। Modelpress। ৯ ফেব্রুয়ারি ২০১২। ২৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  5. 笑っていいとも!増刊号|フジテレビ|2011/10/09(日)10:00TV Data Zoo (Japanese ভাষায়)। ১১ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  6. Robert Michael Poole (২০ সেপ্টেম্বর ২০১২)। "'It' girl Rola welcomes Jepsen to Japan"The Japan Times। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩
  7. 1 2 "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" モデル・ローラが『徹子の部屋』に初登場!やっぱり黒柳にも友達口調!?TV Dogatch (Japanese ভাষায়)। ২৪ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  8. タメ口&舌出しで人気者ローラ、最も近い芸風はあの人Nico Nico News (Japanese ভাষায়)। ১৬ সেপ্টেম্বর ২০১১। ২৭ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  9. 1 2 "ローラの画像、ローラの経歴・プロフィールならオリコン芸能人事典-ORICON STYLE" (Japanese ভাষায়)। Oricon। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  10. "ローラ (Rola)"Universal Music Japan (Japanese ভাষায়)। ৩ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  11. "ローラ、「ViVi」で初の単独表紙 オススメのダイエット法を伝授" (Japanese ভাষায়)। Modelpress। ২৫ জুন ২০১২। ১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  12. ローラ、初のファッションBOOK「THE ROLA!!」解禁 (Japanese ভাষায়)। Modelpress। ৮ আগস্ট ২০১২। ১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  13. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" ローラ、こだわりの"自撮り"テクを伝授 [Rola and her obsession with "selfies", gives instructions on her technique]MSN, Oricon (Japanese ভাষায়)। ২৬ জুন ২০১৪। ৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  14. "ローラが表現する「ビームス(BEAMS)」の2014年秋冬コレクション" ["Beams" Autumn/Winter 2014 as expressed by Rola]Zaikei news (Japanese ভাষায়)। ২৫ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  15. "神戸コレクション に関するテレビ情報 キカナイト フジテレビ TVでた蔵"TVでた蔵। ১১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৬
  16. A/W, TOKYO GIRLS COLLECTION '09 A/W|東京ガールズコレクション '09। "東京ガールズコレクション'09 A/W | 出演モデル | ローラ"girlswalker.com। ১১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  17. "ローラ、Twitter開始2日でフォロワー5万人突破" (Japanese ভাষায়)। Modelpress। ১ মার্চ ২০১২। ১৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  18. ローラ ツイッター開始3日でフォロワー19万人越えAmeba News (Japanese ভাষায়)। ৩ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  19. "ローラ、フォロワー40万人超えのTwitterに偽物疑惑浮上 所属事務所がコメント" (Japanese ভাষায়)। Modelpress। ১৪ মার্চ ২০১২। ১৯ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  20. ローラ、「UFO見たよー!」 Twitterで写真公開 (Japanese ভাষায়)। Modelpress। ১৩ এপ্রিল ২০১২। ১৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  21. "レディー・ガガ、Twitterフォロワー数が3000万人超え! ローラは約7ヵ月で100万人突破"RBB (Japanese ভাষায়)। ৫ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  22. ローラ、フォロワー200万人突破!国内4人目「最近サボってる」 [Rola surpasses 2 million followers! Fourth person in Japan to do so. "I've been a bit idle recently"]Sports Nippon (Japanese ভাষায়)। ৩০ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  23. Twitter日本 フォロワー数 総合ランキング 1-50位 Twitterで写真公開meyou.jp (Japanese ভাষায়)। ২০১৬। ৮ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৬{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]