বিষয়বস্তুতে চলুন

রোমা আসরানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোমাহ
২০১১ সালে রোমা আসরানি
জন্ম
রোমা আসরানি

২৫ আগস্ট ১৯৮৪
ত্রিচি, তামিলনাড়ু, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৫-বর্তমান

রোমা আসরানি একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী যাকে মুলত মালয়ালম ভাষার চলচ্চিত্রগুলোতে দেখা যায়।[] তিনি ২০টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি রোমাহ নামেও পরিচিত।

রোমা আসরানি ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছেন। তার বাবা একজন সিন্দু ও মা তামিল। তিনি ২০০৫ সালে মি. ইরাবাবু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক করেন। তিনি তামিল চলচ্চিত্রের পাশাপাশি কন্নড় ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০০৬ সালে মালয়ালম চলচ্চিত্র নোটবুক-এ অভিনয়ের মাধ্যমে তিনি তার প্রথম সফলতা পান। চলচ্চিত্রটি ব্যাপক সফলতা পায় এবং তিনি তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। নোটবুক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পাশ্ব-অভিনেত্রী (মালয়ালম) বিভাগে তিনি তার প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার অর্জন করেন।[] চকলেট (২০০৭), ট্রাফিক (২০১০), ছাপ্পা কুরিশু (২০১১), এবং গ্র্যান্ডমাস্টার (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি অধিক পরিচিত।

পেশাজীবন

[সম্পাদনা]

তিনি রোশান অ্যান্ড্রু পরিচালিত মালয়ালম ভাষার ২০০৬ সালের নোটবুক চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন, এবং চলচ্চিত্রটির সফলতার পর তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। নোটবুক চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ডস, কেরালা ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন, এশিয়ানেট চ্যানেল, অম্রিতা টিভি এবং কালাকেরালাম কর্তৃক বেস্ট নিউকামার নির্বাচিত হন। রোমা অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র জোশি পরিচালিত জুলাই ৪ তার একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র। পৃথ্বীরাজের সাথে তার চকলেট (২০০৭) চলচ্চিত্র মেগাহিট হয়[স্পষ্টকরণ প্রয়োজন] এবং চলচ্চিত্রটি তাকে মালয়ালম চলচ্চিত্রের পরিচিত মুখ করে তোলে। এছাড়াও তাকে টিম মালয়ালি ব্যান্ডের মিউজিক অ্যালবামের মিন্নেল আজহাক গানে গায়ক বিনিথ শ্রীনিবাস ও অভিনেতা পৃথ্বীরাজের সাথে দেখা যায়। গানটি দক্ষিণ ভারতে তুমুল জনপ্রিয়তা পায়।[]

রোমা এছাড়াও তামিল কাথালে এন কাথালে (২০০৬) চলচ্চিত্রে অভিনয় করেছেন। কেন্দ্র গনেশ চরিত্রে আরমানি (২০০৭) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কন্নড় চলচ্চিত্রে তার অভিষেক হয়। কিছু সময় বিরতির পর ২০১০ সালে তাকে আবার তেলুগু চালাকি চলচ্চিত্রে দেখা যায়। আসরানি ২০১৭ সালে এ.কে. স্বজন পরিচালিত সাথিয়া চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আবার টানা দুই বছর বিরতির পর তাকে ২০১৯ সালে দৃশ্যধারণ শুরু হওয়া প্রবীণ পুকাড়ন পরিচালিত মালয়ালম চলচ্চিত্র ভেল্লেপ্পাম-এ দেখা যাবে[] []

পুরস্কার

[সম্পাদনা]

এশিয়ানেট চলচ্চিত্র পুরস্কার

  • ২০০৬ - এশিয়ানেট এ্যাওয়ার্ডস ফর বেস্ট ফিমেল নিউ ফেস অব দ্য ইয়ার - নোটবুক
  • ২০০৮ - বেস্ট স্টার পেয়ার এ্যাওয়ার্ড, উত্তরাসয়ম্বরাম
  • ২০০৯ - বেস্ট স্টার পেয়ার এ্যাওয়ার্ড, মিন্নামিন্নিকোত্তাম, শেক্সপিয়ার এম.এ. মালয়ালম

ফিল্মফেয়ার এ্যাওয়ার্ডস সাউথ

  • ২০০৬ - ফিল্ম ফেয়ার এ্যাওয়ার্ডস ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস - নোটবুক

অম্রিতা ফিল্ম এ্যাওয়ার্ডস

  • ২০০৬ - অম্রিতা ফিল্ম এ্যাওয়ার্ড ফর বেস্ট নিউ ট্যালেন্ট[তথ্যসূত্র প্রয়োজন]
  • ২০০৯ - অম্রিতা ফিল্ম এ্যাওয়ার্ড ফর বেস্ট ক্যারেক্টার অ্যাক্ট্রেস - মিন্নামিন্নিকুত্তাম[]

কৈরালি টিভি - ওয়ার্ল্ড মালয়ালি কাউন্সিল ফিল্ম এ্যাওয়ার্ডস

অন্যান্য পুরস্কার

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছরশিরোনামভাষাচরিত্রমন্তব্য
২০০৫মি. ইরাবাবুতেলুগুপুজা
২০০৬কাদালে এন কাদালেতামিলকৃতিকা
২০০৬নোটবুকমালয়ালমসারা এলিজাবেথ
২০০৭জুলাই ৪মালয়ালমশ্রীপ্রিয়া
২০০৭চকলেটমালয়ালমঅ্যান ম্যাথিউস
২০০৮শেক্সপিয়ার এম.এ. মালয়ালমমালয়ালমআল্লি
২০০৮আরমানিকন্নড়গীতা
২০০৮মিন্নামিন্নিকুত্তামমালয়ালমরোজ মেরি
২০০৮ললিপপমালয়ালমজেনিফার
২০০৯কালার্সমালয়ালমপিংকি
২০০৯উথারাসয়ম্বরামমালয়ালমউথারা
২০১০চালাকিতেলুগুশুব্বালাকশমি
২০১১ট্রাফিকমালয়ালমমরিয়ম
২০১১কাথায়িলে নায়িকা[]মালয়ালমঅর্চনা
২০১১মোহাব্বাতমালয়ালমনিজেঅতিথি চরিত্র
২০১১১৯৯৩ বম্বে, মার্চ ১২মালায়লানআবিদা
২০১১ছাপ্পা কুরিশুমালয়ালমঅ্যান
২০১১ডাবলসমালয়ালম-খন্ডাংশে অভিনয়
২০১১দ্য ফিল্মস্টারমালয়ালমনিজেআর্কাইভ দৃশ্য
খন্ডাংশ
২০১২ক্যাসানোভামালয়ালমঅ্যান মেরি
২০১২গ্যান্ডমাস্টারমালয়ালমবিনা
২০১২ফেস টু ফেসমালয়ালমড. উমা
২০১৫নমস্তে বালিমালয়ালমআন্নামা
২০১৭সাথিয়ামালয়ালমরোজি
২০২০ভেল্লেপ্পামমালয়ালমসারাআসন্ন

মিউজিক ভিডিও

[সম্পাদনা]
শিরোনামগানপরিচালকসঙ্গীতমন্তব্য
মালয়আলিমিন্নালাজাখেভিনিথ শ্রীনিবাসনজেকস বিজয়
বর্ন ইন কেরালাআরেন্নিলেঅরুণ শেখর
গিরেশ নায়ার
সান্দিয়া শেখর
জেকস বিজয়

টেলিভিশন

[সম্পাদনা]
  • ২০১৩. সুন্দরী নিয়াম সুন্দরান নানুম (এশিয়ানেট) বিচারক হিসাবে
  • ২০১৫-২০১৬ . কমেডি স্টার্স সিজন ২ (এশিয়ানেট) বিচারক হিসাবে
  • ২০১৭ .লাল সালাম (অমৃতা টিভি) নৃত্যশিল্পী হিসাবে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০
  3. "Vineet Sreenivasan makes directorial debut"The Hindu। ২২ মে ২০০৭। ২৪ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০০৯
  4. "Roma to mark her comeback with 'Vellappam'"দ্য টাইমস অব ইন্ডিয়া। ৪ ডিসেম্বর ২০১৯।
  5. "Roma makes comeback to Mollywood"মাতৃভূমি। ৪ ডিসেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২০