বিষয়বস্তুতে চলুন

রুহুল কবির রিজভী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রুহুল কবির রিজভী
২০১৭ সালে রিজভী
বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীতারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
সিনিয়র যুগ্ম মহাসচিব
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯ মার্চ ২০১৬
ব্যক্তিগত বিবরণ
জন্মকুড়িগ্রাম জেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
পেশাসাংবাদিকতা দিয়ে শুরু, বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং রাজনীতিবিদ
স্বাক্ষর

রুহুল কবির রিজভী বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা।[][] পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[][] এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রিজভী আহমেদের পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন। স্কুল- বগুড়া জিলা স্কুল, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, বগুড়া বাংলা স্কুল। কলেজ- রাজশাহী কলেজরাজশাহী সরকারি সিটি কলেজরাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ ও ইতিহাস এ দুটি বিষয়ে এমএ এবং আইন বিষয়ে স্নাতক।

রাজনীতি

[সম্পাদনা]

রাজনীতি জীবনের শুরুতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর রিজভী বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়ন রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীকালে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। রিজভী ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে এর সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন এবং ১৯৯০ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।[]

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।[]

তিনি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান"Jugantor। ১৭ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  2. "মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মির্জা আব্বাস ও রিজভীসহ ১০ উপদেষ্টা নিয়োগ"দৈনিক ইনকিলাব। ১৭ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  3. "খালেদা জিয়ার আদর্শ অনুসরণেই দেশের অগ্রগতি সম্ভব : রিজভী"BSS। ৩ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৬
  4. "খালেদা জিয়া জনগণকে ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে লড়াই করতে শিখিয়েছেন: রিজভী"প্রথম আলো। ৩ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৬
  5. "বিএনপি কার্যালয়ের তালা ভাঙলেন রিজভী"দেশ রূপান্তর। ১১ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৬
  6. "রুহুল কবির রিজভী আহমেদ"প্রিয়.কম। ৯ ডিসেম্বর ২০১৮। ২১ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮
  7. "অবশেষে মহাসচিব হলেন মির্জা ফখরুল"এনটিভি। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৮
  8. "বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সদস্যসচিব রিজভী"প্রথম আলো। ১ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]