বিষয়বস্তুতে চলুন

সরকারি রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সরকারি রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ, বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে (রূপনগর) একটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এটি বাংলাদেশের সরকারী বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি একাধারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বাংলা মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখায় প্রায় ৮ হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।[]

সরকারি রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ
This is image of GRMSC School Building
ঠিকানা
রোড#১৬ এবং ১৮, রূপনগর আবাসিক এলাকা, রূপনগর, মিরপুর,

ঢাকা-
১২১৬,

বাংলাদেশ
তথ্য
প্রতিষ্ঠাকাল২০০৬
বিদ্যালয় কোড1099
কলেজ কোড1106
অধ্যক্ষপ্রফেসর মোহা: আলাউদ্দিন আল আজাদ
শ্রেণি১-১২
ভাষাবাংলা
ওয়েবসাইটhttps://grmsc.edu.bd

ইতিহাস

[সম্পাদনা]

রুপনগর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সরকারী বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। ২০১৭ পর্যন্ত বেসরকারীভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছিল। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পুরোপুরিভাবে সরকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শাখায় প্রায় ৮ হাজার ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে।[]

সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ

অবস্থান

[সম্পাদনা]

১৬ এবং ১৮নং রোড, রূপনগর আবাসিক এলাকা, রূপনগর, মিরপুর ২, ঢাকা ১২১৬

ছাত্র ছাত্রী

[সম্পাদনা]

বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ৮ হাজার ছাত্র ছাত্রী অধ্যয়ন করছে।[]

শিক্ষক সংখ্যা

[সম্পাদনা]

এই বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা প্রায় ৫০জন। বর্তমানে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন প্রফেসর মোহা : আলাউদ্দিন আল আজাদ।[]

আধুনিক ব্যবস্থা

[সম্পাদনা]

এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক মেশিনে আইডি কার্ড স্ক্যান করে। সাথে সাথে সক্রিয় পদ্ধতিতে তাদের উপস্থিতি গণনা হয়ে যায় এবং তাদের পিতা/মাতার মোবাইলে SMS পৌঁছে যায়। যা এখানের অন্যতম আকর্ষন।[]

অন্যান্য

[সম্পাদনা]

কর্মকর্তা কর্মচারী সংখ্যা কর্মকর্তা কর্মচারী সংখ্যাঃ প্রায় ২৫ জন। ক্লাসের সময়সূচীঃ শীতকালে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। গ্রীষ্মকালে সকাল ৮টা থেকে দুপুর ১টা ১৫মিনিট পর্যন্ত। লাইব্রেরীতে প্রায় ১০ হাজার বইয়ের সমাহার বিদ্যমান। এখানে আছে একটি অফিস রুম এবং তার পাশেই আছে অধ্যক্ষের কক্ষ্য। সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজে আছে জিমনেসিয়াম, কম্পিউটার রুম।

ফলাফল

[সম্পাদনা]

পি.এস.সিঃ সন্তোষজনক

জে.এস.সিঃ অত্যধিক সন্তোষজনক

এস.এস.সিঃ অত্যধিক সন্তোষজনক

এইচ.এস.সিঃ সন্তোষজনক

বাড়তি সুবিধাসমূহ

[সম্পাদনা]

এ বিদ্যালয়ের কিছু বিশেষ সুবিধা হচ্ছে -

১) অনেক বড় খেলার মাঠ।

২) টিচার স্টুডেন্টদের জন্য লিফটের সুবিধা।

৩) উন্নত শিক্ষা ব্যবস্থা

৪) আধুনিক পদ্ধতিতে উপস্থিতি গণনা।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. স্কুল কতৃপক্ষ। "সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ"Government Rupnagar Model School and College
  2. স্কুল কতৃপক্ষ। "Government Rupnagar Model School and College"Facebook। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. 1 2 স্কুল কতৃপক্ষ (১ এপ্রিল ২০২৫)। "Student Information Center"Government Rupnagar Model School and College। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. স্কুল কতৃপক্ষ। "প্রফেসর মোহাঃ আলাউদ্দীন আল আজাদ: Principal's Message"Government Rupnagar Model School and College। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  5. স্কুল কতৃপক্ষ। "GRMSC"{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পাধীন ১২টি 'মডেল স্কুল ও কলেজ'