বিষয়বস্তুতে চলুন

মোহিত উর রহমান শান্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত
২০২৩ সালে শান্ত
ময়মনসিংহ-৪ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১১ জানুয়ারি ২০২৪  ৬ আগস্ট ২০২৪
পূর্বসূরীরওশন এরশাদ
উত্তরসূরীমোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ মোহিত উর রহমান
(1977-06-14) ১৪ জুন ১৯৭৭ (বয়স ৪৮)[]
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতামতিউর রহমান (পিতা)
প্রাক্তন শিক্ষার্থীদিল্লি বিশ্ববিদ্যালয়
আনন্দ মোহন কলেজ
পেশারাজনীতিবিদ

মোহাম্মদ মোহিত উর রহমান শান্ত হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য।[][] ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে জয়লাভ করেছিলেন।[] ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[] শান্ত সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর একজন কাউন্সিলর ছিলেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

১৯৯০ সালে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন তিনি। এরপর শহর শাখা ছাত্রলীগের ১৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হন।

২০০২ সালে ময়মনসিংহের চারটি সিনেমা হলে বোমা হামলার পরে, বাবা অধ্যক্ষ মতিউর রহমানের সঙ্গে তাকেও গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিভিন্ন সময়ে তিনি শহর ছাত্রলীগ, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন। নির্বাচিত হন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে। পরে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবেও দ্বায়িত্ব পালন করেন।[][]

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Constituency 149_12th_En"Bangladesh Parliament। ১৯ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৪
  2. "Who wins where for 12th parliament"দ্য ডেইলি অবজার্ভার
  3. "ময়মনসিংহে আওয়ামী লীগের চেয়ে স্বতন্ত্রদের জয় বেশি, সাতটিতে নতুন মুখ"প্রথম আলো। ৮ জানুয়ারি ২০২৪।
  4. "Who won and where: Check the map"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ৭ জানুয়ারি ২০২৪।
  5. 1 2 "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪
  6. "BCB condoles the passing of Md Motiur Rahman"বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৮ আগস্ট ২০২৩।
  7. "Mymensingh division: Fight likely to get fierce for 19 seats"ঢাকা ট্রিবিউন
  8. "তৃণমূলের পছন্দ মোহিত উর রহমান শান্ত"

বহিঃসংযোগ

[সম্পাদনা]