মের্ত গুনোক
|
২০২৩ সালে বেশিকতাশের হয়ে গুনোক | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ফেহমি মের্ত গুনোক | ||
| জন্ম | ১ মার্চ ১৯৮৯ | ||
| জন্ম স্থান | কারাবুক, তুরস্ক | ||
| উচ্চতা | ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বেশিকতাশ | ||
| জার্সি নম্বর | ৩৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:১৪, ১৭ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ফেহমি মের্ত গুনোক (তুর্কি: Mert Günok; জন্ম: ১ মার্চ ১৯৮৯; মের্ত গুনোক নামে সুপরিচিত) হলেন একজন তুর্কি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে তুর্কি ক্লাব বেশিকতাশ এবং তুরস্ক জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৪ সালে, গুনোক তুরস্ক অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তুরস্কের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় সাত বছর যাবত তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে তুরস্কের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; তুরস্কের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ফেহমি মের্ত গুনোক ১৯৮৯ সালের ১লা মার্চ তারিখে তুরস্কের কারাবুকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]গুনোক তুরস্ক অনূর্ধ্ব-১৬, তুরস্ক অনূর্ধ্ব-১৭, তুরস্ক অনূর্ধ্ব-১৮, তুরস্ক অনূর্ধ্ব-১৯, তুরস্ক অনূর্ধ্ব-২০ এবং তুরস্ক অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে তুরস্কের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৪ সালের ৭ই সেপ্টেম্বর তারিখে তিনি তুরস্ক অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ৩৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১২ সালের ২৪শে মে তারিখে, ২৩ বছর, ২ মাস ও ২৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী গুনোক জর্জিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তুরস্কের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৬২তম মিনিটে গোলরক্ষক জেঙ্ক গোনেনের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ৩৪ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি তুরস্ক ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] তুরস্কের হয়ে অভিষেকের বছরে গুনোক সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৭ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| তুরস্ক | ২০১২ | ৪ | ০ |
| ২০১৩ | ১ | ০ | |
| ২০১৫ | ১ | ০ | |
| ২০১৯ | ৯ | ০ | |
| ২০২০ | ৬ | ০ | |
| ২০২১ | ১ | ০ | |
| ২০২৩ | ৫ | ০ | |
| ২০২৪ | ১ | ০ | |
| সর্বমোট | ২৮ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Georgia vs. Türkiye - 24 May 2012 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪।
- ↑ "Georgia - Turkey 1:3 (Friendlies 2012, May)"। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪।
- ↑ "Türkiye - Georgia, May 24, 2012 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "Turkey vs. Georgia"। www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মের্ত গুনোক – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- মের্ত গুনোক – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে মের্ত গুনোক (ইংরেজি)
- সকারবেসে {{সকারবেস}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- ইইউ-ফুটবলে মের্ত গুনোক (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মের্ত গুনোক (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মের্ত গুনোক (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মের্ত গুনোক (ইংরেজি)
- সকারবেস টেমপ্লেট আইডি অনুপস্থিত
- বিডিফুটবল টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ১৯৮৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- তুর্কি ফুটবলার
- বেশিকতাশ জিমনাস্টিক ক্লাবের ফুটবলার
- তুরস্কের আন্তর্জাতিক যুব ফুটবলার
- তুরস্কের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- তুরস্কের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- তুরস্কের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- তুরস্কের আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- ইস্তাম্বুল বাশাকশেহির ফুটবল ক্লাবের খেলোয়াড়
- তুর্কি পুরুষ ফুটবলার
- ফেনারবাহচে ফুটবল ক্লাবের খেলোয়াড়
- বুরসাস্পোরের খেলোয়াড়
- সুপার লিগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল গোলরক্ষক
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়