মেংচৌ (মহাকাশযান)
২০২৩ সালে প্রদর্শিত মেংঝোউ মহাকাশযানের মকআপ | |
| প্রস্তুতকারক | |
|---|---|
| উৎস দেশ | |
| চালনাকারী | সিএমএসএ |
| প্রয়োগ | তিয়ানগং মহাকাশ স্টেশন-এ ক্রু ও মাল পরিবহন লো আর্থ অরবিট (লিও)-এর বাইরেও মানব মিশনে ব্যবহৃত |
| সবিস্তার বিবরণী | |
| মহাকাশযানের ধরন | মানববাহী |
| সময়কাল | ২১ দিন[১] |
| উৎক্ষেপণ ভর | |
| শুষ্ক ভর | ক্রু মডিউল: ৫,৬০০ কিগ্রাম (১২,৩০০ পা) (অবতরণের পর ভর)[৬] |
| পেলোড ক্ষমতা |
|
| মনুষ্য ধারণ ক্ষমতা |
|
| আয়তন | ক্রু মডিউল: ১৩ মি৩ (৪৫৯ ঘনফুট)[২] |
| বিদ্যুৎ | সৌরশক্তি |
| অবস্থান | লো আর্থ অরবিট, চন্দ্রান্তর কক্ষপথ, চন্দ্র কক্ষপথ |
| মাত্রা | |
| Length | |
| Diameter | ক্রু মডিউল: ৪.৫ মিটার (১৫ ফুট)[৬] |
| উৎপাদন | |
| অবস্থা | পরীক্ষাধীন |
| নির্মাণ | ১টি |
| উৎক্ষেপণ | ১টি |
| প্রথম উৎক্ষেপণ | এলএম৫বি-ওয়াই১ (৫ মে ২০২০) |
মেংচৌ (চীনা: 梦舟; ফিনিন: mèng zhōu) চীনের বায়বান্তরীক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার নকশাকৃত ও নির্মিত এক ধরনের পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযান। এর প্রাক্তন নাম ছিল পরবর্তী প্রজন্মের মনুষ্যবাহী মহাকাশযান (চীনা: 新一代载人飞船; ফিনিন: xīnyīdài zàirén fēichuán)। মহাকাশযানটির একটি আদিপ্রতিমা (প্রোটোটাইপ) ২০২০ সালের ৫ই মে প্রথম মনুষ্যবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পাদন করে।
মনুষ্যবাহী এই মহাকাশযানটিকে চীনের ভবিষ্যৎ চন্দ্র অবতরণ যান লান-ইউয়ে-র সাথে একত্রে ২০২০-এর দশকে শেষভাগে চন্দ্রানুসন্ধানের নিমিত্তে নকশা করা হয়েছে। এছাড়া এটি নিম্ন ভূকক্ষপথে অবস্থিত থিয়েনকুং মহাকাশ কেন্দ্রে মহাকাশচারীদেরকে খেয়াপারাপারের নিয়োজিত থাকবে। এক্ষেত্রে এটি বিদ্যমান শেনচৌ মহাকাশযানের একটি আধুনিক প্রতিস্থাপন হিসেবে কাজ করবে।[৮] নতুন এই মহাকাশযানটি ২০২৫-২০২৬ সালে মনুষ্য পরিবহনের সামর্থ্য অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
২০২৪ সালের চীনা লণ্ঠন উৎসবের দিন চীন এই নতুন মহাকাশযানটির আনুষ্ঠানিক নাম উন্মোচন করে। মহাকাশযানটির নাম দেওয়া হয় মেংচৌ (চীনা: 梦舟; ফিনিন: mèng zhōu), যার অর্থ "স্বপ্নতরী", কারণ এটি চাঁদে চীনের মানুষ অবতরণের স্বপ্নের বাস্তবায়ন করবে। অন্যদিক মনুষ্যবাহী চন্দ্র অবতরণ যানটির নাম দেওয়া হয় "লান-ইউয়ে" (চীনা: 揽月; ফিনিন: lǎn yuè), যার অর্থ "চাঁদকে আলিঙ্গন", কারণ এটির মাধ্যমে চীন চন্দ্রসীমান্তে অনুসন্ধান চালাবে ও চাঁদে একটি স্থায়ী মানব উপস্থিতি প্রতিষ্ঠা করবে।[৮][৯]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Rui C. Barbosa (২৫ জুন ২০১৬)। "China successfully debuts Long March 7 – Recovers capsule"। NASASpaceflight।
- 1 2 3 4 "我国"新一代"载人飞船取得突破性进展,一次可搭载6-7名宇航员"। Sina News। ২ মার্চ ২০২০।
- 1 2 "新一代载人飞船试验船运抵文昌发射场"। Xinhua News Agency। ২১ জানুয়ারি ২০২০। ২৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "中国新一代载人飞船新在哪儿"। Beijing Daily। ১৩ মে ২০২০। ২৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৪।
- ↑ "中国载人登月初步方案公布,登月装备研制进展如何?" (Simplified Chinese ভাষায়)। 新华网। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২৩।
- 1 2 "我国新一代载人飞船试验船返回舱成功着陆 如何迎接它回家?"। CCTV News (চীনা ভাষায়)। ৮ মে ২০২০।
- ↑ "新一代载人飞船试验船测试全面展开"। China Manned Space। ২৩ মার্চ ২০২০।
- 1 2 Zhao Lei (২৪ ফেব্রুয়ারি ২০২৪)। "Chinese lunar lander and new crew spaceship names revealed"। China Daily। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ Seger Yu [@SegerYu]। "CMS 说新一代载人飞船叫"梦舟(Mengzhou, MZ)";月面着陆器叫"揽月(Lanyue, LY)"。" (টুইট) – টুইটার এর মাধ্যমে।