বিষয়বস্তুতে চলুন

মুসা বিন বিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুসা বিন বিক ( আরবি: موسى بن بيك) ছিলেন একজন আরব ধনী বণিক এবং মোজাম্বিক দ্বীপের শাসক। ১৫৪৪ সালে পর্তুগিজরা দ্বীপটি দখল করার আগপর্যন্ত তিনি এটি শাসন করেন। [] [] তার নামটি মুসা আল বিগ, মোসা আল বিক, মুসা বেন এমবিকি বা মুসা ইবনে মালিক সহ বিভিন্ন উচ্চারণে প্রচলিত।

পটভূমি

[সম্পাদনা]

মোজাম্বিকে ইসলামের ইতিহাসের সূচনা হয় দশম শতাব্দীতে। বিভিন্ন নথিতে দেখা যায়, এই অঞ্চলটি মুসলিম ভ্রমণকারী এবং বণিকদের কাছে বেশ সুপরিচিত ছিল। তারা প্রায়ই ভ্রমণ বা ব্যবসার উদ্দেশ্যে এই অঞ্চলে আসত।[] [] মুসা বিন বিককে একজন শায়খ অর্থাৎ ইসলামী জ্ঞানে কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি হিসাবে বিবেচনা করা হতো।[] পর্তুগিজরা মুসা বিন বিকের নামানুসারেই তার শাসনকৃত দ্বীপের নামকরণ করে। এটি পরবর্তীতে সমগ্র মোজাম্বিক দেশের নামে পরিণত হয়।[] [] ইসলামের সাথে সাথে কবিতা, ইতিহাস, বাণিজ্যিক লেনদেন এবং অন্যান্য সাহিত্য ঘরানার ক্ষেত্রে এই দেশে সাক্ষরতা এসেছে।[] আরবদের মাধ্যমে ইসলামের সাথে সাথে এই ভূখণ্ডে কাব্য, ইতিহাস, বাণিজ্যিক লেনদেন এবং অন্যান্য সাহিত্যের ক্ষেত্রে সাক্ষরতার আগমন ঘটে। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, উপকূল বরাবর স্থায়ী ও সমৃদ্ধ বাণিজ্যিক ও ধর্মীয় সালতানাত প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু কিছু সালতানাত উপকূল থেকে জাম্বেজি নদী পর্যন্ত বিস্তার লাভ করেছিল।[]

উত্তরাধিকার

[সম্পাদনা]

২০০০ সালে প্রতিষ্ঠিত মোজাম্বিকের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় তার নামে নামকরণ করা হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "إفريقيا | اتحاد علماء إفريقيا"africanulama.org
  2. SELLIER, Jean (১৭ অক্টোবর ২০১৯)। Une histoire des langues et des peuples qui les parlent (ফরাসি ভাষায়)। La Découverte। আইএসবিএন ৯৭৮-২-৩৪৮-০৫৫০৯-৬
  3. http://via.library.depaul.edu/cgi/viewcontent.cgi?article=2521&context=vincentiana [অনাবৃত ইউআরএল পিডিএফ]
  4. 1 2 Bonate, Liazzat J. K. (১২ এপ্রিল ২০১৬)। "Islam and Literacy in Northern Mozambique: Historical Records on the Secular Uses of the Arabic Script": ৬০–৮০। ডিওআই:10.1163/21540993-00701007 brill.com এর মাধ্যমে। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. "10 Things You Didn't Know About Mozambique"। ৭ মে ২০১৮।
  6. "Mozambique Island | Everything to know | Discover Africa Safaris"
  7. "موزمبيق.. الوجه الآخر - اتجاهات - مقالات - البيان"www.albayan.ae। ২৬ ডিসেম্বর ২০১৮।
  8. von Sicard, S. (২০০৮)। "Islam in Mozambique: Some Historical and Cultural Perspectives": ৪৭৩–৪৯০। ডিওআই:10.1080/13602000802548201 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  9. Morier-Genoud, Eric (২০২৪)। Towards Jihad?: Muslims and Politics in Postcolonial Mozambique। Oxford University Press। পৃ. ৪০–৪১। আইএসবিএন ৯৭৮০১৯৭৭৬৯৩৪৮