বিষয়বস্তুতে চলুন

মুসলিম মহল্লা (জেরুসালেম)

স্থানাঙ্ক: ৩১°৪৬′৫১″ উত্তর ৩৫°১৩′৫৭″ পূর্ব / ৩১.৭৮০৮৩° উত্তর ৩৫.২৩২৫০° পূর্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তুলার বাজার, ১৩৩৬ সালে মামলুক শাসক দামেস্কের গভর্নর আমির তানকিজ কর্তৃক পুনর্নির্মিত হয়।

মুসলিম মহল্লা (আরবি: حارة المسلمين হারাত আল-মুসলিমিন; হিব্রু ভাষায়: הרובע המוסלמי‎ হা-রুভাহ হা-মুসলেমি) দেয়ালঘেরা প্রাচীন জেরুসালেমের চারটি মহল্লার অন্যতম। এর আয়তম ৩১ হেক্টর (৭৬ একর)। এই মহল্লা পুরনো শহরের উত্তর পূর্বে অবস্থিত।[১] চারটি মহল্লার মধ্যে এটি সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি জনবহুল। এটি পূর্বে সিংহ ফটক থেকে নিয়ে দক্ষিণে হারাম আল শরিফের উত্তর দেয়াল থেকে পশ্চিমে দামেস্ক ফটক-পশ্চিম দেয়াল পথ বিস্তৃত।[২]

মুসলিম মহল্লার মানচিত্র

মুসলিম মহল্লার জনসংখ্যা ২২,০০০।[২]

ইতিহাস

[সম্পাদনা]

১৯২৯ সালের দাঙ্গার পূর্ব পর্যন্ত মুসলিম মহল্লায় মুসলিম, ইহুদি ও খ্রিষ্টানদের মিশ্র বসতি ছিল।[৩] ইয়েশিভাত আতেরেত ইয়রুশালায়িম এখানকার সবচেয়ে বড় ইয়েশিভা[৪]

২০০৭ সালে ইসরায়েলি সরকার এখানে একটি উন্নয়ন পরিকল্পনায় অর্থায়ন শুরু করে। এর আওতায় ১৯৬৭ সালের পর সর্বপ্রথম মুসলিম মহল্লায় ইহুদি গড়ে তোলা শুরু হয়। এতে ২০টি এপার্টমেন্ট ও একটি সিনাগগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।[৫]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ The Holy Land, pg. 29.(This area excludes the Temple Mount which measures 35 acres)
  2. 1 2 "Muslim Quarter of the "Old City" section of Jerusalem"। ২০ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬।
  3. ↑ "Israel cements ownership of Jewish Quarter in Jerusalem's Old City"। Haaretz। ১১ মার্চ ২০০৮। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬।
  4. ↑ The Yeshiva's History ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ ডিসেম্বর ২০১৫ তারিখে - Retrieved 18 September 2014
  5. ↑ Wilson, Scott (১১ ফেব্রুয়ারি ২০০৭)। "Jewish Inroads in Muslim Quarter"। The Washington Post।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে মুসলিম মহল্লা সম্পর্কিত মিডিয়া দেখুন।