বিষয়বস্তুতে চলুন

মাহিগঞ্জ কলেজ, রংপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাহিগঞ্জ কলেজ, রংপুর
ধরনবেসরকারি (এমপিওভুক্ত)
স্থাপিত১২ জুন ১৯৭০; ৫৫ বছর আগে (1970-06-12)
অধিভুক্তিদিনাজপুর শিক্ষা বোর্ড
জাতীয় বিশ্ববিদ্যালয়
ইআইআইএন১২৭৪৮২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষআখতারুজ্জামান সাজু[]
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৯৩
শিক্ষার্থী২৮৩০ (২০২৪)
স্নাতক২০৭১
অন্যান্য শিক্ষার্থী
৭৫৯
ঠিকানা
মাহিগঞ্জ, ওয়ার্ড নং-২৯, রংপুর সিটি কর্পোরেশন
, ,
৫৪০৩
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনশহুরে, ৩.০২ একর (১.২২ হেক্টর)
ভাষাবাংলা
সংক্ষিপ্ত নামমাক (MC)
ওয়েবসাইটmcr.edu.bd
মানচিত্র

মাহিগঞ্জ কলেজ রংপুর জেলার মাহিগঞ্জের একটি এমপিওভুক্ত বেসরকারি মহাবিদ্যালয়[][][] ১৯৭০ সালের ১২ জুন এটি প্রতিষ্ঠা করা হয় । বর্তমানে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও ১১ টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদান প্রক্রিয়া অব্যাহত আছে। ২০২৪ সালের তথ্যানুযায়ী এখানে ২৮৩০ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।

ইতিহাস

[সম্পাদনা]
মাহিগঞ্জ কলেজের প্রধান প্রবেশপথ

১৯৭০ সালে ১২ জুন স্থানীয় বিদ্যা প্রিয় ব্যক্তিগণ কলেজটি স্থাপন করেন। উচ্চ মাধ্যমিক হিসাবে চালু হয়ে প্রতিষ্ঠানটিতে ডিগ্রী ও অনার্স কোর্স চালু হয়। এমপিও নম্বর ৯১০৪০৩৩২০১।[][][] কলেজের মোট জমির পরিমাণ ৩.০২ একর। সুযোগ্য গভর্ণিং বডির পরিচালনায় একজন অধ্যক্ষের মাধ্যমে এ কলেজটি পরিচালিত হয়ে আসছে। সময়রেখা-[]

  • ১৯৮৫ - উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদানের অনুমতি এবং এমপিওভুক্তকরণ।
  • ১৯৯৫ - স্নাতক (পাশ) পাঠদানের অনুমতি এবং এমপিওভুক্তকরণ।
  • ২০১৪ - স্নাতক (সম্মান) পাঠদানের অনুমতি।

শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে, অনার্স (পাস) বা ডিগ্রী স্তরে ৪টি বিষয় এবং অনার্স সম্মান স্তরে ১১টি বিষয়ে শিক্ষা দান করা হয়।[][]

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ১৫০টি, মানবিক বিভাগে ২৭০টি ও বাণিজ্য বিভাগে ১৮০টি আসন রয়েছে।

পোশাক

[সম্পাদনা]

ছাত্র নীল প্যান্ট ও নেভি ব্লু শার্টি এবং ছাত্রী সাদা পায়জামা, কামিজ আকাশি রঙ এবং ওড়না সাদা। ছাত্র-ছাত্রীর আইডি কার্ড রাখা আবশ্যক।

উপলব্ধ কোর্স

[সম্পাদনা]
উচ্চ মাধ্যমিক
  • বিজ্ঞান
  • মানবিক
  • বাণিজ্য
ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
  1. বিএ (পাস)
  2. বিএসএস (পাস)
  3. বিএসসি (পাস)
  4. বিবিএস (পাস)
ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
  1. বাংলা
  2. ইংরেজি
  3. ইতিহাস
  4. ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
  5. দর্শন
  6. রাষ্ট্রবিজ্ঞান
  7. অর্থনীতি
  8. অ্যাকাউন্টিং
  9. ব্যবস্থাপনা
  10. উদ্ভিদবিদ্যা
  11. গণিত

অবকাঠামো

[সম্পাদনা]

কলেজে ২টি টিন শেড ভবন, ১টি পাঁচ তলা একাডেমিক ভবন, মসজিদ, লাইব্রেরী, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব এবং খেলার মাঠ রয়েছে।

ফলাফল ও র‍্যাংকিং

[সম্পাদনা]

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ৪৫২৬ জন, পাস করেছে ৩৮১২ জন, ফেল করেছে ৭১৪ জন, এ+ পেয়েছে ১৩১ জন, শতকরা পাস করেছে ৮৪.২২%, শতকরা এ+ পেয়েছে ২.৮৯ %।[১০]

২০২৪ সহপাঠী কলেজ র‍্যাংকিং অনুযায়ী, কলেজটি জাতীয় পর্যায়ে ৯৯২ তম, দিনাজপুর বোর্ডে ৪৭ তম, রংপুর বিভাগে ৯৬ তম এবং রংপুর জেলায় ৩১ তম স্থানে রয়েছে।[১০]

চিত্রসম্ভার

[সম্পাদনা]
পশ্চিম দিকের একাদশ টিনশেড ভবন
পুব দিকের অনার্স ৫তলা ভবন
দক্ষিণ দিকের প্রশাসনিক ভবন

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অধ্যক্ষ" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২৫
  2. 1 2 "Mahigonj College, Rangpur" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২
  3. "রংপুর জেলা"www.rangpur.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "MAHIGONJ COLLEGE RANGUUR details and contact information - RAAJRANI.COM"www.raajrani.com। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২
  5. "Mahigonj College Ranguur - Sohopathi | সহপাঠী" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২২
  6. রহমান, মোনালিসা (২০১৩)। মাহিগঞ্জের কথা। রংপুর: লেখক সংসদ, রংপুর। পৃ. ৩৬। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯২৩-৪৬-৭
  7. সাধারণ তথ্য। "মাহিগঞ্জ কলেজ, রংপুর"বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪
  8. "National University :: College Details"www.nubd.info। ৩০ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪
  9. "অনার্স বিষয়সমূহ"www.facebook.com। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৪
  10. 1 2 ফলাফল ও র‍্যাংকিং বিশ্লেষন। "মাহিগজ্ঞ কলেজ, রংপুর"সহপাঠী। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]