বিষয়বস্তুতে চলুন

মাসমবক্কম

মাসমবক্কম
மாதம்பாக்கம்
চেন্নাইয়ের অঞ্চল
ধেনুপুরীশ্বর মন্দির
ধেনুপুরীশ্বর মন্দির
মাসমবক্কম চেন্নাই-এ অবস্থিত
মাসমবক্কম
মাসমবক্কম
মাসমবক্কমের অবস্থান
স্থানাঙ্ক: ১২°৫৪′১৪″ উত্তর ৮০°০৯′৩১″ পূর্ব / ১২.৯০৩৮৪৮° উত্তর ৮০.১৫৮৬১° পূর্ব / 12.903848; 80.15861[]
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেঙ্গলপট্টু
মহানগরচেন্নাই
আয়তন
  মোট৮.০২ বর্গকিমি (৩.১০ বর্গমাইল)
উচ্চতা২৯ মিটার (৯৫ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট৩১,৬৮১
  জনঘনত্ব৪,০০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল)
ভাষা
  দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০৩২০২
যানবাহন নিবন্ধনTN-22 (টিএন-২২)[]

মাসমবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি জনগণনা নগর। আশেপাশে অবস্থিত পরিচিত লোকালয়গূলি হল চেলায়ুর, বেঙ্গাইবাসল এবং সীতালবক্কম৷ তামিল ভাষার মাসকে 'মাদ' বলা হয় এবং বক্কম শব্দটি এসেছে সংস্কৃত 'ভাগম' থেকে, ফলে স্থানটির মূল নাম "মাদম্বক্কম"৷ এই শহরেই রয়েছে বহু শতাব্দী পুরাতন ধেনুপুরীশ্বর মন্দির৷

মাসমবক্কমে অবস্থিত মাসমবক্কম হ্রদ বৃষ্টির জলে পুষ্ট জলাশয়৷[]

মন্দির

[সম্পাদনা]
ধেনুপুরীশ্বর মন্দিরের অভ্যন্তরের দৃশ্য
মন্দির প্রাঙ্গণ

মাসমবক্কম শিবের নামে উৎসর্গীকৃত ধেনুপুরীশ্বর মন্দিরের জন্য বিখ্যাত৷ তৃতীয় কুলতুঙ্গ চোলের সময়কালে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছিল৷ মন্দিরের শিলালেখ অনুযায়ী এটি ৯৫৬-৯৭৩ খ্রিস্টাব্দের মধ্যে রাজা দ্বিতীয় পরন্তক চোল বা সুন্দর চোলের সময়কালে নির্মিত হয়েছিল৷ মন্দিরগাত্রে রয়েছে শিবের বহু মূর্তিও বিভিন্ন মুদ্রাভঙ্গি৷ তামিলনাড়ুর মেগালিথিক ১৬৩ টি বিজ্ঞাপিত অঞ্চলের মধ্যে এই মন্দিরটি একটি৷[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]
ধর্মভিত্তিক জনগণনা-২০১১[]
ধর্ম শতাংশ(%)
হিন্দু
 
৯২.৮৬%
মুসলিম
 
৫.৪৪%
খ্রিষ্টান
 
১.১৩%
শিখ
 
০.০১%
বৌদ্ধ
 
০.১০%
জৈন
 
০.১০%
অন্যান্য
 
০.০০%
অবিবৃত
 
০.২৬%

২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[] মাসমবক্কমের মোট জনসংখ্যা ৩১,৬৮১ জন, যেখানে ১৬,০৭৩ জন পুরু ও ১৫,৬০৮ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ৯৭১ জন নারীর বাস৷[] মোট পরিবার সংখ্যা ৮,০৬৯ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩,১১০, যা মোট জনসংখ্যার ৯.৮২ শতাংশ৷ মাসমবক্কমের মোট সাক্ষরতার হার ৯২.৪৭ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৫.০২ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৯.৮৫ শতাংশ৷[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Falling Rain Genomics, Inc - Madambakkam
  2. http://www.tn.gov.in/sta/a2.pdf
  3. T.S. Atul Swaminathan; Vaishali R. Venkat (৩১ আগস্ট ২০১৩)। "An initiative to save Madambakkam Lake"The Hindu। Chennai: Kasturi & Sons। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২০
  4. Madhavan, D. (২০ ডিসেম্বর ২০১২)। "National Institute of Siddha modifies expansion plan"The Hindu। Chennai: The Hindu। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১২
  5. "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫
  6. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১১
  7. "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪
  8. https://www.census2011.co.in/data/town/803348-madambakkam-tamil-nadu.html