মার্চিসন উল্কাপিণ্ড
| মার্চিসন | |
|---|---|
ওয়াশিংটনের প্রাকৃতিক ইতিহাস এর জাতীয় জাদুঘরে মার্চিসন উল্কাপিণ্ডের একটি নমুনা | |
| ধরন | কনড্রাইট |
| শ্রেণী | কার্বনসমৃদ্ধ কনড্রাইট |
| দল | CM2 |
| গঠন | লোহা ২২.১৩%, পানি ১২% |
| শক স্টেজ | S1-2 |
| দেশ | অস্ট্রেলিয়া |
| অঞ্চল | ভিক্টোরিয়া |
| স্থানাঙ্ক | ৩৬°৩৭′ দক্ষিণ ১৪৫°১২′ পূর্ব / ৩৬.৬১৭° দক্ষিণ ১৪৫.২০০° পূর্ব[১] |
| পর্যবেক্ষিত পতনসমূহ | হ্যা |
| পতনের তারিখ | ২৮ সেপ্টেম্বর ১৯৬৯ |
| টিকেডব্লউ | ১০০ কেজি |
![]() Pair of grains from the Murchison meteorite | |

মার্চিসন উল্কাপিণ্ড (ইংরেজি ভাষায়: Murchison meteorite) একটি উল্কাপিণ্ডের খণ্ডাংশ যা ১৯৬৯ সালের ২৮শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মার্চিসন নামক গ্রামে পতিত হয়েছিল। এই গ্রামের নামানুসারেই উল্কাপিণ্ডটির নামকরণ করা হয়েছে। এটি কার্বনসমৃদ্ধ কনড্রাইটের সিএম শ্রেণীর মধ্যে পড়ে। সেই অঞ্চল থেকে মোট ১০০ কেজি পদার্থ উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে কোন কোন খণ্ডাংশের ভর ৭ কেজি পর্যন্তও ছিল। এটা এখন পর্যন্ত আবিষ্কৃত সর্ববৃহৎ সিএম কনড্রাইট। এছাড়া এখন পর্যন্ত কোন সিএম কনড্রাইট নিয়ে মার্চিসনের মত বিস্তৃত গবেষণা হয়নি।
২০২০ সালের জানুয়ারি মাসে বিশ্বরসায়নবিদেরা একটি প্রতিবেদনে লেখেন যে মার্চিসন উল্কাপিণ্ড থেকে পাওয়া সিলিকন কার্বাইড কণাগুলি পৃথিবীতে এ পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে পুরাতন শিলা বা পদার্থ। এগুলির বয়স প্রায় ৭০০ কোটি বছর নির্ণয় করা হয়েছে, যা কিনা পৃথিবীর বয়স (৪৫৪ কোটি বছর) এবং এমনকি সৌরজগতের বয়সের চেয়েও বেশি।[ক] প্রকাশিত গবেষণাটিতে মন্তব্য করা হয় যে "ধূলিকণার জীবনকালের প্রাক্কলন মূলত সূক্ষ্ম তাত্ত্বিক প্রতিমানের উপর নির্ভরশীল। তবে এই প্রতিমানগুলিতে অধিকতর সুলভ ক্ষুদ্র ধূলিকণার উপরে জোর দেওয়া হয় এবং এগুলি এমন কিছু পূর্বানুমানের উপর ভিত্তি করে নির্মিত যেগুলির সাথে বৃহৎ অনিশ্চয়তা যুক্ত থাকে।"<re। f name="PNAS-20200113" />
২০০৮ সালের একটি গবেষণাতে মার্চিসন উল্কাখণ্ডের মধ্যে এমন কিছু কার্বন-ভিত্তিক জৈব যৌগ (যেমন কেন্দ্রকভিত্তি বা নিউক্লিওবেস) পাওয়া যায়, যেগুলি খুব সম্ভবত পৃথিবীতে নয়, বরং মহাকাশে গঠিত হয়েছিল। কিছু গবেষকের মতে এইসব মহাজাগতিক উল্কাপাত পৃথিবীতে প্রাণের উৎপত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকতে পারে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ টেমপ্লেট:Metbull
- ↑ Martins, Zita; Botta, Oliver; Fogel, Marilyn L.; Sephton, Mark A.; Glavin, Daniel P.; Watson, Jonathan S.; Dworkin, Jason P.; Schwartz, Alan W.; Ehrenfreund, Pascale (২০ মার্চ ২০০৮)। "Extraterrestrial nucleobases in the Murchison meteorite" (পিডিএফ)। Earth and Planetary Science Letters। ২৭০ (1–2): ১৩০–১৩৬। আরজাইভ:0806.2286। বিবকোড:2008E&PSL.270..130M। ডিওআই:10.1016/j.epsl.2008.03.026। এস২সিআইডি 14309508। ১০ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Murchison's Amino Acids: Tainted Evidence? ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ অক্টোবর ২০০৪ তারিখে - Anne M. Rosenthal রচিত প্রবন্ধ।
- Life's Raw Materials May Have Come From The Stars, Scientists Confirm - সাইন্স ডেইলিতে মার্চিসন গবেষণার সাম্প্রতিক খবর
- We may all be space aliens: study - এবিসি নিউজের সংবাদ
- ↑ এর ফলে মার্চিসন উল্কাপিণ্ডে প্রাপ্ত নক্ষত্রধূলিকণাগুলিকে প্রাক-সৌর কণা হিসেবে গণ্য করা যায়, কেননা এগুলি সূর্য গঠিত হবারও বহু আগে সৃষ্টি হয়েছিল।
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি