মারিয়া তেরেসা রুইজ
মারিয়া তেরেসা রুইজ | |
|---|---|
২০১৫ সালে মারিয়া তেরেসা রুইজ | |
| জন্ম | ২৪ সেপ্টেম্বর, ১৯৪৬ |
| জাতীয়তা | চিলীয় |
| পরিচিতির কারণ | কেলু ১ আবিষ্কার |
মারিয়া তেরেসা রুইজ (স্পেনীয়: María Teresa Ruiz; জন্ম: ২৪ সেপ্টেম্বর, ১৯৪৬) সান্তিয়াগো দ্য চিলিতে জন্মগ্রহণকারী বিখ্যাত চিলীয় প্রমিলা জ্যোতির্বিদ। প্রথম মহিলা হিসেবে জাতীয় বিজ্ঞান পুরস্কার লাভ করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]প্রথম চিলীয় মহিলা হিসেবে চিলি বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে জ্যোতির্বিদ্যা অধ্যয়ন সমাপণ করেন।[১] এরপূর্বে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন ও জ্যোতিপদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।[২]
গাগেনহেইম ফেলোশিপ অর্জনের পূর্বে ইতালির ত্রিয়েস্তে, মেক্সিকো ও নিউইয়র্কে গবেষণা কর্মে নিযুক্ত ছিলেন। চিলির লা সিলা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১৯৮৭ সালে ব্রাউন ডোয়ার্ফ কেলু-১ আবিষ্কার করেন তিনি।[১] ১৯৭০-এর দশক থেকে এটি আবিষ্কারের জন্য কাজ করতে থাকেন ও ১-এম এসো সিমিট ক্যামেরায় তা ধরা পড়ে।
সম্মাননা
[সম্পাদনা]১৯৯৬ সালে বিজ্ঞানে প্রেসিডেনশিয়াল চেয়ার, চিলি বিশ্ববিদ্যালয় থেকে চ্যান্সেলর পদক; ১৯৯৭ সালে জাতীয় বিজ্ঞান পুরস্কার, ১৯৯৮ সালে চিলি বিশ্ববিদ্যালয় থেকে চ্যান্সেলর পদক, বিজ্ঞান একাডেমির ফেলো ও ২০০০ সালে লাবারকা মেরিট পুরস্কার লাভ করেন।
রচিত গ্রন্থ
[সম্পাদনা]- ২০১৩, ফ্রম চিলি, এ স্টারি স্কাই (আইএসবিএন ৯৭৮৯৫৬৩২৪২২৭০)[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Staff (১৭ মার্চ ২০০৫)। "María Teresa Ruiz: Una mente brillante (A Beautiful Mind)"। Universia Chile। ৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১২। (স্পেনীয়),
- ↑ Dirección de Comunicaciones (১৯৯৭)। "María Teresa Ruiz González: Premio Nacional de Ciencias Exactas 1997"। Universidad de Chile। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১২। (স্পেনীয়)
- ↑ php id = 350 "Maria Teresa Ruiz launches youth astronomy book"। Chile: CATA। 2013। আইএসবিএন ৯৭৮৯৫৬৩২৪২২৭০। সংগ্রহের তারিখ 2016-5-12।
{{সংবাদ উদ্ধৃতি}}:|ইউআরএল=মান পরীক্ষা করুন (সাহায্য);|ইউআরএল=-এ পাইপ অনুপস্থিত (সাহায্য);|সংগ্রহের-তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে মারিয়া তেরেসা রুইজ সম্পর্কিত মিডিয়া দেখুন।- Mini Biografía de María Teresa Ruiz ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ মার্চ ২০১৬ তারিখে
- Entrevista a María Teresa Ruiz
- María Teresa Ruiz González, Universidad de Chile