মারিয়া গ্যাব্রিয়েলা ইসলার
গ্যাব্রিয়েলা ইসলার | |
|---|---|
২০১৩ সালে ইসলার | |
| জন্ম | মারিয়া গ্যাব্রিয়েলা দে জেসুস ইসলার মোরালেস ২১ মার্চ ১৯৮৮ ভ্যালেন্সিয়া, কারাবোবো, ভেনেজুয়েলা |
| পেশা | মিস ভেনেজুয়েলার পরিচালক (২০১৮–বর্তমান) |
| উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি[১] |
| উপাধি | |
| সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী | |
| প্রধান প্রতিযোগিতা |
|
মারিয়া গ্যাব্রিয়েলা ইসলার (স্পেনীয়: María Gabriela Isler; জন্ম: ২১ এপ্রিল, ১৯৮৮) কারাবোবো এলাকার ভ্যালেন্সিয়ায় জন্মগ্রহণকারী ভেনেজুয়েলা’র ফ্যাশন মডেল ও সুন্দরী প্রতিযোগী। তিনি ২০১২ সালের মিস ভেনেজুয়েলা ও ২০১৩ সালের মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় জয়লাভ করেন। এছাড়াও, ঐ প্রতিযোগিতাগুলোর পূর্বে ২০১২ সালের মিস গুয়ারিকো প্রতিযোগিতায়ও মুকুটধারী হন।
বর্তমান মিস ইউনিভার্স পদবী ধারণকারী গ্যাব্রিয়েলা ইসলার রাশিয়ার মস্কোতে[২] ৯ নভেম্বর, ২০১৩ তারিখে মিস ইউনিভার্স সংস্থা কর্তৃক সাংবার্ষিকভিত্তিতে আয়োজিত এ প্রতিযোগিতায় সাবেক মিস ইউনিভার্স অলিভিয়া কালপো’র কাছ থেকে এ মুকুট লাভ করেন। ৬ বৎসরের মধ্যে তিনি ভেনেজুয়েলার তৃতীয় সুন্দরী হিসেবে এ সৌভাগ্য অর্জন করেছেন।[৩][৪][৫]
ইসলার ভ্যালেন্সিয়ায় জন্মগ্রহণ করলেও শৈশবকাল থেকেই তিনি মারাকে এলাকায় বসবাস করছেন। সেখানেই তিনি পড়াশোনা করেন। ব্যবস্থাপনা ও মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন তিনি।
সুন্দরী প্রতিযোগিতা
[সম্পাদনা]১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) উচ্চতার অধিকারী ইসলার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত ২০১২ সালের জাতীয় সুন্দরী প্রতিযোগিতা মিস ভেনেজুয়েলায় অংশগ্রহণ করেন। ৩০ আগস্ট, ২০১২ তারিখে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন। মিস এলিগেন্স পুরস্কার প্রাপ্তির সাথে গুয়ারিকো’র নবম মিস ভেনেজুয়েলা বিজয়ী হন। এরফলে তিনি ভেনেজুযেলার পক্ষ থেকে ২০১৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। এছাড়াও মিস গুয়ারিকো প্রতিযোগিতার ২৪ প্রতিযোগীর অন্যতম হিসেবে শিরোপা লাভ করেন তিনি।
৯ নভেম্বর, ২০১৩ তারিখে রাশিয়ার মস্কোতে মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিনি প্রতিযোগিতায় অবতীর্ণ হন ও মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। মুকুট লাভের মাধ্যমে প্রতিযোগিতার ইতিহাসে সপ্তম ভেনেজুয়েলীয় হিসেবে ইসলার নিজের অবস্থান গড়েন ও দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দেশের সুন্দরী হিসেবে জায়গা করেন নেন। ইসলারের এ জয়টি ২০০৮ সালের পর তৃতীয় শিরোপা হিসেবে বিবেচিত হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Gabriela Isler, Miss Universe 2013"। Miss Universe। ১০ অক্টোবর ২০২০। ১৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Miss Universe to Come to Russia in 2013". themoscowtimes.com. The Moscow Times. June 17, 2013. Retrieved October 13, 2013.
- ↑ "María Gabriela Isler es Miss Venezuela"। El Universal। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১২।
- ↑ "Ella es MARÍA GABRIELA ISLER, Miss Guárico @mv_guarico12 - Rumbo Al Miss Venezuela 2012"। Rumberos.net। ১৫ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১২।
- ↑ "Miss Venezuela María Gabriela Isler crowned Miss Universe 2013"। Biharprabha News। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]| পুরস্কার ও স্বীকৃতি | ||
|---|---|---|
| পূর্বসূরী |
মিস ইউনিভার্স ২০১৩ |
উত্তরসূরী |
| পূর্বসূরী ইরিন ইজার |
মিস ভেনেজুয়েলা ২০১২ |
উত্তরসূরী |
| পূর্বসূরী ব্ল্যাঙ্কা অলিবেজ |
মিস গুয়ারিকো ২০১২ |
উত্তরসূরী মিচেল বার্তোলিনি |