মারভি সারমিদ
মারভি সারমিদ | |
|---|---|
| জন্ম | ماروی سرمد ১১ জুন ১৯৭০ শিয়ালকোট, পাকিস্তান |
| পেশা | সাংবাদিক, মানবাধিকার সক্রিয়কর্মী |
| দাম্পত্য সঙ্গী | সারমিদ মঞ্জুর[১] |
| ওয়েবসাইট | marvisirmed |
মারভি সারমিদ হলেন একজন পাকিস্তানি রাজনৈতিক ভাষ্যকার, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। তিনি একজন সামাজিক গণতন্ত্রবাদী।[২]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]মারভি সারমিদ ১৯৭০ সালের ১১ জুনে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন।[৩][৪] তার বাবা চৌধুরি আনোয়ার উল হক ২০০৩ সাল পর্যন্ত পাঞ্জাবের মহাপরিচালক ছিলেন। শৈশবে তিনি নারীদের প্রতিবাদে মায়ের সঙ্গে ছিলেন।[৫]
শিক্ষকতা এবং সাংবাদিকতার জীবনে প্রবেশের আগে তিনি বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন।[৪] তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন এবং লাহোরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। [৩]
কর্মজীবন
[সম্পাদনা]মারভি সারমিদ পাকিস্তানে সামাজিক গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকারের পক্ষে।[৬] তিনি গৃহ নির্যাতন আইন[৭][৮] এবং রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতার পক্ষে কাজ করছেন।[৯]
আক্রমণ
[সম্পাদনা]২০১২[১][১০] এবং আবারও ২০১৮ সালে[১১] তাকে অজ্ঞাতনামা বন্দুকধারীরা গুলি করে হত্যার চেষ্টা করেছিল এবং অনাহত করে পালিয়ে গিয়েছিল। তার বাড়িতে তিনবার লুটপাট করা হয়েছে এবং পাসপোর্ট ও নথিপত্র হাতিয়ে নেওয়া হয়েছে।[১২][১৩][১৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তিনি সাংবাদিক সারমিদ মঞ্জুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Journalist couple shot at in Pakistan, both unhurt"। Hindustan Times। ২ নভেম্বর ২০১২। ২৩ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৩।
- ↑ "Marvi Sirmed"। Pride of Pakistan। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- 1 2 "'Hijab is Still a Shit' Marvi Sirmed"। Next TV (মার্কিন ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- 1 2 admin (৫ মার্চ ২০২০)। "Shocking History You Don't Know About Marvi Sirmed"। Reviewit.pk (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- ↑ "Marvi Sirmed Reflects on Future of Pakistan @TAG TV"। TAG TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- ↑ "Marvi Sirmed"। Pakistan Herald। ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০।
- ↑ "Time to pass the domestic violence bill – The Express Tribune"। The Express Tribune (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "Beating up women still not a crime"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "Secularism, 'patriotism' and Marvi Sirmed" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ "Well-known Pakistani journalist Marvi Sirmed shot at"। NDTV। ২ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১২।
- ↑ "Columnist Marvi Sarmad escapes attempt on life" (ইংরেজি ভাষায়)। The News। ৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮।
- ↑ Dawn.com (২২ জুন ২০১৮)। "Journalist Marvi Sirmed's home ransacked; electronic devices, travel documents stolen"। DAWN.COM (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮।
- ↑ "SAMC seeks probe into 'robbery' - The Express Tribune"। The Express Tribune (মার্কিন ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।
- ↑ Newspaper, From the (১০ অক্টোবর ২০১০)। "Robbery at journalist's home condemned"। DAWN.COM (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭।